ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ Pataudi Trophy থেকে পরিবর্তন হয়ে নতুন নাম Tendulkar-Anderson Trophy!!

বদলে গেলো ইতিহাস। এবার থেকে ইংল্যান্ড এ হওয়া ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এর নতুন নাম টেন্ডুলকার অ্যান্ডার্সন ট্রফি। যা আগে পাতৌদি ট্রফি নাম জানা যেত। এবার থেকে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ হবে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি’ নামে। বিশ্ব ক্রিকেটের কাছে আজ একটি মনে রাখার মতন দিন।

আগে ইংল্যান্ডে এই সিরিজ পরিচিত ছিল ‘পাতৌদি ট্রফি’ নামে এবং ভারতে এটি হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’ হিসেবে। ভারতের এই নাম ছিল প্রাক্তন এক BCCI প্রতিষ্ঠাতা এর নামানুসারে, অন্যদিকে মানসুর আলী খান পাতৌদি এবং তার পিতার নামানুসারে ইংল্যান্ড এ এই সিরিজ পাতৌদি ট্রফি নাম জানা যেত। কিন্তু এবার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে।

ইসিবি ও বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, দুই দেশের টেস্ট প্রতিদ্বন্দ্বিতার এই মর্যাদাপূর্ণ সিরিজ এবার থেকে বহন করবে ভারতীয় কিংবদন্তি এবং ক্রিকেটের ভগবান নামে পরিচিত সচিন টেন্ডুলকর ও ইংল্যান্ড এর হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী জেমস অ্যান্ডারসন এর নাম। সচিন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন লর্ডসে আগামী ১১ জুন শুরু হতে চলা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে এই ট্রফির উন্মোচন করবেন। এরপরই শুরু হবে নতুন WTC চক্রের ইংল্যান্ড বনাম ভারত পাঁচ টেস্টের সিরিজ, যার প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন, হেডিংলিতে (লিডস)। দুই দেশের এই টেস্ট সিরিজ এর দল আমরা আগেই জেনেছি।

অনেকেই ভাববে কেন এই Tendulkar-Anderson Trophy নামকরণ? আসলে জেমস অ্যান্ডারসন ১৮৮টি টেস্ট খেলে ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অন্যদিকে, সচিন টেন্ডুলকর ২০০টি টেস্ট খেলে অবসর নেন ২০১৩ সালে। দুজনেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি। এর আগে ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড সিরিজকে বলা হতো Pataudi Trophy। ভারতের প্রাক্তন অধিনায়ক ইফতিখার আলি খান পাতৌদি ও তাঁর ছেলে মনসুর আলি খান পাতৌদির নামানুসারে।

ভারতে আয়োজিত সিরিজের নাম ছিল অ্যান্থনি ডি মেলো ট্রফি, যিনি বিসিসিআই-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও ১৯৪৬-৫১ সময়কালে বোর্ডের প্রথম সচিব ও প্রেসিডেন্ট ছিলেন। এবার থেকে নতুন ইতিহাস, নতুন অধ্যায় শুরু হবার পালা। ২০০৭ সালের পর ভারত, ইংল্যান্ড এর মাটিতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার এক নতুন দল, নতুন অধিনায়ক এবং সর্বোপরি এই ট্রফির নামও নতুন। Tendulkar-Anderson Trophy। তবে কি এবার ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে সক্ষম হবে? দেখার বিষয় সেটাই। আজকের আর্টিকেল এখানেই সমাপ্ত করলাম।

Leave a Comment