পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) বিভিন্ন পরীক্ষার মধ্যে ক্লার্কশিপ পরীক্ষা হল অন্যতম। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু এই WBPSC Clerkship Syllabus 2024, পরীক্ষার ধরণ, বয়সসীমা ইত্যাদি বিশদে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি প্রার্থীদের জন্য WBPSC Clerkship একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রাজ্য সরকারি অফিসে ক্লারিক্যাল পদে চাকরির করা যায়। ক্লার্কশিপ এর কাজ বলতে বিভিন্ন সরকারি অফিসে খাতা পত্র সামলানোর যে কাজ হয় সেটি।
বর্তমানে এই কাজ সম্পূর্ণ কম্পিউটার এর মাধ্যামে করা হয়ে থাকে। এই WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেটি সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় সেটি হল WBPSC Clerkship Syllabus পরীক্ষার সিলেবাস। সঠিক সিলেবাস জেনে নিয়ে সুপরিকল্পিত প্রস্তুতিই হল ক্লার্কশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মূল মন্ত্র। এই প্রবন্ধে আপনি আগত WBPSC Clerkship 2024 পরীক্ষার সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক WBPSC Clerkship পরীক্ষার সিলেবাস।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ
WBPSC ক্লার্কশিপ পরীক্ষা তিনটি ধাপে বা পার্টে নেওয়া হয়ে থাকে,
- পার্ট I: Preliminary Examination / প্রাথমিক পরীক্ষা (Objective Type)
- পার্ট II: Main Examination / প্রধান পরীক্ষা (Conventional Type)
- পার্ট III: Typing Test / টাইপিং পরীক্ষা
পার্ট I: প্রাথমিক পরীক্ষা (Objective Type)
প্রথম ধাপের পরীক্ষা একটি MCQ যার মাধ্যমে প্রার্থীদের প্রধান পরীক্ষার জন্য বাছায় করা হয়। এই পরীক্ষাটি হয় ১০০ নম্বরের। সম্পূর্ণ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসকে ৩ ভাগে ভাগ করা যায়। WBPSC Clerkship এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় দেওয়া হয় ১ ঘণ্টা ৩০ মিনিট।
1. ইংরেজি/ English
WBPSC Clerkship এর প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি বিষয় থেকে প্রশ্ন থাকে ৩০ নম্বর এর। প্রশ্ন হয় MCQ প্যাটার্নে। ইংরেজি ভাষার মধ্যে যে বিষয়গুলি WBPSC Clerkship পরীক্ষার জন্য বিশেষ গুরুত্ব পূর্ণ সেগুলি হল-
- Parts of Speech
- Articles
- Prepositions
- Tenses
- Verb Forms
- Group Verb
- Error Correction
- Sentence Structure
- Synonyms and Antonyms
- Homophones
- One Word Substitution
2. General Studies
General Studies এর জন্য WBPSC Clerkship এর প্রিলিমিনারি পরীক্ষায় বরাদ্দ রয়েছে ৪০ নম্বর। এটি কোন একটি বিষয় নয়, General studies এর মধ্যে রয়েছে- ভারতের ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান (এর মধ্যে রয়েছে পদার্থবিদ্যা, রসায়ান, জীববিদ্যা) ভারতের অর্থনীতি, ভারতের রাজনীতি, গুরুত্বপূর্ণ ঘটনা এবং তারিখ, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার, খেলাধুলা, বই এবং লেখক।
3. গণিত (Mathematics)
এই ভাগে প্রধানত থাকে থেকে পাটিগণিত অঙ্ক। এই গণিত পরসন এর জন্য রয়েছে ৩০ নম্বর। পাটিগণিত এর মধ্যে যে যে টপিক গুলি বিশেষ ভাবে উল্লেখযোগ্য সেগুলি হল-
- Age related problems
- Time and distance related problems
- Fractions
- Decimals
- Percentages
- Ratio and Proportion
- Averages
- Simple Interest
- Profit and Loss
পার্ট II: Main Examination বা প্রধান পরীক্ষা (Conventional Type)
পার্ট II তে যে পরীক্ষাটি নেওয়া হয় সেটি হল বর্ণনামূলক পরীক্ষা যা প্রার্থীদের লেখার দক্ষতা এবং বিষয় জ্ঞানের মূল্যায়ন করে। WBPSC Clerkship এর মেইন পরীক্ষাটিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ A: ইংরেজি
ইংরেজি পরীক্ষার জন্য রয়েছে ৫০ নম্বর। মেইন পরীক্ষায় ইংরেজি বিষয়ে যে যে টপিক গুলো থেকে প্রশ্ন করা হয় সেগুলি হল-
- প্রদত্ত পয়েন্ট বা উপকরণ থেকে ইংরেজিতে একটি রিপোর্ট তৈরি করা।
- প্রদত্ত প্যারাগ্রাফের সারাংস করন।
- বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালি থেকে ইংরেজিতে অনুবাদ।
গ্রুপ B: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালি
উপরে উল্লেখিত ভাষা গুলির যেকোনো একটি পরীক্ষার্থী বেছে নিতে পারেন নিজের পছন্দ মত। এই গ্রুপের পরীক্ষার জন্য রয়েছে ৫০ নম্বর। এখানে প্রশ্ন হিসাবে থাকে-
- প্রদত্ত পয়েন্ট বা উপকরণ থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালিতে একটি রিপোর্টের খসড়া তৈরি করা।
- প্রদত্ত প্যারাগ্রাফের সারাংস করন।
- ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সান্তালিতে অনুবাদ। পার্ট III: Typing test / টাইপিং পরীক্ষা
মেইন পরীক্ষায় পাস করার পর দিতে হয় Typing test, এখানে পরীক্ষার্থী বেছে নিতে পারেন নিজের পছন্দ মত ভাষা। ইংরেজি বেছে নিলে পরীক্ষার্থী কে টাইপ করতে হবে ১ মিনিটে ২০ টি শব্দ। আর অন্যান্য ভাষার জন্য ১ মিনিটে ১০ টি শব্দ টাইপ করতে হবে।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির কিছু টিপস
- সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নটি ভালভাবে বুঝে নিতে হবে।
- পরীক্ষার সময় মাথায় রেখে প্রস্তুতির জন্য পরিকল্পনা বানিয়ে নিতে হবে।
- উপরে দেওয়া সিলেবাস ভালো ভাবে বুঝে পরিকল্পনা তৈরি করতে হবে।
- নতুন কোন নোটিফিকেশান আসছে কিনা সব সময় খেয়াল রাখতে হবে।
- Typing test এর জন্য নিয়মিত অনুসিলন করতে হবে।
WBPSC Clerkship 2024 পরীক্ষার তারিখ- ১৬ এবং ১৭ নভেম্বর।
অফিসিয়াল ওয়েবসাইট- https://psc.wb.gov.in/
উপসংহার
WBPSC ক্লার্কশিপ পরীক্ষা হল পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পওয়ার আসা করে থাকা প্রার্থীদের জন্য একটি আসার আলো। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য পরীক্ষার সিলেবাস সম্বন্ধে স্পষ্ট জ্ঞান থাকা অবশ্য প্রয়োজন। সঠিক সিলেবাস আপনাকে সঠিক পরিকল্পনা তৈরির জন্য সাহায্য করবে।
আপনি যদি নিজের লক্ষ্যে অটুট থাকেন এবং নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে চেষ্টা করেন তাহলে আপনি ও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ পদে চাকরি করতে পারবেন। এই প্রবন্ধে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরা হল।
প্রসঙ্গত বলে রাখা ভালো এই ওয়েবসাইটে আমরা এর আগে বিভিন্ন পরীক্ষার সিলেবাস যেমন WBTET সিলেবাস, CTET সিলেবাস এবং তার সাথে WBPSC Miscellaneous Syllabus এবং WBCS Syllabus সম্পূর্ণ বাংলা ভাষায় লিখে রেখেছি। আপনি চাইলে সেগুলি দেখতে পারেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।