Champions Trophy 2025: ভারত বনাম নিউজিল্যান্ড এর আগামী ম্যাচে হতে পারে এই বিশাল রদবদল, জানলে অবাক হবেন!!

IND vs NZ Champions Trophy 2025: আর কিছুদিনেই হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে। একের পর এক টীম সেমী ফাইনাল এর দৌড় থেকে ছিটকে যাচ্ছে। অন্যদিকে কিছু টীম আবার একটা ম্যাচ বাকি থাকতেই সেমী ফাইনাল এ জায়গা পাকা করে নিয়ে রেখেছে। ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নিজেদের জায়গা করে নিয়েছে। এখন দেখার বাকি দক্ষিণ আফ্রিকা কি করে নেবে অন্তিম জায়গা নাকি ইংল্যান্ড এর কাছে হেরে গিয়ে আফগানিস্তান কে করে দেবে সেমী ফাইনাল এর টিকিট?

ভারত এর আগামী ম্যাচে আমরা দেখতে পারি কিছু বিরাট পরিবর্তন। যদিও এমনটা হলে অবাক হবার কিছু নেই। তার কারণ, এই ম্যাচে হার কিংবা জিতের সাথে সেমি ফাইনাল খেলা সমস্যা হবে না। তাই প্রথম দুই ম্যাচে যারা খেলতে সুযোগ পাইনি তাদের সুযোগ দিয়ে দেখে নেওয়া যেতেই পারে। যেরকম কিছু খেলোয়াড় হলেন রিসব পন্ট, অর্শদীপ সিংহ, ভারুন চক্রবর্তী ইত্যাদি। আবার কেএল রাহুল সাম্প্রতিক প্রেস কনফারেন্সে কিছু মন্তব্য রেখেছেন যাতে ধোঁয়াশা থেকেই যায়। তিনি বলেছেন আগামী ম্যাচ এ রিসব পন্ট কে খেললেও ওনার সমস্যা কিছুই নেই। রাহুল চাইলেও পন্টের মতন খেলতে পারবেন না। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল এর আগে হয়তো দল ছন্দে পরিবর্তন করতে চাইবেন না। তাই যারা খেলে ভালো ফল করেছে তারাই হয়তো আগামী ম্যাচ খেলতে দেখা যাবে।

এছাড়াও নিউজিল্যান্ড বরাবরই ভারতের জন্য ICC টুর্নামেন্ট এক বিরাট বাধা। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ কিংবা ২০২১ এর ২০ ওভার এর বিশ্বকাপ এ নিউজিল্যান্ড হয়েছিল ভারতের পথের কাঁটা। তাই এই ম্যাচেও ভারতীয় টীম চাইবে যেভাবেই হোক জয় লাভ করে সেমী ফাইনাল এ খেলতে যাওয়া। অন্যদিকে কোথাও এটাও কানাঘুসো শোনা যাচ্ছে আগামী ম্যাচে নাকি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং মহম্মদ সামি ফিট নেই। তাই তাদেরকে দলে না রাখা যেতেও পারে। যদিও এই সম্ভাবনা খুবই ক্ষীণ। সামি না খেললেও, রোহিত খেলবেন ঠিকই। একান্তই না খেললে আমরা হয়তো রাহুল কেই অধিনায়ক হিসেবে মাঠে নামতে দেখতে পারি।

আপনার কি মনে হয় আগামী ম্যাচে ভারতীয় টীম কেমন খেলবে? দলে কি কোনো পরিবর্তন হবে? যদি আপনাকে দল বাছার দায়িত্ব দেওয়া হয়, আপনি কাদের নেবেন?

Leave a Comment