IPL 2025 Dates: আগামী আইপিএল শুরু হতে যাচ্ছে ২১শে মার্চ থেকে এবং প্রথম ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে

WTC ফাইনাল এ ভারত এর খেলার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঠিকই তবে ভারতীয় ক্রিকেট ফ্যানস দেড় জন্য খুব একটা মন খারাপ করে বেশি দিন থাকতে হবে না। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে একের পর এক ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমে ইংল্যান্ড এর সাথে ভারত এর পাঁচটি T20 ম্যাচ এবং তারপর তিনটি ওয়ান ডে ম্যাচ খেলে ভারতীয় দল পৌঁছাবে দুবাই। পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট এর ভারতের সমস্ত ম্যাচ খেলা হবে দুবাই এর স্টেডিয়ামে। এই সমস্ত কিছু মিতে যাবার পর শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় T20 ক্রিকেট টুর্নামেন্ট IPL. আজ কিছুক্ষন আগেই আগামী আইপিএল ২০২৫ এর দিনক্ষণ প্রকাশিত হলো। 

শোনা যাচ্ছে আইপিএল ২০২৫ শুরু হবে ২১ মার্চ থেকে। অর্থাৎ চাপিয়েন্স ট্রফি ফাইনাল ৯ই মার্চ শেষ হবার কিছুদিন বিরতি রেখে শুরু হবে আইপিএল এর প্রথম ম্যাচ। গতবার এর আইপিএল বিজেতা KKR এর ঘরের মাঠ ইডেন গার্ডেন্স এ হবে আইপিএল এর প্রথম ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। আইপিএল ২০২৫ এর ফাইনাল হবে ২৫সে মে। 

KKR আইপিএল ২০২৪ ফাইনাল জেতার কারণে কলকাতার ঘরের মাঠে হবে আইপিএল এর প্রথম এবং শেষ ম্যাচ। অর্থাৎ ওপেনিং ও ফাইনাল ম্যাচ। ঠিক সেভাবেই রানার আপ টিম সানরাইজার্স হায়দরাবাদ হোস্ট করবে আইপিএল ২০২৫ এর দুটি প্লেঅফ ম্যাচ। 

এর আগে শোনা গেছিলো আইপিএল ২০২৫ শুরু হবে ১৪ মার্চ থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এই ডেট বদলায়। যদিও সঠিক কারণ এখনো জানা যায়নি। আইপিএল ২০২৫ এর পূর্ণ সময়সূচি আর কিছুদিনের মধ্যেই সকলের মধ্যে জানানো হবে। এছাড়াও আইপিএল ২০২৫ নিয়ে অনেক খবর যা জানার জন্যে আমরা ক্রিকেট দর্শক উচ্ছসিত হয়ে অধীর আগ্রহে বসে আছি। যার মধ্যে একটি খবর জানা গেছে। যদিও এমনটা হবে এটা সবারই জানাই ছিল। আগামী আইপিএল এ পাঞ্জাব কিংস এর অধিনায়ক ঘোষণা করা হয়েছে শ্রেয়াস আয়ের কে। যিনি ছিলেন এর আগে KKR এর অধিনায়ক। এখন দেখার বাকি দিল্লী, লখনৌ, ব্যাঙ্গালোর এবং কলকাতার আইপিএল অধিনায়ক কে হয়। আমার বিশ্বাস দিল্লির অধিনায়ক KL রাহুল, লখনৌর রিশাব প্যান্ট, ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং কলকাতার অধিনায়ক ভেঙ্কটেশ আয়ের হতে যাচ্ছে। যদিও KKR এর অধিনায়ক আজিঙ্ক্য রাহানেও হতে পারে। সম্ভাবনা সেদিকেও প্রবল। 

ভারত বনাম ইংল্যান্ড, আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতীয় ক্রিকেট সম্বন্ধিত যেকোনো খবর জানতে আপনারা আমাদের চ্যানেল ফলো করুন। ধন্যবাদ। 

Leave a Comment