KKRvsRCB IPL 2025: বিরাট কোহলি ও ফিল সল্টের খেলা দেখে মনে হচ্ছে, এবার কাপ RCB জিতবে!!

KKRvsRCB IPL 2025: RCB এবং KKR যতবারই আইপিএল এ মুখোমুখি হয়েছে, ততবারই আমরা হয়েছি ইতিহাস এর সাক্ষী। এর আগেও বিভিন্নবার বিভিন্ন সময় হেরে যাওয়া ম্যাচ, হারতে হারতে জিততে দেখেছি। আবার অনেকবারই প্রায় জিতে যাওয়া ম্যাচ, হঠাৎ করেই হেরে যেতেও দেখেছি। গতকালও হলো ঠিক সেটাই।

আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্স এ। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স বেশ ভালো রানই তুলেছিল। প্রথম ইনিংস এ ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে, ৮ উইকেটের লোকসানে কলকাতা করে ১৭৪ রান। যে ব্যাটসম্যান গুলোকে নিয়ে আমরা বেশি ভরসা পাচ্ছিলাম, কলকাতার জন্য তারাই বিফল হয় প্রথম ম্যাচেই। অন্যদিকে অধিনায়ক আজিঙ্ক্য রাহানে, মোটের ওপর ভালোই খেললো। KKR এর অধিনায়ক আজিঙ্ক্য রাহানে ৩১ বলে ৫৬ রান করতে সক্ষম হয়। যার মধ্যে ছিল ৬টি চার এবং ৪টি ছয়। এছাড়াও কলকাতার জন্য ভালো রান করতে সক্ষম হয় সুনীল নারিন ৪৪ মাত্র ২৬ বলে, এবং অংকৃষ রঘুবংসী ৩০, ২২ বলে।

দ্বিতীয় ইনিংসে বেঙ্গালুরু ব্যাট করতে নেমে, খেলাটা ভালোই দেখালো। KKR এর প্রাক্তন ফিল সল্ট, তার নতুন টিম এর হয়ে প্রথম ম্যাচেই অর্ধ শত রান তুলতে সক্ষম হয়। ফিল সল্ট এদিন করে ৩১ বলে ৫৬ রান। যার মধ্যে ছিল ৯টি চার এবং ২টি ৬. অন্যদিকে একদিক ব্যাটিং ধরে রেখেও, নিজের স্বাভাবিক খেলাটা এতোবছরের মতন এবারও খেলতে সক্ষম হন বিরাট কোহলি। এদিন তিনিও ৩৬ বলে ৫৯ রান করতে সক্ষম হন। যার মধ্যে ছিল মোট ৪টি চার ও ৩টি ৬.

RCB এর জন্য এদিন ম্যাচটা জেতারই ছিল। কিন্তু প্রায় ১৭তম ওভার এ, এই ম্যাচ শেষ হয়ে যায়, RCB এর নতুন অধিনায়ক রজত পাতিদার এর ঝোড়ো ইনিংস এর কারণে। এদিন রজত পাতিদার ১৬ বলে ৩৪ রান করতে সক্ষম হন। যার মধ্যে ছিল ৫টি চার ও ১টি ছয়। এছাড়াও লিয়াম লিভিংস্টোন মাত্র ৫ বলে অপরাজিত ১৫ রান তুলে, বিরাট কোহলির সাথে ম্যাচ ফিনিশ করতে সক্ষম হন।

ব্যাটসম্যান এর সাথে বোলার দেড় দিন ও খুব একটা খারাপ যায়নি এদিন। দুদলের বোলার মোটামুটি ভালোই বল করে, তবে একটু বেশি ভালো করে RCB .আর সেই জন্যই ম্যাচ এর ফলাফল তাদেরই পক্ষে।

কলকাতার বা KKR এর হয়ে ভারুন চক্রবর্তী, ভাইভাব অরোরা কিংবা সুনীল নারিন প্রত্যেকে একটি করে উইকেট নেওয়া ছাড়া আর কোনো বোলার পাইনি। তবে RCB এর হয়ে এদিন সব থেকে বেশি সমালোচিত হওয়া দুই বোলার অর্থাৎ RCB র স্পিনার করুনাল পাণ্ড্য ও সুয়াস শর্মা যথাক্রমে তিনটি ও একটি উইকেট নিতে সক্ষম হয়। এছাড়াও হাজলেউড মোট দুটি উইকেট নেন। এই ম্যাচের সেরা নির্বাচিত হন করুনাল পাণ্ড্য, তার কারণ, আজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিংহ ও ভেঙ্কটেশ আয়ের কে তিনিই আউট করতে সক্ষম হন। এবং সুয়াস শর্মা একটি উইকেট নিয়ে থাকলেও, সেটিই ছিল আন্দ্রে রাসেল এর উইকেট। এটি পেলে আর কি চাই?

প্রথম ম্যাচে, KKR হারের সম্মুখীন হলেও, আমরা আশাবাদী আগামী ম্যাচে KKR নিশ্চয় প্রত্যাবর্তন করবে। কারণ দল হিসেবে খারাপ তো নয়। অধিনায়ক ও আশানুরূপ ফল করছে। প্রথম ম্যাচ খারাপ যাওয়া মানেই, সব ম্যাচ এ আশা হারানো ঠিক না।

রইলো বাকি RCBর কথা, যেমনটা আমরা RCB কে নিয়ে ভাবি, বা ভয় করি, এবার কি আদৌ কাপ পাবো? নাকি এবারও হবে একই কান্ড? কোথাও না কোথাও গিয়ে একটু একটু আশা তো দেখাচ্ছে। কি তাই না? আপনার মনে হয় না, এবার হয়তো বা RCB আইপিএল চ্যাম্পিয়ন হলেও হতে পারে। দেখা যাক।

পরবর্তী আইপিএল এর ভিডিও, এই চ্যানেল এ নিয়মিত আস্তে থাকবে, সঙ্গে থাকবেন।

Leave a Comment