SRHvsRR IPL 2025: ভয়ঙ্কর ব্যাটিং এর সাহায্যে হায়দ্রাবাদ ভাঙলো আইপিএল এর বহু রেকর্ড!!

SRHvsRR IPL 2025: হায়দ্রাবাদ-এর পক্ষে আইপিএল ২০২৫-এ কাপ জেতা খুব একটা মুশকিল মনে হচ্ছে না। কারণটা খুবই সহজ। আজকের খেলা দেখে মনে হলো, প্রতিটি প্লেয়ার ঠিক যেন স্বপ্নের ছন্দে রয়েছে। তা না হলে কীভাবে সম্ভব এরকম রান তোলা?

যখন টিভিতে SRHvsRR ম্যাচ দেখাচ্ছিল, সেখানে পাঁচ সর্বাধিক আইপিএল রান-এর মধ্যে তিনটি ছিল SRH-এর বা সানরাইজার্স হায়দ্রাবাদ-এর। যদিও এই রেকর্ড বেশিক্ষণ টিকলো না। তার কারণ, সব রেকর্ড ছাড়িয়ে, আইপিএল ইতিহাসের সর্বাধিক রান এই ম্যাচেই করতে সক্ষম হলো SRH দল।

আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে SRH ঠিক সেরকমভাবেই নিজেদের খেলা খেললো, যেরকমটা জন্য SRH-কে আমরা চিনি। ঝোড়ো ইনিংস!

প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ১১ বলে ২৪ রান এবং ট্রাভিস হেড ৩১ বলে ৬৭ রান করতে সক্ষম হন। অভিষেক শর্মাকে আমরা নতুন সিক্সার কিং হিসেবে মনে রাখলেও এই ম্যাচে তিনি শুধু ৫টি চার মারতে সক্ষম হন, একটিও ছক্কা নয়। যদিও ট্রাভিস হেড নিজের জীবনের এক অদ্ভুত ছন্দেই রয়েছেন। এই ম্যাচেও ৯টি চার ও ৩টি ছয়ের সাহায্যে কী ইনিংসটাই না খেললেন।

অদ্ভুত!

যদিও শুধু এই দুজন নয়। SRH vs RR ম্যাচে আসল খেলা খেলে দেখালেন ঈশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দেওয়ার পর SRH নিজেদের দলে ঈশান কিষানকে নিয়ে নেয়।

যদিও এই ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছেন, কিন্তু মনে হয় না এরপরের ম্যাচে তিনি খেলতে পারবেন। কারণ, ম্যাচের দ্বিতীয় ইনিংসে চোট বেশ গুরুতরভাবেই আঘাত করেছে ঈশানকে। যদিও এই ম্যাচে ঈশান কিষান অপরাজিত ৪৭ বলে ১০৬ রান করতে সক্ষম হন, যার মধ্যে ছিল ১১টি চার এবং ৬টি ছয়।

শেষ দুই-এক ওভারে ঈশান খুব বেশি স্ট্রাইক পাননি। যদি তিনি আরও ১০টি বল খেলতেন, তবে এই ম্যাচেই ঈশান কিষানের সাহায্যেই SRH ৩০০ রান করতে সক্ষম হতো।

কে বলতে পারে, প্রথম ম্যাচেই যে দল ২০ ওভারের শেষে ২৮৬ রান করতে পারে, তারা আগামী কয়েক ম্যাচে ৩০০ রান করবে না— এটা সত্যিই অবিশ্বাস্য!

শুধু এটুকুই নয়। শেষের দিকে ব্যাট করতে নেমে নীতিশ কুমার রেড্ডি মাত্র ১৫ বলে ৩০ রান এবং হেনরিক ক্লাসেন ১৪ বলে ৩৪ রান করতে সক্ষম হন। ক্লাসেন এবং রেড্ডি দুজনেই ডট বলকে তোয়াক্কা না করে বেশিরভাগ বাউন্ডারির সাহায্যেই এই রান করেছেন।

SRH-এর জন্য এদিন আমরা দেখি হার্শাল প্যাটেল ও সিমারজিত সিং দুটি করে উইকেট এবং মোহাম্মদ শামি ও জাম্পা একটি করে উইকেট নিয়ে দলকে জেতাতে সাহায্য করেন।

রাজস্থান রয়্যালস বা RR, যে নামেই ডাকুন না কেন, আজ কিন্তু নিজেদের অধিনায়ককে পাননি। চোটের কারণে সঞ্জু স্যামসন শুধু ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাটিংটুকুই করেন এবং এই ম্যাচে RR-এর হয়ে অধিনায়কের দায়িত্ব নেন রিয়ান পরাগ। এত কিছু সত্ত্বেও, RR-এর লড়াইটাও ছিল দেখার মতোই।

যশস্বী জয়সওয়াল, নীতিশ রানা এবং রিয়ান পরাগ শুরুতেই আউট হয়ে যান। তারপর ব্যাট করে দলের দায়িত্ব নিতে শুরু করেন সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার এবং ধ্রুব জুরেল। এই ম্যাচে সঞ্জু স্যামসন ৩৭ বলে ৬৬ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছয়।

এছাড়াও ধ্রুব জুরেল করেন দলের হয়ে সর্বাধিক রান— মাত্র ৩৫ বলে ৭০ রান, ৫টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে। শুধু এটুকুই নয়। এছাড়াও শিমরন হেটমায়ার ২৩ বলে ৪২ রান করেন, যেখানে ছিল ১টি চার ও ৪টি ছয়।

SRH এই ম্যাচ ৪৪ রানে জিতলেও, SRH-এর বোলিং মোটেও ভালো হয়নি। নইলে এত বেশি রান চেজ হওয়াটাও দলের জন্য ভয়ঙ্কর হতে পারতো। RR-এর জন্য এদিন বোলিংয়ের সময় তুষার দেশপান্ডে ৩টি উইকেট, মহীশ থিকসানা ২টি উইকেট এবং সন্দীপ শর্মা ১টি উইকেট নিতে সক্ষম হন।

আইপিএল ২০২৫ শুরু হওয়ার ২৪ ঘণ্টাও হয়নি। এরই মধ্যে আমরা অনেক কিছুই দেখলাম। কলকাতা নাইট রাইডার্স-এর হারের পর, আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচেই আমরা দেখলাম দুর্দান্ত ব্যাটিং-বোলিং করেও RR-এর হেরে যাওয়া।

জানি, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো দর্শক হিসেবে আমাদের জন্য হবে চূড়ান্ত ভুল। কিন্তু তবুও এ কথা হলফ করে বলা যায়, এবার আইপিএলে অনেক রেকর্ড ভাঙবে, অনেক রেকর্ড তৈরি হবে, আর আইপিএল ২০২৫ হবে দেখার মতো!

আপনার কী মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Leave a Comment