ভারত-পাক যুদ্ধ জনিত পরিস্থিতিতে BCCI আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই প্রায় ১০ দিন কেটে যাওয়ার পর, গতকাল ১৭ মে পুনরায় শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL।
গতকাল বৃষ্টির জন্য RCB VS KKR এর ম্যাচে বিঘ্ন ঘটে, যার ফলস্বরূপ দুটি দলই ১-১ পয়েন্ট করে পায়। RCB এই মুহূর্তে আইপিএল পয়েন্টস টেবিলের একদম শীর্ষে রয়েছে এবং KKR প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।
আজ, ১৮ মে, হলো ক্রিকেট ভক্তদের কাছে “সুপার সানডে” কেনোনা আজকে রয়েছে ২ টি IPL ম্যাচ, একটি হলো রাজস্থান রয়েল বনাম পাঞ্জাব সুপার কিংস (RR VS PBKS) যা শুরু হবে দুপুর ২:৩০ শে। এবং দ্বিতীয় ম্যাচটি রয়েছে দিল্লি ক্যাপিটাল বনাম গুজরাট টিটান্সের (DC VS GT) যা শুরু হবে আজ সন্ধে ৭:৩০ থেকে।
দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন পাঞ্জাব কিংসের কাছে সুযোগ রয়েছে, আরো ২ পয়েন্ট নিজেদের ঝুলিতে ভরে, প্লে-অফে যাবার জায়গা মজবুত করা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটি দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই। গুজরাট টাইটানসরা (GT) চাইবে তাদের জায়গায় অটুট হয়ে থাকতে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস (DC) চাইবে ম্যাচটি জিতে তাদের প্লে-অফের আশাটা বাঁচিয়ে রাখার।
বর্তমানে দিল্লি ক্যাপিটালস মোট ১১ টি ম্যাচে মধ্যে ৬ টি জিতে ১৩ পয়েন্টস নিয়ে, আইপিএল (IPL) পয়েন্টস টেবিলের ৬ নম্বরে রয়েছে। আইপিএল শুরুর দিকে দিল্লি ক্যাপিটালস ভালো ভাবে শুরু করলেও, শেষের কিছু ম্যাচে তারা ভালো ভাবে প্রদর্শন করতে পারে নি। দিল্লি শুরুতে পর পর ৪ টি ম্যাচেই জয়লাভ করেছে, যার ফলে মনে হচ্ছিল, এবারে দিল্লি যেন একটা পরিপূর্ণ দল নিয়েই মাঠে নামছে।
কিছুদিন বিশ্রামের পর ফের ২২ গজে নামতে চলেছেন দিল্লি ক্যাপিটালস, তাদের কাছে এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো প্লে-অফের জন্য কোয়ালিফাই করা। যা মোটেই অসম্ভব নয়, তবে হ্যাঁ আজকের ম্যাচটিই নির্ধারণ করে দেবে তাদের প্লে-অফের যাবার সুযোগটি। দিল্লির কাছে রয়েছে আর মাত্র ৩ টি ম্যাচ, সুতরাং আজকের ম্যাচটি তারা যদি হেরে যান, তাহলে তাদের কাছে পড়ে থাকবে আর মাত্র ২ টি ম্যাচ।
অবশ্য সেই দুটি ম্যাচে তারা যদি যেতেনও, তাহলেও যেন রক্ষে নেই, কারণ তখন তাদের পয়েন্টস দাঁড়াবে ১৭ তে। যা কোয়ালিফাই করার জন্য ঠিকই আছে, কিন্তু যদি অন্য টিমগুলি নেট রান রেট (NRR) দিল্লি ক্যাপিটালস (DC) এর চেয়ে বেশি হয়, তাহলে সেই দলগুলোই আগে প্রাধান্য পাবে। সুতরাং বলাই বাহুল্য, আজকের ম্যাচ ঠিক করে দেবে দিল্লি ক্যাপিটালসের ভবিষ্যৎ।
আসুন তাহলে একনজরে দেখে নেওয়া যাক, কোন সমীকরণের সাহায্যে দিল্লি ক্যাপিটালস যেতে পারে প্লে-অফে। নিম্নে কিছু শর্ত পয়েন্টে করে দেখানো হলো, যা হলেই দিল্লি করবে বাজিমাত, যাবে একেবারে প্লে-অফে।
- দিল্লি ক্যাপিটালস যদি তাদের ৩ টি ম্যাচই জিততে পারে বা ২ টি ম্যাচ জিততে পারে।
- পাঞ্জাব কিংস যদি তাদের ১টি বা ২টি ম্যাচ হেরে যায়।
- মুম্বাই ইন্ডিয়ান যদি ১টি ম্যাচ হেরে যায়।
কেবলমাত্র এই সকল শর্তগুলো যদি দিল্লি ক্যাপিটালস্ সম্ভব করতে পারে, তাহলে অবশ্যই তাদের প্লে-অফে যাবার স্বপ্নটা পূর্ণ হবে। দিল্লি ক্যাপিটালস্ (DC) ২ টি ম্যাচে জিতলেই তাদের প্লে-অফে টিকে থাকার কথা ঠিকই তবে সব কটি ম্যাচ জিতলে অর্থাৎ বাকি ৩ টি ম্যাচ জিতলে তাদের প্লে-অফ একবারে নিশ্চিত হয়ে যাবে।
আপনাদের এই নিয়ে কি মতামত? দিল্লি ক্যাপিটালস কি পারবে ঘুরে দাঁড়াতে? আবার কি তারা তাদের শুরুর ছন্দে ফিরতে পারবেন? এছাড়া এবছর আইপিএলের প্লে-অফে আপনাদের প্রথম চার দল কি রয়েছে, টা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।
আর এরকম ক্রিকেট সম্পর্কিত যাবতীয় তথ্য, খবর পেতে আমাদের আজকের আলোচনা ওয়েবসাইটি ফলো করুন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।