আইপিএল ২০২৫ জেতার সুবর্ণ সুযোগ কি হারিয়ে ফেলবে কলকাতা নাইট রাইডার্স?

বর্তমানে কলকাতা নাইট রাইডার্স টেবিলের ষষ্ঠ নাম্বারে বিরাজমান ও রয়েছে ১১ পয়েন্টে । সামনে রয়েছে আর মাত্র ২ টো ম্যাচ, একটি রয়েল চ্যালেঞ্জার বেগালুরুর সাথে ও অপরটি সান রাইজেস হায়দ্রাবাদের বিরুদ্ধে । স্বভাবতই এই দুটি ম্যাচ তারা ভালো পারফর্মেন্স করে জিতলেও, তাদের মোট পয়েন্টস হবে ১৫, যা দিয়ে একেবারেই প্লে-অফ খেলার সুযোগ হারাবে কেকেআর ।

প্লে-অফ এ যাবার জন্য একটি টিমের কমপক্ষে ১৬ পয়েন্ট থাকা আবশ্যিক । এজন্যই এবছর কেকেআর এর সমর্থকদের মধ্যে আইপিএল ২০২৫ জেতার সুবর্ণ সুযোগ ক্রমশ কমতে দেখা যাচ্ছে । কিন্তু কেনো এই পর্তাবত্যন? আপনার মনে প্রশ্ন আসতেই পারে, গত বছরের আইপিএল এর চ্যাম্পিয়ন দল, কেকেআর, কেনই বা এবছর প্লে-অফ এর গন্ডিও ছুঁতে পারবে না?

তার অনেকগুলো কারণ রয়েছে, যেমন শ্রেয়াশ আইয়ার কে রিটেন না করা, আঁদ্রে রাসেলের, ভেঙ্কটেশ আইয়ারের এবারে ভালো প্রদর্শন না করা, গৌতম গম্ভীরের মতন কোচ না থাকা ইত্যাদি । তাছাড়াও এবারে কেকেআর সেভাবে প্রদর্শনও করতে পারে নি, মোট ১২ টি ম্যাচ খেলে, তারা সবে ৫ টি ম্যাচ জিততেছে, যার ফলস্বরূপ আজ তারা প্লে-অফের দৌড় থেকে বাদ পড়তে চলেছেন ।

যদিও কেকেআর এবার প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে পারত, যদি ২৬ এ এপ্রিল এর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তারা ম্যাচটি ভালো খেলে জিততে পারতেন । কিন্তু সেই ম্যাচটি সম্পূর্ণই হতে পারে নি বৃষ্টির কারণে, তাই দুটি দলকেই ১-১ করে পয়েন্ট দেওয়া হয় । যার ফলে কেকেআর আজ ১১ পয়েন্টে রয়েছে, যদি সেই ম্যাচটি হতো এবং কোলকাতা নাইট রাইডার্স জিততে পারত তাহলে আজ তারা ১১ পয়েন্টে জায়গায় ১২ পয়েন্ট নিয়ে থাকতেন ।

সেক্ষেত্রে কিন্তু কেকেআর এর একটা চান্স থেকেই যেতো। তাদের ১২ পয়েন্টে এবং পরবর্তী দুটি ম্যাচ জিতে আরো ৪ পয়েন্ট নিতে পারলেই, কেকেআর এর মোট পয়েন্ট দাড়াতো ১৬, যা প্লে-অফের সুযোগ বাঁচিয়ে রাখতো কেকেআর এর । যদিও সেক্ষেত্রে নেট রান রেট ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত । কারণ আইপিএল এর নিয়মই হচ্ছে, টেবিলের প্রথম ৪ টি দল প্লে-অফ খেলার সুযোগ পায় । আর সেই সময় যদি ২ টি দলের পয়েন্ট একই থাকে, অর্থাৎ ১৬, তাহলে তাদের মধ্যে যেই দলটির নেট রান রেট বেশি হবে, সেই দলকেই কোয়ালিফাই করা হবে ।

এছাড়াও কিছু ম্যাচ এমন ছিল, যেগুলো কেকেআর একটু চেষ্টা করলেই জিতে পারতো । যেমন – ৮ এপ্রিলে লখনউ সুপার জায়েন্টের এর করা ২৩৮ রান করতে নেমে, কেকেআর মাত্র ৪ রানে হেরেছে । ১৫ এপ্রিল এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১১ রান করতে নেমে কেকেআর তা পারে নি, মাত্র ৯৫ রানেই তারা সব উইকেট হারিয়ে ফেলেছেন । এছাড়াও বহু এমন ম্যাচ রয়েছে যেখানে কলকাতা নাইট রাইডার্স একটু চেষ্টা করলেই জিতে যেতে পারত এবং ২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টস তারা পেতে পারত ।

সুতরাং, বলাই বাহুল্য এবছর আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের কাপ জেতার সুবর্ণ সুযোগ আর নেই । কেকেআর সমর্থকদের কোথাও গিয়ে যেন একটু মন খারাপ । কিন্তু তবুও তারা তাদের পছন্দের দলকে সমর্থন করেই যান । তাদের অটুট বিশ্বাস রয়েছে তাদের দলের উপর । গতবছর জিতেছিল, এবছর না হয় নাই বা হলো, পরের বছর জিতবে । তাইতো বাকি দুটো ম্যাচে কেকেআর ভক্তরা আরো একবার তাদের পছন্দের দলটির জন্য চিয়ার আপ করার জন্য প্রস্তুত । আরো একবার সারা মাঠে, স্বর জোরালো হবে “করবো, লড়ব, জিতবো রে”

এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই শেয়ার করবে । আর এবছর কেকেআর এর কোন প্লেয়ারটি আপনার সব থেকে বেশি আকর্ষণ করেছে, তা বলতে একদমই ভুলবেন না । আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আরো এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে, এক্ষুনি আমাদের ওয়েবসাইটটির নোটিফিকেশন অন করে রাখুন ।

Leave a Comment