IPL Points Table: আইপিএল ২০২৫ শুরু হওয়া বেশ কিছু মাস হয়ে গেলো। কিন্তু ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মাঝখানে কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় আইপিএল ২০২৫। এখন দেখার কবে শুরু হয় আবার নতুন করে আইপিএল ২০২৫।
এখনো অবধি ১০টি টীম এর মধ্যে তিনটি টীম যথা CSK, RR এবং SRH আগেই প্লেঅফ এর দৌড় থেকে ছিটকে গেছে এবং রয়েছে আইপিএল পয়েন্টস টেবিল এর একদম নিচের সারিতে। প্লেঅফ এর দৌড়ে রয়েছে মাত্র ৭টি দল। যার মধ্যে প্লেঅফ এ পৌঁছাতে পারবে মাত্র ৪টি দল। ইতিমধ্যে ১৬ পয়েন্ট নিয়ে প্লেঅফ এর রেসে এবং আইপিএল পয়েন্টস টেবিল এ রাজত্ব করছে দুটি দল যথা RCB এবং GT.
লীগ স্টেজে প্রতিটি দল সুযোগ পাই ১৪টি করে ম্যাচ খেলার। যার মধ্যে থাকে ৭টি ম্যাচ ঘরের মাঠে, এবং বাকি ৭টি ম্যাচ বিরোধী দলের ঘরের মাঠে। এই ১৪টি ম্যাচ এর মধ্যে যে চারটি দল সব থেকে বেশি পয়েন্টস জোগাড় করতে সক্ষম হবে, তারাই শেষ চার দল হিসেবে প্লে অফ খেলতে সুযোগ পাবে। এবং বাকি ৬টি দল, তখনি বাদ পড়ে যাবে। এখনো অবধি তিনটে দল বাদ পরে গেছে, এবং সাতটি দল এখনো লড়াই করে যাচ্ছে। গতবার যে পরিস্থিতি থেকে RCB প্লেঅফ খেলেছিল, কেও ভাবতে পারেনি ওমনটাও সম্ভব। তাই এখনই নিশ্চিতভাবে কিছুই বলা যায় না কোনো ৪টি দল শেষ অবধি প্লে অফ খেলবে।
তবুও এটা ধারণা করাই যায় GT অর্থাৎ গুজরাট টাইটানস এবং RCB অর্থাৎ রয়্যাল চ্যালেঙ্গার ব্যাঙ্গালুরু এবারের প্লে অফ নিশ্চিত ভাবে খেলবে। বাকি দুই দলের মধ্যে PBKS, MI, LSG, DC কিংবা KKR যে কেও থাকতে পারে।
এখনো অবধি চারটি দল ১২টি করে ম্যাচ খেলেছে। এবং বাকি দল ১১ টি করে ম্যাচ খেলতে সুযোগ পেয়েছে। কিছু দল বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে এবং নিজেদের ভাগ্যবান বা কিছুক্ষেত্রে অভাগ্যবান বলতে পারে। আবার আইপিএল ২০২৫ এর এখনো অবধি হওয়া শেষ ম্যাচ যা ভারত ০ পাকিস্তানের যুদ্ধের কারণে ম্যাচ চলাকালীন বন্ধ করে দেওয়া হয়, তার কারণে PBKS এর রয়েছে ১১ টি ম্যাচ খেলে মোট ১৫ পয়েন্ট। এবং GT ও RCB এর পর তিন নম্বর স্থানে রয়েছে PBKS. চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই যার রয়েছে ১৪ পয়েন্ট।
আইপিএল ২০২৫ পয়েন্টস টেবিল
| দল | ম্যাচ সংখ্যা | জিতেছে | হেরেছে | কোনো রেজাল্ট নেই | পয়েন্টস | নেট রান রেট (NRR) |
|---|---|---|---|---|---|---|
| GT | 11 | 8 | 3 | 0 | 16 | +0.793 |
| RCB | 11 | 8 | 3 | 0 | 16 | +0.482 |
| PBKS | 11 | 7 | 3 | 1 | 15 | +0.376 |
| MI | 12 | 7 | 5 | 0 | 14 | +1.156 |
| DC | 11 | 6 | 4 | 1 | 13 | +0.362 |
| KKR | 12 | 5 | 6 | 1 | 11 | +0.193 |
| LSG | 11 | 5 | 6 | 0 | 10 | -0.469 |
| SRH (E) | 11 | 3 | 7 | 1 | 7 | -1.192 |
| RR (E) | 12 | 3 | 9 | 0 | 6 | -0.718 |
| CSK (E) | 12 | 3 | 9 | 0 | 6 | -0.992 |
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।