IPL 2025 RCB vs SRH: বদলে গেলো ম্যাচের ভেন্যু? কোথায় হতে চলেছে ব্যাঙ্গালুরুর ম্যাচ?

IPL 2025 RCB vs SRH: প্রায় ১০ দিন আইপিএল স্থগিত থাকার পরে, গত ১৭মে পুনরায় শুরু হতে চলেছিল আইপিএল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) এর মধ্যে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি খেলাই সম্ভব হয়ে ওঠে নি।

তাছাড়া সদ্য ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়া পর বিরাট কোহলির প্রথম ম্যাচ ছিল সেটি। বিরাট ভক্তরা শেষ বারের মত টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়া বিরাট কোহলিকে সম্মান জানাতে, সাদা জার্সি পড়ে ম্যাচ দেখতে আসবেন বলে ঠিক করে। কিন্তু বৃষ্টির কারণে তা আর সম্ভবই হলো না, ম্যাচটি বাতিল করা হলো।

বিরাট কোহলিকে দেখা গেলো না ২২ গজের মধ্যে। তবুও শয়ে শয়ে ভক্তরা সাদা জার্সি পড়ে মাঠে উপস্থিত ছিল ঠিকই। অপেক্ষার প্রহর গুনছিল তারা, কখন বৃষ্টিটা একটু কমবে এবং কখন ম্যাচটি শুরু হবে। পুরো ২০ ওভারের ম্যাচ সম্ভব না হলেও যাতে ১০-১২ ওভারের ম্যাচ করা হয়, সেই প্রার্থনায় করছিলেন সবাই।

যদিও শেষমেশ বৃষ্টি না কমার জন্য ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। দুটি টিমকেই অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সকে ১-১ করে পয়েন্ট দেওয়া হয়। অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্লে-অফের জন্য কোয়ালিফাই করে গেছে, কিন্তু তাদের সামনে রয়েছে আর মাত্র ২টি ম্যাচ।

আরো পড়ুন : Digvesh Rathi vs Abhishek Sharma ম্যাচের মাঝেই দিগ্বেশ রাঠির সাথে জড়িয়ে পড়লেন দ্বন্দ্বে এই তরুণ তারকা

তাদের সামনে এখন শুধু একটাই লক্ষ্য এই দুটি ম্যাচের ভালো প্রদর্শন করে জিতে, মূল্যবান ৪টি পয়েন্ট নিজেদের পকেটে রাখা। কারণ “টপ-২” এর থাকার জন্য এই পয়েন্টটি আবশ্যক। এমন অবস্থায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রকাশ করলেন একটি জরুরি ঘোষণা। যা জানবো আজকের এই আর্টিকেলের মাধ্যমে।

আসলে বর্তমানে ব্যাঙ্গালুরুর আবহাওয়া খারাপ থাকার জন্য যাতে পরবর্তী ম্যাচেও বৃষ্টিপাত ব্যাঘাত ঘটাতে না পারে, তাই আইপিএল কর্তৃপক্ষ পরবর্তী ব্যাঙ্গালুরুর ম্যাচটি অর্থাৎ আগামী ২৩মে এর ম্যাচটি এম. চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে একনা ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। এটিই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

এছাড়াও তারা জানিয়েছেন পরবর্তী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (RCB vs SRH) ম্যাচের টিকিট কেটে রাখা ব্যক্তিদের সমস্ত টাকা রিফান্ড করে দেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্গালুরুবাসীর কাছে এটা একটা দুশ্চিন্তার মত। কারণ ভেন্যু পরিবর্তন হওয়ার ফলে, সেখানকার টিকিট পাওয়া অনেক ক্ষেত্রেই মুসকিল হয়ে পড়বে।

আরো পড়ুন : ঋষভ পান্তের এরকম খারাপ খেলার পেছনে কারণ কি? ক্যাপ্টেন্সির চাপ নাকি এত বেশি টাকার প্লেয়ার হিসেবে দুশ্চিন্তা?

যদিও মনে করা হচ্ছে, গত ১৭মে টেস্ট ম্যাচের জন্য বিরাট কোহলি কে সম্মানিত করার পরিকল্পনা পরবর্তী ম্যাচে করা হতে পারে। সে ভারতবর্ষের যেই স্টেডিয়ামেই খেলা হোক বিরাট ভক্তরা সব জায়গাতেই রয়েছেন। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB) কি পারবে পরবর্তী দুটি ম্যাচে জিতে নিজস্ব দলকে “টপ ২” এর মধ্যে রাখতে?

সে নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টে অবশ্যই জানান, এছাড়া এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর সবার আগে পেতে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment