India U19 vs England: ১৪ বছরের বৈভব সূর্যবংশী খেললো ৯০ বলে ১৯০ রানের এক ঝোড়ো ইনিংস!!

ইতিমধ্যেই ভারতীয় দল ইংল্যান্ড পৌঁছে গেছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ খেলতে। আগামী ২০শে জুন থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ। শুভমান গিল এই দলের অধিনায়ক এবং ঋষভ পন্ট এই দলের সহ-অধিনায়ক। আইপিএল শেষে বেশ কিছু খেলোয়াড় রওনা দিয়েছে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড এর মাটিতে। যদিও সব খেলোয়াড় ইংল্যান্ড এর বিপক্ষে মূল দলে জায়গা পাইনি। কেও পেয়েছে ইন্ডিয়া-এ দলে জায়গা, তো কেও ইন্ডিয়া দলে, আবার কিছু নতুন খেলোয়াড় পেয়েছে ইন্ডিয়া আন্ডার-১৯ দলের হয়ে খেলার সুযোগ। এমনি দুই বিস্ময় বালক এর নাম ১৪ বছরের বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাহাত্ৰে। এই দুই খেলোয়াড় কেই আমরা আইপিএলে চমকপ্রদ খেলা খেলতে দেখেছি। এবং দুদিন আগে আবার দেখলাম ১৪ বছরের বৈভব সূর্যবংশী কে খেলতে ৯০ বলে ১৯০ রানের এক ঝোড়ো ইনিংস।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইংল্যান্ড আন্ডার-১৯ এর বিরুদ্ধে পাঁচটি ওয়ান-ডে ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে যে ভারতীয় আন্ডার-১৯ দল ঘোষণা হয়েছে, তার একটি প্রাকটিস ম্যাচ হয় বেঙ্গালুরু তে। এবং সেই ম্যাচেই ১৪ বছরের বৈভব সূর্যবংশী খেললো ৯০ বলে ১৯০ রানের এক ঝোড়ো ইনিংস। আইপিএল যারা দেখেছে তাদের আর বলার অপেক্ষা রাখে না এই তরুণ খেলোয়াড় কতটা প্রতিভাবান। কিন্তু সে যে নিজের ছাপ এতো তাড়াতাড়ি সব ফরম্যাটে করে দেখাতে পারবে, তা হয়তো সবাই সহজে ভাবতে পারেনি। এই খেলোয়াড় এভাবেই খেলে যেতে থাকলে আমাদের দেশের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর।

ইংল্যান্ড আন্ডার-১৯ এর বিরুদ্ধে ভারত আন্ডার-১৯ দল:

প্রধান স্কোয়াড:
আয়ুষ মাথরে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আর এস অম্বরিশ, কানিষ্ক চৌহান, খেলন পটেল, হেনিল পটেল, যুধাজিত গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ ইনান, আদিত্য রানা, অন্মলজিৎ সিং

স্ট্যান্ডবাই খেলোয়াড়:
নামন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি, অলঙ্কৃত রাপোলে (উইকেটকিপার)

ভারত অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফর সূচি (২০২৫)

ক্র.তারিখ (থেকে)তারিখ (পর্যন্ত)ম্যাচভেন্যু
মঙ্গলবার, ২৪ জুন৫০ ওভারের প্রস্তুতি ম্যাচলাফবরো ইউনিভার্সিটি
শুক্রবার, ২৭ জুনপ্রথম একদিনের ম্যাচহোভ
সোমবার, ৩০ জুনদ্বিতীয় একদিনের ম্যাচনর্থ্যাম্পটন
বুধবার, ২ জুলাইতৃতীয় একদিনের ম্যাচনর্থ্যাম্পটন
শনিবার, ৫ জুলাইচতুর্থ একদিনের ম্যাচউরচেস্টার
সোমবার, ৭ জুলাইপঞ্চম একদিনের ম্যাচউরচেস্টার
শনিবার, ১২ জুলাইমঙ্গলবার, ১৫ জুলাইপ্রথম মাল্টি-ডে ম্যাচবেকেনহ্যাম
রবিবার, ২০ জুলাইবুধবার, ২৩ জুলাইদ্বিতীয় মাল্টি-ডে ম্যাচচেলমসফোর্ড

Leave a Comment