England vs India Test 2025: জেনে নিন ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টে কোন এগারো জন খেলবে!!

দেখতে দেখতে জুন মাস এর দশটা দিন পেরিয়ে গেলো। আর মাত্র কয়েকটি দিন, তারপরেই শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ। ২০০৭ সালের পর আমাদের দেশ ভারত ইংল্যান্ড এর মাটিতে একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি। অন্যদিকে এইবার কোনো বড় তারকা যেমন বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়াই ভারতীয় দল গেছে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে। যেই দলে রয়েছে অধিকাংশ খেলোয়াড় তরুণ। এখন দেখার বিষয় এই দল কি পারবে ২০০৭ সালের পর ইংল্যান্ড কে হারিয়ে, টেস্ট সিরিজ জিতে দেশে ফিরতে?

শুভমান গিল হয়েছে প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট অধিনায়ক। যদিও এর আগে দুবছর গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে গিল কে। গিল কে সহযোগিতা করতে দেখা যাবে সহ-অধিনায়ক রূপে ঋষভ পন্ট কে। এই দলে কোনো বড় প্রাক্তন অধিনায়ক না থাকলেও, রয়েছে জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার মতন কিছু নাম। এবং ভারতীয় দলের কোচ আছেন গৌতম গম্ভীর। আশা করা যায়, শুভমান গিল এর সাথে নিজেদের অভিজ্ঞতা যথাযথ ভাগ করে নেবে এই সকল খেলোয়ারগুলি।

ইংল্যান্ড এর বিপক্ষে যে দল গেছে ২০২৫ এর ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ খেলতে, সেই দলের কিছু খেলোয়াড়কে আগেই ইংল্যান্ড লায়ন্স এর বিপক্ষে খেলতে এবং ইংল্যান্ডের পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পাঠানো হয়েছে কিছু খেলোয়াড়কে। যেমন কে এল রাহুল, করুন নায়ের, অভিমন্যু ঈস্বরণ, ধ্রুব জুয়েল, যাসাসভি যাইস্বল, শার্দুল ঠাকুর, নীতিশ কুমার রেড্ডি ইত্যাদি। এই সকল খেলোয়াড়দের মধ্যে যারা ইংল্যান্ড লায়ন্স এর বিরুদ্ধে ভালো খেললো, আশা করা যায়, প্রথম ম্যাচে তাদের সুযোগ নিশ্চয় দেওয়া হবে।

england-vs-india-test-2025-middle-order-analysis
England vs India Test 2025 Middle Order Analysis

ইংল্যান্ড লায়ন্স এর বিপক্ষে দুটি ম্যাচ এর ইন্ডিয়া-এ দলের এই সিরিজ এর ফলাফল হয়েছে ড্র। কারণ দুটি ম্যাচের রেজাল্টই ড্র। ভারতের হয়ে করুন নায়ের, অভিমন্যু ঈস্বরণ, কে এল রাহুল, ধ্রুব জুৱেল, যাসাসভি যাইস্বল, নীতিশ কুমার রেড্ডি কিছু উল্লেখযোগ্য প্রদর্শন করেছেন। তাই আশা করা যায়, প্রথম টেস্টে এই কজনকে জায়গা অতি অবশ্যই দেওয়া হবে। এছাড়াও, প্রথম টেস্টে আমরা দেখতে পাবো, জাসপ্রিত বুমরাহ, ঋষভ পন্ট, শুভমান গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, সাই সুদর্শন এর মতন কিছু নামকেও।

ইংল্যান্ড লায়ন্স এর বিপক্ষে প্রথম টেস্টে ইন্ডিয়া-এ করে দুই ইনিংসে ৫৫৭ এবং ২৪১-২. অন্যদিকে ইংল্যান্ড করে এক ইনিংসে ৫৮৭ রান, এবং ম্যাচের ফল হয় ড্র। দ্বিতীয় টেস্টে, ইন্ডিয়া-এ, ইংল্যান্ড লায়ন্স এর বিরুদ্ধে করে ৩৪৮ এবং ৪১৭-৭, দুই ইনিংসে। এবং জবাবে ইংল্যান্ড লায়ন্স করে, ৩২৭ এবং ৩২-৩, এই ম্যাচের ফলও হয় ড্র। প্রথম ম্যাচে, করুন নায়ের খেলে একটি দুর্দান্ত ২০৪ রানের ইনিংস। এছাড়াও, যাইস্বল, অভিমন্যু ঈস্বরণ, ধ্রুব জুৱেল, নীতিশ কুমার রেড্ডি, সরফরাজ খান এর ব্যাট থেকেও আসে কিছু ম্যাচের মোর ঘোরানো ইনিংস। দ্বিতীয় ম্যাচে অবশ্য, কিছু খেলোয়াড় বদলানো হয় ইন্ডিয়া-এ দলে, এবং সেই ম্যাচেও ১১৬ এবং ৫১ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন কে এল রাহুল। এছাড়াও, করুন নায়ের, ধ্রুব জুৱেল, নীতিশ কুমার রেড্ডির ব্যাট থেকেও আসে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস।

এই দুই ম্যাচ মিলিয়ে, ভারতের হয়ে সর্বাধিক রান করেন করুন নায়ের, যা ছিল ৩ ইনিংসে ২৫৯ রান, যার মধ্যে সর্বাধিক ২০৪ রান, প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই। এছাড়া কে এল রাহুল ও অভিমন্যু ঈস্বরণ দুজনেই করেন এই সিরিজে মোট ১৬৭ রান করে। এবং নীতিশ কুমার রেড্ডি করেন মোট ১৩৫ রান।

চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক কি হতে পারে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচের ভারতীয় একাদশ,

শুভমান গিল (অধিনায়ক), যাসাসভি যাইস্বল, সাই সুদর্শন, কে এল রাহুল, করুন নায়ের, ঋষভ পন্ট (উইকেট-কিপার), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

এক ঝলকে দেখে নেওয়া যাক ইংল্যান্ড বনাম ভারত এর টেস্ট স্কোয়াড:

ইংল্যান্ড দল: শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), বেন স্টোকস (অধিনায়ক), জোশ টং, ক্রিস ওকস।

ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নাইর, নিদীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Leave a Comment