আমাদের দেশ ভারতবর্ষ এবং রাজ্য পশ্চিমবঙ্গে এমন অনেক সরকারি প্রকল্প রয়েছে যেগুলি সাধারণ মানুষের অনেক উপকার করে। লক্ষ্মীর ভান্ডার এরকমই একটি প্রকল্প যেটির সাহায্যে পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতিমাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এই লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক (Lakshmi Bhandar Status Check) করার কোনো পদ্ধতি এর আগে ছিল না কিন্তু এখন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে শুধু মাত্র নিজের মোবাইল নম্বর, আঁধার কার্ড, এপ্লিকেশন আইডি কিংবা স্বাস্থ্যসাথী কার্ড এর মধ্যে কোনো একটি দিয়ে লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক এবং পেমেন্ট তথ্য আপনি প্রত্যেক দিন পেতে পারেন। শুধু মনে রাখতে হবে প্রতিদিন দুপুর ২টো থেকে ২:৩০ পর্যন্ত এবং রাত্রি ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত ওয়েবসাইট বন্ধ থাকবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের ৩০শে জুলাই এই প্রকল্পটি শুরু করেন। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা যদি SC, ST হয়ে থাকেন তাহলে মাসে ১০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন আর যদি GEN কিংবা OBC হন তাহলে মাসে ১০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন।
যদি এখনো আপনি বা আপনার বাড়ির কেও এই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তবে আপনি আগামী দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেন।
| লক্ষ্মীর ভান্ডার প্রকল্প | গুরুত্বপূর্ণ তথ্য |
|---|---|
| প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার |
| কাদের জন্য | পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা |
| প্রকল্প শুরু করেছেন | মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
| প্রকল্প শুরু হয়েছে | ৩০শে জুলাই ২০২১ |
| সুবিধা পাওয়া যাবে | ১০০০ টাকা আর্থিক সাহায্য (SC & ST) 500 টাকা আর্থিক সাহায্য (GEN & OBC) |
| লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট | https://socialsecurity.wb.gov.in/ |
| স্ট্যাটাস চেক করুন | Track Application Status |
লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক
আজ প্রায় দু বছরের বেশি হতে চললো লক্ষীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছে। প্রায় সমস্ত মহিলা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন সুবিধা পাচ্ছেন। কিন্তু আবার অনেকেই রয়েছেন যারা সমস্ত কিছু করার পরেও এখনো অবধি কোনো টাকা লক্ষ্মীর ভান্ডার এর জন্য পাননি। এর আগে লক্ষীর ভান্ডার এর স্ট্যাটাস চেক করার কোনো পদ্ধতি ছিল না। কিন্তু এখন আপনি আপনার বাড়িতে বসে লক্ষীর ভান্ডার এর এপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন এবং পারবেন আপনার লক্ষীর ভান্ডার এর নাম, বেনিফিশিয়ারি আইডি, এপ্লিকেশন আইডি, পেমেন্ট স্ট্যাটাস ইত্যাদি চেক করতে।

হতে পারে আপনার হাতের কাছে এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একাউন্ট এর কোনো তথ্য যেমন এপ্লিকেশন আইডি, বেনেফিসিয়ারি আইডি নেয়। তাহলে কি আপনি আপনার পেমেন্ট এর স্ট্যাটাস এবং যাবতীয় তথ্য দেখতে পারবেন না? কোনো চিন্তা নেই। আপনি আঁধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, মোবাইল নম্বর এর মধ্যে কোনো একটি দিয়েও আপনার লক্ষীর ভান্ডার এর যাবতীয় তথ্য দেখতে পারবেন।
আরও পড়ুন: শেয়ার বাজার কী?
লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি
মোবাইল নম্বরের সাহায্যে:
- প্রথমে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট এ যান অথবা এখানে ক্লিক করুন।
- এরপর ‘Generate OTP’ তে ক্লিক করুন।
- নিজের মোবাইল নম্বর টাইপ করুন এবং ‘SEND OTP’ তে ক্লিক করুন।
- এখন নিজের মোবাইল নম্বর, ক্যাপচা আর OTP টাইপ করে ‘Login’ করুন।
আপনি যদি সঠিক মোবাইল নম্বর, OTP এবং ক্যাপচা টাইপ করে থাকেন তাহলে পরের পেজ এ আপনার লক্ষীর ভান্ডার সম্বন্ধিত সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে।
ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাস:
লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট টির নাম socialsecurity.wb.gov.in/ এখানে আপনি শুধু আপনার লক্ষীর ভান্ডার এর স্ট্যাটাস চেক করা ছাড়াও এপ্লিকেশন ট্র্যাক এবং পেমেন্ট স্ট্যাটাস ও চেক করতে পারবেন। পদ্ধতি একটি কিন্তু তবুও আরেকবার দেখেনিন।
- প্রথমে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
- এরপর ‘Track Application Status’ এ ক্লিক করুন।
- এখানে আপনার এপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এর মধ্যে একটি টাইপ করুন।
- ক্যাপচা টি টাইপ করে ‘Search’ এ ক্লিক করুন।

সমস্ত ডিটেলস ঠিকঠাক টাইপ করে থাকলে আপনার সামনে পরবর্তী স্ক্রিন এ লক্ষীর ভান্ডার এপ্লিকেশন আইডি, পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে। এখন থেকে আপনি দেখতে পারবেন আপনার টাকা আপনার নামেই ঢুকছে কি না, কোনো মাসের পেমেন্ট বাকি রয়েছে কি না, লক্ষীর ভান্ডারের সাথে যুক্ত ব্যাঙ্ক একাউন্ট ও আইএফসি কোড এবং বাকি সমস্ত কিছু।
আরও পড়ুন: পিএম কিষান স্ট্যাটাস চেক
FAQs: Laksmir Bhandar Status Check
1. লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কোথায় নাম নথিভুক্ত করবো?
আপনি আপনার এলাকার আগামী দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে যাবতীয় ডকুমেন্ট দেখিয়ে লক্ষীর ভান্ডারের জন্য নিজের নাম নথিভুক্ত করে সুবিধা পেতে পারেন।
2. কবে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকবে?
লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক একাউন্ট এ আস্তে মাসের ১০ তারিখ পেরিয়ে যায়।
3. লক্ষী ভান্ডার প্রকল্পে কত টাকা পাওয়া যায়?
পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সী GEN ও OBC মহিলারা মাসে ৫০০ টাকা এবং SC ও ST মহিলারা মাসে ১০০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
4. কি করে লক্ষী ভান্ডার প্রকল্পের স্টাটাস চেক করা যায়?
আপনি আপনার মোবাইল ফোন দিয়ে লক্ষীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এপ্লিকেশন আইডি কিংবা মোবাইল নম্বর দিয়ে ও ক্যাপচা টাইপ করে লক্ষী ভান্ডার স্ট্যাটাস ও পেমেন্ট এর তথ্য পেয়ে যাবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।