Share Market in Bengali: শেয়ার বাজার কী? শেয়ার মার্কেট এর ব্যাপারে জানুন সহজ ভাষায়

Share Market in Bengali: শেয়ার বাজার, আজকের দিনের অন্যতম একটি বিষয় যেটি কম বেশি সব মানুষের জানার আগ্রহ রয়েছে। এর কারণ মানুষের ধারণা শেয়ার বাজারে টাকা লাগিয়ে খুব তাড়াতাড়ি বড়োলোক হওয়া যায়। শেয়ার বাজার থেকে ঠিক যেমন ভালো রিটার্ন পাওয়া যায় এবং অনেক বড়োলোক হওয়ার সম্ভবনা রয়েছে ঠিক তেমনি শেয়ার মার্কেট থেকে অনেক মানুষ লোকসান এর সম্মুখীন হয়েছে। তাই শেয়ার বাজার ভালো করে না শিখে ঝুঁকি নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আজকের আলোচনার বিষয়বস্তু শেয়ার বাজার কী এবং শেয়ার বাজার থেকে কিভাবে টাকা রোজগার করা যায় সেই নিয়ে।

এটা ঠিক যে ফিক্সড ডিপোজিট কিংবা সেভিংস একাউন্ট এ টাকা জমানোর তুলনায় শেয়ার বাজারে টাকা রাখলে আপনি বেশি লাভবান হবেন। কিন্তু এটাও ঠিক ফিক্সড ডিপোজিট হলো এমন এক বিনিয়োগ এর মাধ্যম যাতে ঝুঁকি একেবারেই নেই। কিন্তু শেয়ার বাজারে ঝুঁকির পরিমান অনেক বেশি। তাই লোভে পড়ে কিংবা অন্যের কোথায় শেয়ার বাজারে টাকা লাগানো হলো সব থেকে বোরো বোকামি।

আরও পড়ুন: অটল পেনশন যোজনা (APY)

শেয়ার বাজার কি

অনেক কোম্পানি শেয়ার মার্কেটে লিস্ট হয়ে রয়েছে। শেয়ার মার্কেট থেকে আমরা কোম্পানির শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারি। যেকোনো কোম্পানি নিজের ব্যবসাকে আরো বড়ো করে তুলতে মূলধন জোগাড়ের জন্যে শেয়ার বাজারে কোম্পানির ছোট ছোট অংশ দিয়ে থাকেন। আমরা সেই শেয়ার কিনে ওই কোম্পানির শেয়ার হোল্ডার বা অংশীদার হতে পারি।

আমরা শেয়ার বাজারের মাধ্যমে কোম্পানির স্টক কিনতে বা বেচতে পারি। স্টক মার্কেট ব্যবহার করার জন্য একটি ডিম্যাট একাউন্ট এবং একটি ট্রেডিং একাউন্ট এর প্রয়োজন পরে। ডিম্যাট একাউন্ট যেখানে আমরা আমাদের স্টক গুলি অনেক লম্বা সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি। আর ট্রেডিং একাউন্ট এর ফলে আমরা স্টক মার্কেট এ ট্রেডিং করতে পারি।

যদি কোনো কোম্পানির ১০০ টি শেয়ার রয়েছে এবং আপনি তার একটি শেয়ার কিনে নেন তাহলে আপনি ওই কোম্পানির ১% অংশীদার হয়ে থাকবেন। আপনি চাইলে শেয়ার বিক্রিও করে দিতে পারেন। আপনার কেনা কোম্পানির শেয়ার গুলি যদি লাভ করে তবে আপনিও লাভ করবেন আর যদি লস করে তবে আপনিও লস করবেন।

আমাদের দেশ ভারতবর্ষের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)।

আরও পড়ুন: PM Kisan Village Dashboard দেখার পদ্ধতি

শেয়ার বাজার যেভাবে কাজ করে

যে কোম্পানি গুলি শেয়ার বাজার এ লিস্ট হয়ে আছে সেগুলি যদি ব্যবসা ভালো করে কিংবা তাদের ব্যাপারে যদি কোনো ভালো খবর আসে তাহলে সেই কোম্পানির শেয়ার এর দাম বেড়ে যাই। এছাড়াও যদি কোনো কোম্পানির শেয়ার এর চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে যাই তখনও সেই কোম্পানির শেয়ার এর দাম বেড়ে যাই। অন্যদিকে খারাপ খবর, ঠিকঠাক ব্যবসা না হওয়া কিংবা লস হলে কোম্পানির শেয়ার এর দাম কমে যায়। এছাড়াও যদি কোম্পানির শেয়ার হঠাৎ করে শেয়ার হোল্ডার বা অংশীদাররা বিক্রি করতে শুরু করে দেয় তখনও শেয়ার বা স্টক এর দাম কমে যায়।

শেয়ার বাজার থেকে লাভবান হবার একটি উপায়

দেখুন আমি তো কোনো ইনভেস্টিং এক্সপার্ট নয়। আমিও আপনার মতন একজন সাধারণ মানুষ যে তার নিজের রোজগারের টাকা শেয়ার বাজার আর অন্যান্য বিনিয়োগ এর মাধ্যম গুলো তে রাখে ভবিষ্যৎ এর কথা চিন্তা করে। আমি আমার এই সামান্য অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝেছি নিজে শিখে, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে শেয়ার নির্বাচন না করলে আর লম্বা সময়ের জন্য নিবেশ না করলে আপনি লাভবান হবেন না।

হতে পারে অনেকেই ডে ট্রেডিং, অপসন জাতীয় জিনিস বেশি পছন্দ করে। কিন্তু আমি এমন কাউকে দেখিনি যে এগুলি করে বড়োলোক হয়েছে। শেয়ার বাজার থেকে বড়োলোক তারাই হয়েছে যারা অল্প কিছু ভালো কোম্পানির ওপর অনেক লম্বা সময়ের জন্য নিবেশ করে রেখেছে। আমিও এটাই করি আর আপনিও চেষ্টা করুন লম্বা সময়ের জন্য নিবেশ করার যাতে করে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এর আসল ফল ভোগ করতে পারেন।

স্টক মার্কেট vs মিউচুয়াল ফান্ড

যখন কোনো মানুষ প্রথমবার শেয়ার বাজার কি, স্টক মার্কেট কিভাবে কাজ করে এইসব এর ব্যাপারে জানতে আগ্রহী হয় তখন তার মাথায় আরও একটি প্রশ্ন আসে মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেট এর মধ্যে পার্থক্য নিয়ে। সহজ ভাষায় বলতে গেলে স্টক মার্কেট অনেক বেশি ঝুঁকিপূর্ণ অন্যদিকে মিউচুয়াল ফান্ড এর ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক কম।

স্টক মার্কেট এর ক্ষেত্রে আপনাকে কোম্পানির স্টক নিজে থেকে পছন্দ করে কিনতে হবে। আপনার যত গুলি স্টক দরকার এবং যে যে কোম্পানির দরকার এমনি নিতে পারবেন। আপনি চাইলে সেই স্টক যখন খুশি বিক্রি করে দিতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ড এর ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ দ্বারা অনেক কোম্পানির স্টক নেওয়া হবে এবং অনেক মানুষের কাছে টাকা নিয়ে সেই টাকা সেই সমস্ত স্টক এ ওই বিশেষজ্ঞ রা নিবেশ করতে থাকবেন। তাদের যখন মনে হবে নতুন স্টক যুক্ত করবেন কিংবা কোনো স্টক চাইলে বাদ দেবেন।

SIP Meaning in Bengali

মিউচুয়াল ফান্ড এর ক্ষেত্রে আমাদের শুধু একটি ভালো মিউচুয়াল ফান্ড দেখে সেটিতে নিবেশ করতে হয়। আমরা চাইলে এককালীন অথবা মাসিক SIP শুরু করে একটু একটু করে টাকা ভবিষ্যতের জন্য জোর করতে পারি। আমাদের মধ্যে যাদের স্টক মার্কেট নিয়ে অধিক জ্ঞান অর্জন করার সময় নেই এবং তুলনামূলক একটু কম রিটার্ন হলেও অসুবিধে নেই তাদের জন্য মিউচুয়াল ফান্ড সবচাইতে ভালো। অপরদিকে নিজে রিসার্চ করে ভালো স্টক বাছাই করতে পারলে স্টক মার্কেট এ আপনি নিৱেশ করতে পারেন, অধিক রিটার্ন এর জন্য।

বলে রাখি, শেয়ার বাজারে এক বছর এর কম সময়ের জন্য টাকা রাখলে আপনাকে লাভের ওপর ১৫% ট্যাক্স দিতে হবে এবং এক বছর এর বেশি রাখলে লাভের ওপর ১০% ট্যাক্স দিতে হবে। এছাড়াও মিউচুয়াল ফান্ড এর ক্ষেত্রে ১-২% লাভ মিউচুয়াল ফান্ড প্রোভাইডার তাদের পারিশ্রমিক হিসেবে কেটে নেবেন।

আরও পড়ুন: এফিলিয়েট মার্কেটিং কি এবং এর সুবিধা

FAQs: Share Market Meaning in Bengali

1. শেয়ার বাজারে কিভাবে নিবেশ করা যায়?

আপনি একটি ডিম্যাট একাউন্ট এবং ট্রেডিং একাউন্ট বানিয়ে শেয়ার বাজারে নিবেশ করতে পারবেন। আজকাল অনলাইন বাড়িতে বসে নিজের আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক একাউন্ট, মোবাইল নম্বর, ইমেইল দিয়ে ডিম্যাট একাউন্ট বানিয়ে নেওয়া যায়। নিজের পছন্দের কোম্পানির শেয়ার সংখ্যা লিখে আর নির্দিষ্ট সময়ে পেমেন্ট করে দিলেই আপনি ওই কোম্পানির শেয়ার কিনে অংশীদার হয়ে যাবেন।

2. PE এর অর্থ কি?

শেয়ার বাজারে PE খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। PE এর অর্থ হলো Price To Earnings Ratio. এর সাহায্যে আমরা নির্বাচন করতে পারি একটি কোম্পানির শেয়ার প্রাইস ঠিকঠাক চলছে নাকি কম বেশি রয়েছে।

3. আমি কি ১০ টাকা শেয়ার বাজারে নিবেশ করতে পারি?

হ্যাঁ আপনি ১০ টাকা শেয়ার বাজারে নিবেশ করতে পারেন। যদি কোনো কোম্পানির শেয়ার এর দাম ১০ টাকা হয় তাহলে আপনি সেই কোম্পানির শেয়ার একটি নিতে পারবেন আর যদি কোনো কোম্পানির শেয়ার এর দাম ১ টাকা হয় তাহলে আপনি ১০ টি শেয়ার নিতে পারবেন।

4. কখন শেয়ার মার্কেট খোলা থাকে?

সোমবার থেকে শুক্রবার সকাল ৯:১৫ থেকে শুরু করে দুপুর ৩:৩০ পর্যন্ত শেয়ার মার্কেট খোলা থাকে। শনিবার, রবিবার এবং ছুটির দিন শেয়ার বাজার বন্ধ থাকে। যেদিন শেয়ার বাজার বন্ধ থাকবে সেদিন আপনি শেয়ার বাজার থেকে শেয়ার কেনা বেচা করতে পারবেন না।

Leave a Comment