কর্মহীনতা বা বেকারত্ব হলো বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা। আর প্রত্যেক সমস্যারই থাকে সমাধান তাই এই সমাধানের পথে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের আরও উৎসাহিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অভিনব প্রকল্প হল যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)।
কি এই যুবশ্রী প্রকল্প, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা এবং প্রকল্পের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছুই খুবই গুরুত্বপূর্ণ। চলুন যুবশ্রী প্রকল্পের সম্বন্ধে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।
Also Read: Rupashree Prakalpa in Bengali
যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa in Bengali)
যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং উদ্যোগে নির্মিত প্রকল্প যা সমাজের কর্মহীন, কর্ম সন্ধানী এবং বেকার যুবকদের কথা মাথায় রেখে ২০১৩ সালের অক্টোবর মাস থেকে শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা করা হয়ে থাকে। এ অর্থ দিয়ে তারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবেন যার মাধ্যমে তাদের বেকারত্ব দূর করা সম্ভব হবে।
যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য/ aim of Yuvashree Prakalpa
বেকারত্ব বা কর্মহীনতা কে কেউই চায়না নিজেদের জীবনে আর এই বেকারত্ব কাটানোর জন্য চাই বিশেষ কোনো দক্ষতা। কর্মগত জীবনের প্রশিক্ষণের রাস্তায় অনেক সময় আর্থিক সমস্যা বাঁধা হয়ে দাঁড়ায়। তাই পশ্চিমবঙ্গ সরকার এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা করছেন। বেকার যুবক-যুবতীরা এই অর্থ শিক্ষাগত কোন কাজে অথবা স্বনির্ভর হবার লক্ষ্যে ব্যবহার করতে পারেন।
যুবশ্রী প্রকল্পের সুবিধা গুলি কী কী/ Benefits of Yuvashree Prakalpa?
যুব সামাজের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করা ও তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকার যেসব সুবিধা গুলি দিয়ে থাকেন সেগুলি হল
১। পশ্চিমবঙ্গের কর্মহীন বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।
২। যুবশ্রী প্রকল্পের ভাতা পাওয়ার জন্য বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট ব্যাংক এ নাম নথিভুক্ত করতে হয় যেটা তোদের ভবিষ্যতে কোনো রকম সরকারি চাকরির ক্ষেত্রে সাহায্য করবে।
• যুবশ্রী প্রকল্পে প্রাপ্য ভাতার পরিমান/ Amount received:
যুবশ্রী প্রকল্পের প্রত্যেক মাসে আবেদনকারী ১৫০০ টাকা ভাতা পায়।
Also Read: Inter Caste Marriage Scheme
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা/ Eligibility for Yuvashree Prakalpa:
যে কোনো বেকার কর্মসন্ধানী ব্যক্তি এই পদের জন্য আবদেন করতে পারেন। তবে তাকে যোগ্যতা প্রমাণ করতে কিছু শর্ত পূরণ করতে হবে, যেগুলি হলঃ
- আবেদনকারীকে বেকার ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট বাঙ্কে “জব সিকার ” (Job Seeker) হিসাবে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে।
- আবেদনকারীকে অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পরবর্তী শিক্ষা গত যোগ্যতা গুলি আপনাকে প্রাপ্তির পর যোগ করতে হবে।
- আবেদন করার সময়, সেই বছরের ১ এপ্রিল তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর।
- আবেদনকারী প্রার্থীর নামে রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত কোনো আর্থিক সহায়তা বা ঋণ থাকলে তিনি এই প্রকল্পে আবেদনের সুবিধা পাবেন না।
- আবেদনকারীর যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এ নাম নথিভুক্ত থাকে এবং আই. টি.আই বা এই ধরনের কারিগরি শিক্ষা গ্রহণ করে থাকলে এই প্রকল্পে তিনি অগ্রাধিকার পাবেন।
Also Read: Food SI Syllabus in Bengali
যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র / Documents Required for Yuvashree Prakalpa
- আবেদনকারীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (Educational certificates).
- আবেদনকারীর ভোটার আই কার্ড (Voter ID card)
- আবেদনকারীর প্যান কার্ড (Pan card)
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং পাস বুকের প্রথম পৃষ্ঠার কপি (Bank Deta)
বি. দ্র. – ব্যাংক অ্যাকাউন্ট টি কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হওয়া আবশ্যক। যুবশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি/ Process of application:
প্রথমে আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এ “জব সিকার ” (Job Seeker) হিসাবে নাম নথিভুক্ত করতে হবে।
ওয়েবসাইটঃ www.employmentbankwb.gov.in
তারপর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এর ওয়েবসাইট থেকে আবেদন পত্র (Annexure I) ও Unemployed Certificate (Annexure II) ডাউনলোড করতে হবে। তারপর সেটিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্ম ফিলাপ (form fillup) করার পর, পূর্বে উল্লিখিত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনকারীর নিজেদের এসডিও অফিসে (S.D.O Office) জমা করতে হবে।
এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশনের করার পদ্ধতি / How to register for Employment Bank, West Bengal
আগেই বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের আবেদন করার আগে আবেদনকারী কে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ২০১৩ সালের পূর্বে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা হতো অফলাইনের মাধ্যমে। বর্তমানে সমস্ত পদ্ধতি অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। তাই নীচের পদ্ধতি অনুসরণ করে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন।
- আবেদনকারীকে প্রথমে এমপ্লয়মেন্ট অফিসের ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটঃ www.employmentbankwb.gov.in
- Website খুললে ফ্রন্ট পেজের ডানদিকে “New Enrollment Job Seeker” একটি অপশন দেখতে পাওয়া যাবে। ওই বোতামে এ ক্লিক করলে কম্পিউটার স্ক্রিনে কিছু শর্তাবলী দেখতে পাওয়া যাবে। সেগুলি ভালোভাবে পড়ে নিচের টিক মার্ক করতে হবে।
- পরবর্তী পর্যায়ে প্রার্থীকে “Accept and Continue” অপশনে ক্লিক করতে হবে, তবেই আপনি রেজিস্টার ফর্ম দেখতে পাবেন।
- রেজিস্ট্রেশন ফর্মে যে তথ্যগুলি চাওয়া হয়ে থাকে সেগুলি সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং পরিশেষে সেভ অপশনে ক্লিক করতে হবে।
- এই সমস্ত পর্যায়ে গুলি পূর্ণ করার পর আবেদনকারী নিজের স্বীকৃতি হিসেবে একটি Registration Number পাবেন।
যুবশ্রী প্রকল্প সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য বিষয়/ Some important points related to Yuvashree Prakalpa:
১। প্রতি বছর সবমিলিয়ে সর্বোচ্চ এক লক্ষ বেকার সদস্য এই যুবশ্রী প্রকল্পের অনুদান পাবে। যে প্রার্থী বা আবেদনকারী আগে আবেদন করবে তার অনুদান পাওয়ার সুযোগ আগে থাকবে। যুবশ্রী প্রকল্পে First come, first served এই নীতিতে অনুদান দেওয়া হয়।
২। যদি কোন আবেদনকারীর আবেদনপত্র বাতিল হয়ে যায়, তাহলে ওই বাতিল স্থানে পরবর্তী যোগ্য আবেদনকারী সুযোগ পাই।
৩। যুবশ্রী প্রকল্পের ভাতা নিয়মিত পাওয়ার জন্য, ভাতা প্রাপ্ত ব্যাক্তি প্রথম ভাতা পাবার পর পরবর্তী ছয়মাস যে বেকার রয়েছেন তার প্রমাণ সহ একটি Declaration Form (Annexure-lll) জমা দিতে হবে নিকটবর্তী SDO Office এ। এই yuvasree prakalpa annexure iii ফরমটি আপনি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটি প্রতি ছয়মাস অন্তর জমা দিতে হবে। এর অন্যথা হলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে।
Also Read: SIP Meaning in Bengali
যুবশ্রী প্রকল্পে আবেদনের সময়/ Time of application for Yuvashree Prakalpa?
যুবশ্রী প্রকল্প আবেদন করা নির্দিষ্ট কোনো সময় নেই। বছরের যে কোন সময় আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে খেয়াল রাখবেন আবেদন করলে যে আপনি ভাতা পাবেন সেরকম কোন ব্যাপার নয়, তবে যত আগে আবেদন করবেন তত আগে ভাতা পাওয়ার সুযোগ থাকবে।
যুবশ্রী প্রকল্পের ভাতা কিভাবে পাওয়া যায়?
যে সকল আবেদনকারীর যুবশ্রী প্রকল্প তালিকায় নির্বাচিত হবে, তাদের ফোন নম্বর অথবা তাদের দেওয়া ই মেইল আইডির মাধ্যমে অবগত করা হবে। এবং তার দেওয়া রাষ্ট্রত্ত্ব ব্যাংকের সরাসরি ভাতার অর্থ দেওয়া হবে।
বিবিধ প্রশোনাবলী/ FAQ: Yuvashree Prakalpa in Bengali
1.বেকার ভাতার টাকা কীভাবে পাওয়া সম্ভব ?
আবেদনকারীর ব্যাংকে সরাসরি প্রতি মাসে টাকা ঢুকে যাবে যদি তিনি প্রকল্পের জন্য মনোনীত হন।
2. বেকার ভাতা পেলে বা গ্রহণ করলে ভবিষ্যতে সরকারি চাকরি করতে কোন সমস্যা হবে না তো?
না। আপনি সরকারি চাকরি পেলে এই ভাতা বন্ধ করে দেওয়া হবে। এই ভাতা পাওয়ার জন্য যেহেতু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর নাম নথিভুক্ত করতে হয় তাই আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
3. যুবশ্রী প্রকল্পের ভাতা পেলে ব্যবসা শুরু করা যাবে তো?
হ্যাঁ। যুবশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের বেকার এবং কর্মসন্ধানে যুবক-যুবতীদের চাকুরী বা ব্যবসার জন্য উৎসাহিত করার জন্যই সাহায্য করা হয়।
4. যুবশ্রী প্রকল্প কি শুধুমাত্র যুবকদের/ ছেলেদের জন্যই?
না একদমই নয়। এই প্রকল্প ছেলে ও মেয়ে উভয়ের জন্যই শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার এবং বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে হতে হবে।
5. মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের ভাতা গ্রহণ করলে কি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে?
হ্যাঁ পারবে। কন্যাশ্রী এবং যুবশ্রী সম্পূর্ণ ভিন্ন দুটি প্রকল্প 18 বছর বয়সের আগে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাওয়া যায়। অর্থাৎ ১৮ বছর বয়সের পর আপনি রূপশ্রী প্রকল্পের ভাতা কোনরকম বাধা ছাড়াই গ্রহণ করতে পারবন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।