Rupashree Prakalpa in Bengali: কী ভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্পে?

বিবাহ হল এক সামাজিক বন্ধন এবং দুই পরিবারের খুশির মিলন। আর বিবাহের সময় এই পারিবারিক খুশিকে অটুট রাখতে পশ্চিমবঙ্গ সরকারের এক অনবদ্য এবং অভাবনীয় পরিকল্পনার বাস্তবিক রূপায়ণ হল এই রূপশ্রী প্রকল্প। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এই রূপশ্রী প্রকল্পের খুঁটিনাটি সমস্ত তথ্য (Rupashree Prakalpa in Bengali)

Also Read: ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস

Table of Contents

রুপশ্রী প্রকল্প কি? / What is Rupashree prakalpa?

পশ্চিমবঙ্গ সরকারের নানাবিধ প্রকল্পের মধ্যে এক উজ্জ্বল এবং সর্বমুখ প্রশংসিত প্রকল্প হল এই রুপশ্রী প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দুর্দশা গ্রস্থ পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের বিবাহের জন্য এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছেন। মেয়েদের বিবাহের সময় দারিদ্র পরিবার অনেক সময় অত্যন্ত চড়া সুদের টাকা থর করে সমস্যা সম্মুখীন হয়ে থাকে। বিবাহের সময় মেয়ের পরিবারের আর্থিকভাবে সাহায্য করে তাদের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রচেষ্টা।

Also Read: ডিম্যাট অ্যাকাউন্ট কি

রুপশ্রী প্রকল্পের উদ্দেশ্য/ Gole of Rupashree Prakalpa:

মেয়েদের বিবাহের সময় দরিদ্র পরিবার যে সমস্যার সম্মুখীন হয় তা করা. বাল্যবিবাহ রোধ করা: যেহেতু রূপশ্রী প্রকল্পের অনুদান শুধুমাত্র প্রাপ্তবয়স্ক কন্যার বিবাহের ক্ষেত্রে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের অনেক নিরক্ষর এবং পিছিয়ে পড়া শ্রেণীর পরিবার, কন্যার বিবাহ ১৮ বছর পরে দেওয়ার চেষ্টা করছেন, এই রূপশ্রী প্রকল্পের অনুদান পাওয়ার আশায়।

সুতরাং পরোক্ষভাবে এই প্রকল্প বাল্য বিবাহের হার কমাচ্ছে নারী শিক্ষার অগ্রগতি ঘটানোঃপরোক্ষভাবে এই রুপশ্রী প্রকল্প নারী শিক্ষার অগ্রগতি ঘটাচ্ছে। যেহেতু রূপশ্রী প্রকল্পে ১৮ বছরের পরেই অনুদান পাওয়া যায় সেক্ষেত্রে যেহেতু মেয়েদের বিবাহ ১৮ বছর পর্যন্ত স্থগিত থাকছে এই সময়ের মধ্যে তারা নিজেদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবেন।

Also Read: Inter Caste Marriage Scheme in Bengali

কারা পাবেন এই রুপশ্রী প্রকল্পের সুবিধা? /Who are the target beneficiaries?

পশ্চিমবঙ্গ নিবাসী প্রাপ্ত বয়স্কা কন্যা যার পারিবারিক আয় একলা পঞ্চাশ হাজার টাকার কম তিনি বিবাহের পূর্বে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

রুপশ্রী প্রকল্পে কত টাকা পাওয়া যায়? Rupashree scholarship amount:

রূপশ্রী প্রকল্পে বিবাহের পূর্বে প্রাপ্তবয়স্কা কন্যার একাউন্টে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়।

Also Read: Lakshmir Bhandar Status Check

রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ শর্তাবলীঃ

১। আবেদনকারি পাত্রির বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। ১৮ বছরের নিচে হলে আবেদন করা যাবে না।
২। প্রস্তাবিত পাত্রের বয়স ২১ বছর হতে হবে। পাত্রের বয়স একুশের নিচে হলে আবেদন করা যাবে না।
৩। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিতা হতে হবে।
৪। আবেদন করার সময় প্রস্তাবিত বিবাহ অবশ্যই, আবেদনকারী প্রথম বিবাহ হতে হবে। দ্বিতীয় বা তৃতীয় বিবাহের ক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া যায় না।
৫। আবেদনকারী পাত্রের পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করতে হবে অথবা গত পাঁচ বছর ধরে আবেদনকারীর পরিবার পশ্চিমবঙ্গে বসবাস করছেন তার প্রমাণ দিতে হবে।
৬। আবেদনকারী পাত্রের পারিবারিক বাৎসরিক আয় একলা পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে।
৭। আবেদনকারী মহিলার অবশ্যই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকে ই-পেমেন্টের সুবিধা থাকতে হবে। অর্থাৎ একাউন্টে যেন এমন ব্যাংকে হয় যে ব্যাংকের আই এফ এস কোড (I.F.S Code) এবং একটা এম আই সি আর কোড (M.I.C.R Code) থাকবে।

Also Read: PM Kisan Village Dashboard দেখার সহজ পদ্ধতি

রুপশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র/ Documents Required for Rupashree Prakalpa:

১। আবেদনকারী মহিলার এবং প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্রনিম্নলিখিত যেকোনো একটি ফটোকপিঃ ভোটার কার্ড (Voter Card) /জন্ম সনদ (Birth Certificate)/ দশম শ্রেণীর এডমিট কার্ড (10th Class Admit Card)/ আধার কার্ড (Aadhaar Card)

২। আবেদনকারী মহিলার এবং প্রস্তাবিত পাত্রের সাম্প্রতিক রঙিন ছবি।
৩। আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট (Pass Book) ফটো কপি।
৪। আবেদনকারী মহিলা অবিবাহিত তা উল্লেখ করে স্বঘোষিত একটি প্রমাণ পত্র।
৫। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা উল্লেখ করে একটি স্বঘোষিত প্রমাণ পত্র।
৬। বিবাহের প্রমাণঃ বিয়ের কার্ড বা ম্যারিজ রেজিস্ট্রেশন নোটিশ।
৭। আবেদনকারীর পারিবারিক আয়ের শংসাপত্র।
সব প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র আবেদবনকারীর স্বাক্ষর অর্থাৎ self-attested অবশ্যই থাকতে হবে।

রুপশ্রী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন? / How to apply for Rupashree Prakalpa?

আপনার নিকটবর্তী ব্লক উন্নয়ন অথবা মহকুমা অফিসারের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ ফ্রম ফিলাপ করে আপনার নিকটবর্তী ব্লক উন্নয়ন অথবা মহকুমা অফিসারের কার্যালয় জমা করতে হবে।
তবে এখন থেকে আপনি Rupashree Online 2.0 পোর্টাল থেকে নিজেই পিডিএফ ফরমটি ডাউনলোড করতে পারবেন।

রূপশ্রী প্রকল্পের জন্য কখন আবেদন করবেন? /When to Apply for Rupshree Scheme?

বছরের যে কোন সময়ের রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যায়। রূপসী প্রকল্পে আবেদনের জন্য সব সময় খেয়াল রাখবেন বিবাহের নির্দিষ্ট তারিখের দুই মাস আগে রূপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম সংগ্রহ করে জমা দিয়ে দিতে হবে। আপনার ফর্ম জমা দেওয়ার পর সেটির সত্যতা যাচাই করেই আপনার নামে টাকা অনুমোদন করা হবে।

কিভাবে রুপশ্রী প্রকল্পের টাকা পাবেন? / How you will get money from Rupashree?

যেহেতু আবেদন করার সময় আবেদনকারী তার ব্যাংকের একাউন্ট দিয়ে থাকেন তাই রুপশ্রী প্রকল্পের টাকা ব্যাংকের মাধ্যমে সরাসরি আবেদনকারীর কাছে পৌঁছে যায়।

রূপশ্রী প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে? /When will Rupshree project money be available?


আপনার অনেদনটি গ্রাহ্য করা হলে ৭-২০ দিনের মাথায় আপনি আপনার প্রদত্ত ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পেয়ে যাবেন। এই সমই এর মধ্যে টাকা না পাওয়া গেলে অবশ্যই ব্লক উন্নয়ন অথবা মহকুমা অফিসারের কার্যালযে গিয়ে যোগাযোগ করুন। এছাড়া রূপশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস আপনি সরকারি ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

ওয়েবসাইটঃ Check Out Now

এই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার রুপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম বা রূপশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন।

বিবিধ প্রশণাবলী/ FAQ: Rupashree Prakalpa

1.রুপশ্রী কি বার্ষিক বৃত্তি?

না। রুপশ্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে দুর্বল পরিবারকে কন্যার বিবাহের সময় প্রদত্ত এককালীন একটি ভাতা।

2.রুপশ্রী আবেদন করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা দরকার হয় কি?

না এ ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না।

3. আনুষ্ঠানিক বিবাহের আগে রেজিস্ট্রি ম্যারেজ করা থাকলে কি রূপশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?

না। রেজিস্ট্রি ম্যারেজ মানে আবেদনকারীর বিবাহ হয়ে গেছে সে ক্ষেত্রে আবেদন করে আর রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আনুষ্ঠানিক বিবাহের আগে রেজিস্ট্রি ম্যারেজ করলে রেজিস্ট্রি ম্যারেজের আগে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

4. রুপশ্রী প্রকল্পের টাকা কোন খাতে খরচ হয়েছে সেটি উল্লেখ করা কি প্রয়োজনীয়?

আপনি আপনার একাউন্টে টাকা পেয়ে গেলে সেটি যেকোনো ভাবে খরচা করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে সরকারকে কোনরকম কৈফিয়ত দিতে হবে না।

5. ১৮ বছর বয়সে কনাশ্রী K2 এবং রুপশ্রী প্রকল্প উভয়ের টাকা পাওয়া যাবে?

কন্যাশ্রী প্রকল্পের K2 স্কিমের টাকা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ১৯ এর মধ্যে হতে হয় এবং আবেদনকারীকে অবশ্যই অবিবাহিতা হতে হয় এবং রুপশ্রী প্রকল্পের আবেদনের জন্য আবেদনকারীকে অবিবাহিত ও ১৮ বা ১৮ বছরের ঊর্ধ্বে হতে হয়। আপনি যদি উভয় প্রকল্পে সুবিধা পেতে চান তাহলে প্রথমে কন্যাশ্রী K2 এর টাকা গ্রহণ করার পর রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন। ১৮ বছর বয়সে বিবাহ করতে হলে এমন ভাবে বিবাহের তারিখ নির্ণয় করুন যাতে কন্যাশ্রী টাকা পাওয়ার পর বিবাহের তারিখ আসে।

উপসংহার

পন নেওয়া বা পন দেওয়া কোনটাকে আমাদের সরকার কোনভাবে সমর্থন করেন না। কিন্তু বিবাহের সময় যে খরচ হয়ে থাকে তা অনেক সময় কন্যার পরিবারের ক্ষেত্রে চিন্তার কারন হয়ে দাঁড়ায়। তাই আর্থিকভাবে দুর্বল পরিবারকে সাহায্য করতে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রচেষ্টা সত্যি প্রশংসাযোগ্য। আবেদন করার পূর্বে রুপশ্রী প্রকল্পের শর্তাবলী একবার ভালো করে মিলিয়ে নেবেন।

1 thought on “Rupashree Prakalpa in Bengali: কী ভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্পে?”

  1. আমার বিয়ে হয়নি তখন কন্যাশ্রী ফর্ম জমা দিই কিন্তু কিছু কারণ বশত অনুষ্ঠান করে বিয়ে হয়নি মন্দিরে বিয়ে হয় বাড়িতে কোনো আয়োজন করা হয়নি ফলে যারা enquiry করতে আসে তারা ধরে নেই আমি বিবাহিত এবং আমার from rejected করে দেয়

    Reply

Leave a Comment