অটল পেনশন যোজনা হলো ভারতবর্ষের বহুল চর্চিত আর বিখ্যাত প্রকল্প গুলির মধ্যে একটি। আমাদের ভারত সরকার সবসময় নিজেদের দেশবাসীর কথা ভেবে, তাদের উন্নতি ও প্রতি মুহূর্তে তাদের পাশে থাকতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। অটল পেনশন যোজনা সেগুলোর মধ্যে একটি। তবে অটল পেনশন যোজনা নতুন কোনো প্রকল্প নয়। এই যোজনা আট বছর আগেই ভারতবাসীর জন্যে চালু হয়েছে।
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ৯ মে এই প্রকল্পটি চালু করেন। যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হয় তাহলে আপনি খুব অল্প পরিমান টাকা এই প্রকল্পের মাধ্যমে রেখে ৬০ বছর বয়স হবার পর প্রতি মাসে ₹১০০০ থেকে ₹৫০০০ পর্যন্ত পেনশন পেতে পারবেন। এই অটল পেনশন প্রকল্প মূলত ভারতের খেটে খাওয়া বা অল্প রোজগারকারী ব্যক্তিদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে। আপনি যদি একজন ট্যাক্স দাতা হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে নতুন ভাবে আপনি যুক্ত হতে পারবেনা না।
অটল পেনশন যোজনা (APY) প্রকল্পটি পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (PFRDA) এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনার বয়স যদি ১৮ হয় তাহলে এই প্রকল্পের মাধ্যমে আপনি সর্বনিম্ন ৪২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২১০ টাকা পর্যন্ত রেখে প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পেনশন পাবার যোগ্য হবেন।
পড়ে দেখুন: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
অটল পেনশন যোজনা (Atal Pension Yojana in Bengali)
আমাদের দেশ ভারতবর্ষ। এই দেশের মধ্যে রয়েছে ২৮টি রাজ্য ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এতো বড় একটা দেশের যে নাগরিক সংখ্যা খুব বেশি হবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। দুঃখের বিষয় এটাই যে এতো বড় একটা দেশের যার মোট নাগরিক ১৪০ কোটির বেশি সেখানে অধিকাংশ মানুষের রোজগার খুব কম।
এইরকম সময় যেখানে প্রত্যেক মানুষ নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা করে সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের চিন্তা যে একটু বেশি হবে নিজের ভবিষ্যৎ, নিজের সংসার, পরিবার ইত্যাদি নিয়ে। আর কিছু না হোক সবাই যদি নিজের শেষ বয়সের খাবার, ওষুধ টুকু নিজেরা জোগাড় করতে পারি তাহলে অন্য কারোর ওপর ভরসা করতে হয় না। বলা তো যায় না কার ভবিষ্যৎ এ কি অপেক্ষা করছে। তাই সব মানুষের উচিত নিজের রোজগার এর ওপর ভিত্তি করে একটু একটু করে সঞ্চয় করা।
অটল পেনশন যোজনা (APY) নিঃসন্দেহে খুব ভালো একটা প্রকল্প। তবে মনে রাখতে এই প্রকল্প সব মানুষের জন্যে নয়। কিছু সময় আগে অবধি যেকোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারতো কিন্তু এখন যারা আয়কর দাতা তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ১লা অক্টোবর ২০২২ থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে। কিন্তু তার আগে যদি কেও এই প্রকল্পে সঞ্চয় শুরু করেছিলেন তাহলে সে নিশ্চিন্তায় সঞ্চয় করে যেতে পারবেন।
সত্যি কথা বলতে আমি নিজেও একজন আয়করদাতা। আমি নিজে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট এর ব্যাপারে খোঁজ করতে থাকি। এই যেমন আমি ভাবছিলাম আমার, মা এবং বাবার জন্যে যদি কিছু পেনশন ধরণের সঞ্চয় করা যায়। তখন আমি এই অটল পেনশন যোজনা এর ব্যাপারে জানতে পারি। আমার বয়স এখন ২৬, আমার মা এর ৪৮ এবং আমার বাবার ৬২। দুর্ভাগ্য আমি একজন করদাতা এবং আমার বাবা মা এর বয়স পেরিয়ে যাওয়ায় এই সুবিধা আমরা নিতে পারবো না। কিন্তু আপনারা যদি এর যোগ্য হয়ে থাকেন তাহলে এটি একটি খুবই ভালো প্রকল্প।
পড়ে দেখুন: কৃষক বন্ধু স্টেটাস চেক করার অনলাইন পদ্ধতি
অটল পেনশন যোজনার উদ্দেশ্য (APY Scheme)
ভারত সরকার চাই আমাদের দেশের সমস্ত নাগরিক যেন তার বৃদ্ধ বয়সে হটাৎ অসুস্থতা, দীর্ঘস্থায়ী রোগ কিংবা দুর্ঘটনার ফলে যাতে উদ্বিগ্ন হতে না হয় সেই নিরাপত্তা প্রদান করা। এই অটল পেনশন যোজনা বা প্রকল্প মূলত কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তি, ক্ষুদ্র শিল্পের শ্রমিক কিংবা অসংঘটিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে। যাতে তারা এই প্রকল্পের সাথে যুক্ত হলে নিয়মিত সঞ্চয় এর অভ্যেস গড়ে তোলে যার ফলে অবসর এর পর নির্দিষ্ট পরিমান পেনশন পেতে পারবে। কিন্তু যারা আয়কর দাতা কিংবা অন্যকোনো সামাজিক নিরাপত্তা প্রকল্পের অংশ তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
অটল পেনশন যোজনার বিবরণ (APY Scheme Details in Bengali)
- এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছর বয়সের পর ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে পেনশন পাওয়া যাবে।
- APY Scheme এর জন্যে অটো ডেবিট এর সুবিধা রয়েছে।
- আপনি Atal Pension Yojana তে নমিনী যোগ করতে পারবেন।
- আপনাকে সর্বনিম্ন ২০ বছর এর জন্য বিনিয়োগ করতে হবে।
- আপনি ঠিক করতে পারবেন আপনি প্রতি মাসে, প্রতি ৩ মাসে নাকি প্রতি ৬ মাসে টাকা জমা করবেন।
- আমানতকারীর কিছু শারীরিক জরুরি অবস্থায় সে অর্থ তুলে নিতে পারবে।
- প্রতি বছর একবার অর্থের পরিমান কম আর বৃদ্ধি করা যাবে।
- অটল পেনশন যোজনা তে আয়কর ছাড়ের সুবিধে রয়েছে।
- সঠিক সময়ে প্রিমিয়াম জমা না পড়লে জরিমানা দিতে হবে।
- এই প্রকল্পে সর্বনিম্ন ৪২ টাকা আর সর্বোচ্চ প্রিমিয়াম এর পরিমান ১৪৫৪ টাকা।
অটল পেনশন যোজনার যোগ্যতা
- যে এই প্রকল্পটি নিতে চান তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- সেই ব্যক্তি কে আয়করদাতা কিংবা অন্যকোনো সুবিধাভোগীর অন্তর্গত হলে চলবে না।
- ব্যক্তির বয়স ১৮ থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে।
- সর্বনিম্ন ২০ বছর এর জন্য বিনিয়োগ করতে হবে।
- ব্যক্তির বয়সের উপর তার প্রিমিয়াম এর পরিমান ধার্য্য হবে।
- সুবিধাভোগীর একটি নির্দিষ্ট সেভিংস ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে।
- ব্যাঙ্ক এর সাথে যুক্ত আঁধার কার্ড এবং মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক।
- সুবিধা যে নিতে চাই তাকে তার নিকটবর্তী ব্যাংক কিংবা পোস্ট অফিস এর মাধ্যমে APY Scheme তে যোগদান করতে হবে।
অটল পেনশন যোজনার আবেদন পদ্ধতি
Atal Pension Yojana Apply কিংবা আবেদন করার জন্যে আপনাকে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখা কিংবা পোস্ট অফিস এ গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে APY Scheme এর একটা ফর্ম নিয়ে সেটিকে পূরণ করে তার সাথে মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর প্রদান করতে হবে। আবেদন এর সময় আধার কার্ড এবং মোবাইল নম্বর দেবার ফলে আপনি খুব সহজেই আপনার APY Scheme এর সমস্ত ডিটেলস পেতে পারবেন। SMS এর মাধ্যমে কিংবা APY Mobile App অথবা Atal Pension Yojana Website এ গিয়ে আপনি আপনার জমা অর্থ, নমিনী, প্রাণ এর তথ্য পেতে পারবেন।
এছাড়াও পরবর্তী সময়ে আপনি আপনার কোনো তথ্য যেমন নমিনী অথবা জমা অর্থ, কিংবা মোবাইল নম্বর বদলাতেও পারেন।
APY Form Download (অটল পেনশন যোজনা ফর্ম)
অটল পেনশন যোজনার ফর্ম আপনি PFRDA অথবা ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই ফর্ম টি ডাউনলোড করার পর পর প্রিন্ট করে নিয়ে সেটিকে যথাযথ পূরণ করে তার সাথে আধার নম্বর, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক এর তথ্য প্রদান করতে হবে। সমস্ত কিছু হয়ে যাবার পর আপনি একটি রশিদ এবং মোবাইল এ একটি SMS পাবেন।
| অটল পেনশন যোজনা ফর্ম | ডাউনলোড লিংক |
পেনশন এর পরিমান বাড়ানো বা কমানো
অটল পেনশন যোজনা তে আপনি কত টাকা পেনশন ৬০ বছর বয়সের পর পাবেন সেটা নির্ভর করছে আপনি কত টাকা প্রতি মাসে রাখছেন। যদি আপনি সর্বোচ্চ প্রিমিয়াম রাখেন তাহলে আপনি সর্বোচ্চ পেনশন পাবেন আর উল্টোটার ক্ষেত্রে উল্টোটা। তবে সরকার আপনাকে এই সুবিধা দিয়েছে আপনি বছরে একবার জমা টাকার পরিমান বৃদ্ধি কিংবা হ্রাস করতে পারবেন।
তার সাথে বলে রাখি আপনি এটাও ঠিক করতে পারবেন আপনি প্রতি মাসে টাকা জমা রাখবেন, প্রতি তিন মাসে রাখবেন নাকি প্রতি ৬ মাসে একবার রাখবেন। এছাড়াও অটল পেনশন প্রকল্পে আপনি অটো ডেবিট এর সুবিধা নিতে পারবেন। যার ফলে নির্দিষ্ট পরিমান টাকা নির্দিষ্ট দিনে আপনার নির্ধারিত ব্যাঙ্ক একাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এর ফলে আপনার দিক থেকে টাকা জমা করার মাথা ব্যাথা থাকবে না। তবে যদি আপনার ব্যাঙ্ক একাউন্ট এ সেই নির্দিষ্ট পরিমান অর্থ না থেকে থাকে তবে আপনার জরিমানা লাগবে।
অটল পেনশন যোজনা থেকে প্রস্থান (এক্সিট)
স্বেচ্ছায় প্রস্থান: APY Scheme থেকে গ্রাহক চাইলে ৬০ বছর আগে প্রস্থান করে নিতে পারেন। এর জন্য গ্রাহক কে APY একাউন্ট বন্ধ করতে হবে APY Account Closure Form পূরণ করে। এই ফর্ম APY শাখা কিংবা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। APY একাউন্ট বন্ধ করলেও APY একাউন্ট এর সাথে যুক্ত সেভিংস একাউন্ট বন্ধ করা উচিত নয়। এর ফলে টাকা তোলার সময় ভবিষ্যতে সমস্যা হবে। APY একাউন্ট বন্ধ হবার পর সমস্ত টাকা সেই ব্যাঙ্ক একাউন্ট এ স্থানান্তরিত হয়।
মৃত্যুর কারণে প্রস্থান: ৬০ বছর এর আগে APY গ্রাহক এর মৃত্যুতে দাবিদারকে APY ডেথ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এই ফর্ম APY ওয়েবসাইট অথবা APY শাখা তে পাওয়া যাবে। ৬০ বছর এর আগে APY গ্রাহক এর মৃত্যুতে তার স্ত্রী অথবা স্বামী প্রকল্পটি চালিয়ে যেতে পারেন। অথবা চাইলে জমা অর্থ সুদ সমেত তুলে নিতে পারেন। যদি APY গ্রাহক এর ৬০ বছর এর পরে মৃত্যু হয় তাহলে তার জমে থাকা অর্থের ওপর উপযুক্ত পেনশন তার স্ত্রী অথবা স্বামী পাবেন। দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর পর জমা অর্থ মনোনীত ব্যক্তি যিনি স্বামী / স্ত্রী ছাড়া অন্য কেও, তাকে প্রদান করা হবে।
আবদেনকারী ৬০ বছর বয়স হবার পর APY Scheme বন্ধ করে দিতে পারেন। কিংবা তিনি চাইলে শারীরিক জরুরি অবস্থার ক্ষেত্রে ৬০ বছর বয়সের আগেও এই অটল পেনশন যোজনা থেকে বেরিয়ে আস্তে পারেন। এর জন্য সঠিক নিয়ম মেনে ফর্ম পূরণ করে টাকা নিজের সেভিংস একাউন্ট এ নিতে হবে।
আপনার পেনশন পরিমাণের ওপর কর্পাসের একটি তালিকা দেওয়া হলো-
| পেনশনের পরিমাণ | কর্পাস পরিমাণ |
|---|---|
| ₹১০০০ | ₹১.৭ লক্ষ |
| ₹২০০০ | ₹৩.৪ লক্ষ |
| ₹৩০০০ | ₹৫.১ লক্ষ |
| ₹৪০০০ | ₹৬.৮ লক্ষ |
| ₹৫০০০ | ₹৮.৫ লক্ষ |
অটল পেনশন যোজনার চার্জ (APY Scheme Charges)
অটল পেনশন যোজনা তে আপনি অটো ডেবিট এর সুবিধা নিতে পারবেন। যার ফলে মাসের নির্দিষ্ট দিনে আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে আপনার অবদানের টাকা কেটে নেওয়া হবে। এর ফলে আপনাকে নিজে থেকে প্রতি মাসে, তিন মাসে কিংবা ৬ মাসে টাকা দিতে হবে না। কিন্তু যদি কারোর ব্যাঙ্ক একাউন্ট এ টাকা না থাকে তবে এই অটো ডেবিট কার্যকর হবে না। ফলে তাকে সেই মাসের বা মাস গুলির জন্যে জরিমানা কিংবা চার্জ দিতে হবে।
উপভোক্তা যদি ৬ মাস থেকে ১ বছর টাকা জমা না করেন তাহলে তার APY একাউন্ট যথাক্রমে ফ্রোজেন এবং ডিএক্টিভেট করে দেওয়া হবে। ওই ব্যক্তি যদি টানা ২৪ মাস টাকা জমা না করেন তাহলে উনার APY একাউন্ট বন্ধ বা ক্লোস করে দেওয়া হবে।
| অবদানের পরিমাণ | জরিমানা |
|---|---|
| প্রতি মাসে ১০০ টাকা পর্যন্ত | ১ টাকা |
| প্রতি মাসে ১০১ থেকে ৫০০ টাকা পর্যন্ত | ২ টাকা |
| প্রতি মাসে ৫০১ থেকে ১০০০ টাকা পর্যন্ত | ৫ টাকা |
| প্রতি মাসে ১০০১ টাকার বেশি | ১০ টাকা |
অটল পেনশন যোজনা চার্ট (ক্যালকুলেটর)
| বয়স | প্রিমিয়াম এর মোট সময় (বছর) | (₹১০০০ পেনশন) প্রয়োজনীয় মাসিক অবদান | (₹২০০০ পেনশন) প্রয়োজনীয় মাসিক অবদান | (₹৩০০০ পেনশন) প্রয়োজনীয় মাসিক অবদান | (₹৪০০০ পেনশন) প্রয়োজনীয় মাসিক অবদান | (₹৫০০০ পেনশন) প্রয়োজনীয় মাসিক অবদান |
|---|---|---|---|---|---|---|
| ১৮ | ৪২ | ৪২ | ৮৪ | ১২৬ | ১৬৮ | ২১০ |
| ১৯ | ৪১ | ৪৬ | ৯২ | ১৩৮ | ১৮৩ | ২২৮ |
| ২০ | ৪০ | ৫০ | ১০০ | ১৫০ | ১৯৮ | ২৪৮ |
| ২১ | ৩৯ | ৫৪ | ১০৮ | ১৬২ | ২১৫ | ২৬৯ |
| ২২ | ৩৮ | ৫৯ | ১১৭ | ১৭৭ | ২৩৪ | ২৯২ |
| ২৩ | ৩৭ | ৬৪ | ১২৭ | ১৯২ | ২৫৪ | ৩১৮ |
| ২৪ | ৩৬ | ৭০ | ১৩৯ | ২০৮ | ২৭৭ | ৩৪৬ |
| ২৫ | ৩৫ | ৭৬ | ১৫১ | ২২৬ | ৩০১ | ৩৭৬ |
| ২৬ | ৩৪ | ৮২ | ১৬৪ | ২৪৬ | ৩২৭ | ৪০৯ |
| ২৭ | ৩৩ | ৯০ | ১৭৮ | ২৬৮ | ৩৫৬ | ৪৪৬ |
| ২৮ | ৩২ | ৯৭ | ১৯৪ | ২৯২ | ৩৮৮ | ৪৮৫ |
| ২৯ | ৩১ | ১০৬ | ২১২ | ৩১৮ | ৪২৩ | ৫২৯ |
| ৩০ | ৩০ | ১১৬ | ২৩১ | ৩৪৭ | ৪৬২ | ৫৭৭ |
| ৩১ | ২৯ | ১২৬ | ২৫২ | ৩৭৯ | ৫০৪ | ৬৩০ |
| ৩২ | ২৮ | ১৩৮ | ২৭৬ | ৪১৪ | ৫৫১ | ৬৮৯ |
| ৩৩ | ২৭ | ১৫১ | ৩০২ | ৪৫৩ | ৬০২ | ৭৫২ |
| ৩৪ | ২৬ | ১৬৫ | ৩৩০ | ৪৯৫ | ৬৫৯ | ৮২৪ |
| ৩৫ | ২৫ | ১৮১ | ৩৬২ | ৫৪৩ | ৭২২ | ৯০২ |
| ৩৬ | ২৪ | ১৯৮ | ৩৯৬ | ৫৯৪ | ৭৯২ | ৯৯০ |
| ৩৭ | ২৩ | ২১৮ | ৪৩৬ | ৬৫৪ | ৮৭০ | ১০৮৭ |
| ৩৮ | ২২ | ২৪০ | ৪৮০ | ৭২০ | ৯৫৭ | ১১৯৬ |
| ৩৯ | ২১ | ২৬৪ | ৫২৮ | ৭৯২ | ১০৫৪ | ১৩১৮ |
| ৪০ | ২০ | ২৯১ | ৫৮২ | ৮৭৩ | ১১৬৪ | ১৪৫৪ |
FAQs: অটল পেনশন যোজনা (APY Scheme in Bengali)
1. অটল পেনশন যোজনার জন্যে কি কি ডকুমেন্ট এর প্রয়োজন?
অটল পেনশন যোজনার জন্যে আমাদের আধার কার্ড, সেভিংস ব্যাঙ্ক একাউন্ট এবং মোবাইল নম্বর এর প্রয়োজন। এই ডকুমেন্ট গুলো নিয়ে APY আবেদন ফর্ম পূরণ করার পর আমরা APY একাউন্ট চালু করতে পারি। এই APY ফর্ম আমরা APY ওয়েবসাইট, পোস্ট অফিস কিংবা ব্যাঙ্ক থেকে পেয়ে যাবো।
2. APY এবং NPS এর মধ্যে পার্থক্য কি?
APY এর পুরো কথা হলো Atal Pension Yojana এবং NPS এর পুরো কথা কিংবা ফুল ফর্ম হলো National Pension Scheme.
3. অটল পেনশন যোজনার জন্যে কি যোগ্যতার প্রয়োজন?
যেকোনো ১৮ থেকে ৪০ বছর বয়স এর ব্যক্তি যিনি একজন আয়কর দাতা নন তিনি এই প্রকল্পে যুক্ত হয়ে APY একাউন্ট খুলে সঞ্চয় শুরু করতে পারবেন। এর জন্য ওই ব্যক্তির আধার কার্ড, মোবাইল নম্বর এবং আধার এর সাথে যুক্ত একটি সেভিংস ব্যাঙ্ক একাউন্ট এর প্রয়োজন পড়বে।
4. অটল পেনশন যোজনা তে PRAN এর মানে কি?
APY কিংবা Atal Pension Yojana তে PRAN এর ফুল ফর্ম হলো Permanent Retirement Account Number (পার্মানেন্ট রিটায়ারমেন্ট একাউন্ট নম্বর).
5. APY স্টেটমেন্ট কখন পাওয়া যাবে?
আপনি আপনার APY স্কিম এর ফিজিক্যাল স্টেটমেন্ট প্রতিবছর একবার আপনার ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস যেখানে আপনার APY একাউন্ট রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।