CSK VS GT IPL 2025: আবারো লজ্জাজনক ভাবে হারল গুজরাট টাইটানস, কোয়ালিফাইয়ার ১ এর সুযোগও প্রায় শেষ?

CSK VS GT IPL 2025: আইপিএলের লিগ ম্যাচগুলি প্রায় শেষের মুখে, কিছু কিছু দলের ১৪টি ম্যাচ সম্পন্ন হয়ে গেছে এবং প্রায় সকল দলেরই আর একটি করে ম্যাচ বাকি আছে। এমন অবস্থায় আজ অর্থাৎ ২৫ শে মে রবিবার দুপুর ২:৩০ থেকে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানসের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। দুই দলেরই এই বারের আইপিএলের শেষ ম্যাচ ছিল এটি।

বর্তমানে পয়েন্টস টেবিলের দিকে লক্ষ করলে দেখা যাবে গুজরাট টাইটানস মোট ১৮ পয়েন্টস নিয়ে টেবিলের একেবারে শীর্ষ স্থানে বিরাজমান। অপরদিকে তারা তাদের আগের লখনউ সুপার জয়েন্টের ম্যাচটি হেরেছে, কার্যতই এই ম্যাচটি তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কেনোনা এই ম্যাচটি জিতলে তাদের পয়েন্টস গিয়ে দাড়াতো ২০ তে। ফলে তাদের পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে থাকাটা কিছুটা হলেও নিশ্চিত হতো।

অপরদিকে পাঞ্জাব কিংসরয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু গুজরাট টাইটানসের ঠিক নিচেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তাছাড়া গত কিছু ম্যাচে দেখা গেছে এলিমিনেট হয়ে যাওয়া দল গুলির কাছে কোয়ালিফাই করা দলগুলি হেরে গেছে। সুতরাং আজ ছিল গুজরাট টাইটানসের শেষ ম্যাচ। ফলস্বরূপ এই ম্যাচেও তারা হারলে, তাদের মোট ১৮ পয়েন্টসই রয়ে যাবে। সুতরাং বাকি দল গুলি অর্থাৎ পাঞ্জাব কিংস কিংবা রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর কাছে সুযোগ থাকবে পরবর্তী ম্যাচে জিতে মূল্যবান ২টি পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ১ বা ২ নম্বর যাওয়ার।

কাজেই গুজরাট টাইটানসদের পয়েন্টস টেবিলের একেবারে তিন নম্বরে নেমে যাওয়ার আশঙ্কা রয়ে যাবে। আসলে লিগ ম্যাচের শেষে কোন কোন দল কোয়ালিফায়ার ১ খেলবে এবং কোন কোন দল এলিমিনেটর ম্যাচ খেলবে তা নির্ধারণ করে দেবে এই পয়েন্টস টেবিল। তাই তো ভক্তরা এটি জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। অপরদিকে বাকি দুই ম্যাচে এই দুই দল অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস হেরে গেলে, মুম্বাই ইন্ডিয়ান্স পৌঁছে যাবেন পয়েন্টস টেবিলের দ্বিতীয় নম্বরে

আরো পড়ুন : আগামী মরসুমের জন্য কী হতে পারে চেন্নাই সুপার কিংস এর প্রথম একাদশ, যা দলকে এনে দিতে পারে ষষ্ঠ ট্রফি!!

সেইসব সমীকরণ নিয়ে পড়ে কথা বলা যাবে। প্রথমে আজকের ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক। আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ের হয়ে ভারতীয় তরুণ প্লেয়ার আয়ুশ মাত্রে এবং ডেভিড কনভয় মিলে ভালো শুরু করেন। আয়ুশ মাত্রে মাত্র ১৭ বলে ৩৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। অপরদিকে ডেভিড কনভয় হাফ সেঞ্চুরি করেন।

এরপর একে একে উর্ভিল প্যাটেল, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস মিলে চেন্নাইয়ের রানের গতিকে আরো বাড়িয়ে দেন। ডেওয়াল্ড ব্রেভিস ২৩ বলে ৫৭ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন, যেখানে তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। অবশেষে ২০ ওভারে চেন্নাইয়ের রান গিয়ে পৌঁছায় ২৩০ রান, ৫ উইকেট হারিয়ে। অন্যদিকে গুজরাটের বোলাররা আজ সেভাবে প্রদর্শনী করতে পারে নি, শুধুমাত্র প্রাশিদ কৃষ্ণা ২ উইকেট নিয়েছেন।

চেন্নাইয়ের দেওয়া ২৩১ রানের টার্গেট তাড়া করতে নামেন গুজরাট টাইটানসের দুই ওপেনার শুভমান গিলসাই সুদর্শন। শুভমান গিল আজ সেভাবে খেলতে পারেনি, খুব শীঘ্রই তিনি আউট হয়ে ফিরে যান। এরপর চেন্নাইয়ের বোলারা একে একে উইকেট তুলে নিতে থাকেন। যদিও শারুখ খানআরশাদ খান চেষ্টা করেছিলেন কিন্তু তারা সফলভাবে খেলতে না পেরে উইকেট দিয়ে ফিরে যান। অপরদিকে গুজরাটের ওপেনার এবং অরেঞ্জ ক্যাপ লিডারবোডের সবার শীর্ষে থাকা সাই সুদর্শন ২৮ বলে ৮১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

অবশেষে ১৮.৩ ওভারে ১৪৭ রানে অল উইকেট হয়ে যায় গুজরাট টাইটানসরা। ফলস্বরূপ ৮৩ রানের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় চেন্নাই সুপার কিংসআইপিএল ২০২৫ মরশুমের নিজেদের শেষ ম্যাচেও জিততে পারলো না গুজরাট টাইটানস। তাছাড়া তাদের কাছে পয়েন্টস টেবিলের সবার শীর্ষে থাকার সুযোগ থাকলেও তারা তা পূরণ করতে পারলেন না। অপরদিকে চেন্নাই শেষ ম্যাচের জয় দিয়েই বিদায় বললেন আইপিএল ২০২৫ কে।

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস (CSK VS GT) স্কোরকার্ড

টিমের নামরান / উইকেটওভার
CSK২৩০/৫২০
GT১৪৭/১০১৮.৩

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসরা কি পারবে তাদের পরবর্তী ম্যাচ জিতে মূল্যবান ২টি পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে যেতে নাকি গুজরাট টাইটানসই থেকে যাবে প্রথম স্থানে। কোন সমকরণের মাধ্যমে কোয়ালিফাইয়ার ১ খেলতে পারবেন গুজরাটরা, সে বিষয়ে আপনাদের মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের লেখাটি ভালো লাগলে, সকলের সাথে শেয়ার করে দেবেন।

এছাড়াও এধরনের ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে চোখ রাখুন।

Leave a Comment