IPL 2025 : DC vs GT ম্যাচটি ছিল আজকের সব থেকে আকর্ষণীয় ম্যাচ। গুজরাট টাইটানস (GT) দিল্লি ক্যাপিটালসকে একেবারে “ডু অর ডাই” পরিস্থিতিতে এনে দার করিয়ে দিলো। এবছর গুজরাট যেনো প্রস্তুত হয়েই মাঠে নেমেছে, তাইতো আবারো হলেন টেবিল টপার্স।
গুজরাট টাইটানসের আর মাত্র বাকি ছিল ৩ টি ম্যাচ, যার মধ্যে আজকের দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ম্যাচটি জিতে তারা বুঝিয়ে দিলো এবছর IPL এ তারা রাজ করতে নেমেছে। গুজরাট টাইটানস (GT) তাদের ১২টি ম্যাচের মধ্যে ৯টিতেই জয়লাভ করেছেন। কাজেই তাদের পয়েন্টস হয়ে দাড়িয়েছে ১৮, যা প্লে-অফে কোয়ালিফাই করার জন্য যথেষ্ট। তবুও তাদের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ, যা জিততে পারলেই নিজেদের স্থান ধরে রাখতে পারবে টপ ২তে।
আজকে ক্রিকেট প্রেমীদের কাছে এক বিশেষ দিন। কেননা আজ ছিল IPL এর ডবল ধামাকা, দুপুরবেলায় ছিল PBKS vs RR এর ম্যাচ এবং সন্ধ্যেতে ছিল DC vs GT এর ম্যাচ। কে জিতবে এবং কেই বা প্লে-অফের দৌড়ে অটুট থাকে, তা নিয়ে সমর্থকদের মধ্যে চলছিল তুমুল জল্পনা। গুজরাট টাইটানস (GT) এবং দিল্লি কাপিটালসের (DC) ম্যাচ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ম্যাচের বিশ্লেষণ, স্কোরকার্ড, সংক্ষিপ্ত সারাংশ নিয়ে চলে এসেছি আমরা।
আইপিএলের ৬০তম ম্যাচ ছিল এটি, যেটি ১৮মে, রবিবার অর্থাৎ আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে গুজরাট টাইটানস (GT) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং দিল্লি ক্যাপিটালস কে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়।
দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে, মোট ১৯৯ রান করতে সক্ষম হয় এবং গুজরাটকে ২০০ রানের টার্গেট দেয়। দিল্লি ক্যাপিটালস খুবই ধীরগতিতে শুরু করলেও শেষের দিকে গিয়ে লোকেশ রাহুল দিল্লিকে একটি বড় স্কোর পৌঁছে দেন। লোকেশ রাহুল আজকে গুজরাটের বিপক্ষে ৬৫ বলে ১১২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। এছাড়া আজকে দিল্লির কোনো প্লেয়ারই সেভাবে দর্শকদের মুগ্ধ করতে পারেন নি। দিল্লি ক্যাপিটালস ৩ উইকেট হারিয়ে ১৯৯ স্কোরে গিয়ে পৌঁছান।
দিল্লির দেওয়া ২০০ রানের টার্গেট তাড়া করতে নামে গুজরাট টাইটানসের দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন। দিল্লি ক্যাপিটালস (DC) যা পারে নি, তাই যেনো করে দেখলো এই দুই ওপেনার। আসলে দিল্লি তাদের পাওয়ার প্লেটাকে ঠিক মত কাজেই লাগাতে পারে নি, সেখানেই বাজিমাত করলেন শুভমান ও সাই সুদর্শন। সঠিকভাবে বুঝে শুনে শর্ট নির্বাচন করে খেলে গেলেন তারা।
এভাবেই নিরাপদভাবে খেলে সাই সুদর্শন ৬১ বলে ১০৮ রানের একটি অনবদ্য ইনিংস খেললেন। যেই ১০৮ রানের ইনিংসে রয়েছে ১২টি চার এবং ৬টি ছক্কা। পাশাপাশি শুভমান গিল ও একটা দারুন ইনিংস খেললেন ৯৩ রানের। যেখানে তার বাউন্ডারির সংখ্যা ছিল ১০টি, ৩টি চার এবং ৭টি ছক্কা। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই দুই ওপেনারের পার্টনারশিপ, তাদের দুজনের মোট পার্টনারশিপ রান হলো ২০৫।
DC VS GT Highlights Scorecard
| টিমের নাম | রান/উইকেট | ওভার |
| দিল্লি ক্যাপিটালস (DC) | ১৯৯/৩ | ২০ |
| গুজরাট টাইটানস (GT) | ২০৫/০ | ১৯ |
এত সুন্দর একটি জিতের পাশাপাশি, অরেঞ্জ ক্যাপের নতুন দাবিদার হলেন সাই সুদর্শন এবং শুধু তাই নয় DC vs GT ম্যাচের “ম্যান অফ দা ম্যাচ” ও হলেন তিনি। গুজরাট টাইটানস বর্তমান টেবিল টপার, বাকি ম্যাচ গুলি ভালো গেলে তারা যে টপ ২তেই থাকবে, তা আর বলার বাকি রাখে না।
অন্যদিকে চিন্তায় পড়তে হলো দিল্লি ক্যাপিটালসকে। তাদের বাকি আর মাত্র দুটি ম্যাচ, এই দুটি ম্যাচের একটি হারলেও তাদের play যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। যদিও পরবর্তী দুটি ম্যাচ যদি তারা জিতেও যায়, তাহলেও তাদেরকে নির্ভর করে থাকতে হবে অন্যান্য দল গুলোর উপর। সব শেষে যদি নেট রান রেটের ভিত্তিতে প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে পারে।
আপনাদের কি মতামত? দিল্লি ক্যাপিটালস্ (DC) কি পারবে প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে? অন্যদিকে গুজরাট টাইটানস (GT) ১০ উইকেটে আজকের ম্যাচটি জিতে নিলো, তাহলে কি এবাররের আইপিএল কাপটা যাচ্ছে তাদেরই ঘরে? কমেন্ট করে অবশ্যই নিজের মতামতটি জানবেন।
আর এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর পেতে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটি ফলো করুন, আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।