PBKS vs RR Highlights: আজকের IPL 2025 ম্যাচের ফুল সামারি ও স্কোরকার্ড। পয়েন্টস টেবিল নিজের দখলে॥

আজ ছিল “সুপার সানডে” কেনোনা আজকে ছিল পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়েল (PBKS VS RR Highlights)। এই ম্যাচটি দুটি টিমের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, একদিকে যেমন পাঞ্জাব কিংস চাইছিল ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অটুট থাকতে, অন্যদিকে রাজস্থান রয়েল চাইছিল শেষ মুহূর্তে এসে একটা সম্মানজনক বিদায়।

বহুদিন IPL স্থগিত থাকার পড়ে গতকাল, ১৭ মে পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও, গতকাল আইপিএল ভক্তরা চাক্ষুষ করতে পারেননি RCB VS KKR এর ম্যাচটি। ম্যাচটি এম. চেনামস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হওয়ার জন্য গতকালের ম্যাচটি বাতিল করা হয়।

কাজেই বলা যায় আজকের দুপুরের ম্যাচটিই ছিল IPL এর একটা লম্বা বিরতির পরের প্রথম ম্যাচ। যাইহোক চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আজকের ম্যাচের ফুল সামারি ও স্কোরকার্ড। কোন টিম জিতল, ম্যাচের টার্নিং পয়েন্ট সমস্ত কিছু নিয়েই আলোচনা করা যাক ।

PBKS vs RR Highlights

কোন ভেন্যুতে খেলা হয়েছে

আইপিএল ম্যাচ নম্বর ৫৯ টি অনুষ্ঠিত হয়েছে ভারতবর্ষের গোলাপী শহর অর্থ্যাৎ রাজস্থানের জয়পুর শহরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে। ভারতীয় সময় দুপুর ৩:৩০ মিনিটে

টস কে জিতেছে এবং প্রথমে ব্যাটিং বা বোলিং কে করেছে

টস জিতেছে পাঞ্জাব কিংস্ এবং তারা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। সুতরাং প্রথমে বোলিং করেছে রাজস্থান রয়েলস।

প্রথম ইনিংসের রান কত হয়েছে

পাঞ্জাব কিংস্ (PBKS) ২১৯ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন এবং রাজস্থান রয়েলসকে ২২০ রানের টার্গেট দেন।

দ্বিতীয় ইনিংসে রান তাড়া সফল হয়েছে কিনা

না, রাজস্থান রয়েল সফল ভাবে রান তারা করতে পারেনি। তারা ২০ ওভারে মাত্র ২০৯ রান করতে পেরেছে।

PBKS ব্যাটিং হাইলাইটস

পাওয়ার প্লে

পাঞ্জাব কিংস ব্যাটিং করতে নেমে প্রথম উইকেট হারান ১.৫ ওভারে। তুষার দেশপান্ডে নিলেন প্রথম উইকেট প্রিয়াংশ অরোরার, ক্যাচটি ধরলেন সিমরন হেডম্যায়ার। ম্যাচের ফার্স্ট ছয় মারেন পাবসিমরান ২.৪ ওভারে। দ্বিতীয় উইকেট অর্থ্যাৎ মিচেল ওয়েনের উইকেট নেন ১৯ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের প্রেসার কোয়েনা মাফাকা, তৃতীয় ওভারে। ৩.১ ওভারে আরো একটি উইকেট পড়ে, যা নেন তুষার দেশপান্ডে, প্রভসিমরন সিং এর উইকেট। ৬ ওভারে অর্থ্যাৎ পাওয়ার প্লে তে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ৫৮ রান ৩ উইকেট হারিয়ে। পাওয়ার প্লেতে পাঞ্জাব কিংস মাত্র ৭ টি চার ও ২ টি ছয় মেরেছেন এবং পাশাপাশি ৩ টি মূল্যবান উইকেট হারিয়েছেন খুব তাড়াতাড়ি।

মিডেল ও ডেথ ওভার

১০ ওভারে পাঞ্জাব কিংস ৯৭ রান সংগ্রহ করে ৩ উইকেটের পতনে। ১০.৩ বলে রিয়ান পরাগের বলে শ্রেয়াস আইয়ার ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান, ক্যাচটি ধরেন যশশ্রী জয়স্বল, তাদের স্কোর হয় ১০১ রানে ৪ উইকেট। পাঞ্জাব কিংসের হয়ে ভালো খেললেন নেহাল ওয়াদেহরা, ২৫ বলে অসাধারণ একটি হাফ সেঞ্চুরি করলেন।

তুষার দেশপান্ডে ১৫ ওভেরে মাত্র ৩ রান দিয়েছেন। নেহাল ওয়াধেরা ১৫.৬ বলে ছক্কা মারতে গিয়ে সিমরণ হেটম্যায়ার এর হাতে ক্যাচ দিয়ে বসে এবং নিজের উইকেট হারান। তিনি ৩৭ বলে ৭০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন, যাতে সামিল রয়েছে ৫ টি চার ও ৪ টি ছয়। ১৮.৫ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর গিয়ে পৌছায় ২০২ রানে, ৫ উইকেটের পতনে। শশাঙ্ক সিং ২৭ বলে হাফ সেঞ্চুরি করলেন, ২০ ওভারে পাঞ্জাব সুপার কিংস ২১৯ রান করেছে, ৫ উইকেটের পতনে। টিমকে এই রানে পৌঁছতে নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংয়ের ভূমিকা অসামান্য।

হাফ সেঞ্চুরি

পাঞ্জাব কিংসের ব্যাটাররা আজ সেভাবে খেলতে পারেননি। মাত্র দুজন হাফ সেঞ্চুরি করেছেন, যারা হলেন নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং। নেহাল ওয়াধেরারা ৭০ রানের এবং শশাঙ্ক সিং ৫৯ রানের ইনিংস খেলেন।

PBKS এর মোট রান

পাঞ্জাব কিংস ২০ ওভারে মোট ২১৯ রান করেছে এবং রাজস্থান রোয়েলসকে ২২০ রানের টার্গেট দিয়েছে।

PBKS – এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন হারপ্রীত ব্রার

RR ব্যাটিং হাইলাইটস

পাওয়ার প্লে

পাঞ্জাব কিংসের ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান রয়েলসের ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী একটি ঝড়ো ব্যাটিং শুরু করেন, এর ফলে রাজস্থান রয়েলস তাদের পাওয়ার প্লে তে মোট ৮৯ রান সংগ্রহ করে ফেলে । যদিও বৈভব সূর্যাবাংশী ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তবুও বৈভব সূর্যাবাংশী একটা অসাধারণ ইনিংস খেলে যান, যেখানে তিনি মাত্র ১৫ বলে ৪০ রান করেছেন এবং তার মধ্যে রয়েছে ৪টি চার ও ৪টি ছক্কা।

মিডেল ও ডেথ ওভার

৭.৩ ওভারেই রাজস্থান রয়েল তাদের ১০০ রান পূর্ণ করেন। পাওয়ার প্লেয়ের পড়ে থেকে রাজস্থান রোয়েলসের ব্যাটিং একটু যেন স্লো হয়ে পড়ে। এবং কিছুক্ষণের মধ্যেই ৮.৪ ওভারে যশশ্রী জয়স্বল আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যান। তিনিও একটি অসাধারণ ইনিংস খেলে যান, যেখানে তিনি মাত্র ২৫ বলে ৫০ রান করেন, তার মধ্যে রয়েছে ৯টি চার ও ১টি ছক্কা।

এরপরই ধিরে ধিরে পতন হতে থাকে একটার পর একটা উইকেট। প্রথমে ১০.২ ওভারে সঞ্জু স্যামসং আউট হলেন তারপর ১৩.২ ওভারে রিয়ান পারাগ। যদিও এরই মাঝে একাই খেলে গেছেন ধূর্ব জুয়েল, তিনি ২৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন যার মধ্যে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। যদিও সেই সময় রাজস্থান রয়েলসের জয়ের আশাটা ক্রমশ কমতে থাকে, কেননা রিকোয়ারড রান রেট (RRR) অনেক হয়ে গেছিল প্রায় ১৫.২ প্রতি ওভার।

হাফ সেঞ্চুরি

রাজস্থান রয়্যালসের প্লেয়াররা রান তাড়া শুরুটা ভীষণ সুন্দর করে করলেও, মিডল ওভারে কিন্তু তারা সেভাবে প্রদর্শন করতে পারে নি, কাজেই মাত্র ২ জন হাফ সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছেন, তারা হলেন যশস্বী জয়সওয়াল (৫০) এবং ধ্রুব জুরেল (৫৩)

RR এর মোট রান

রাজস্থান রয়্যালস শুরুটা খুব সুন্দর করলেও, শেষমেশ তারা জিততে পারেন নি, তারা মোট ২০৯ রান করেছেন ৭ উইকেট হারিয়ে।

RR – এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

রাজস্থান রয়্যালসের হয়ে তুষার দেশপান্ডে মোট ২টি উইকেট নিয়েছেন।

PBKS vs RR Highlights (Scorecard)

টিমের নামরান/উইকেটভার
PBKS২১৯/৫(২০ ওভার)
RR২০৯/৭(২০ ওভার)

Leave a Comment