পয়েন্টস টেবিলে কোন টিম রয়েছে এগিয়ে? IPL Points Table in Bengali

ভারত-পাকের মধ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ার, মাঝপথেই বন্ধ হয়েছিল IPL ২০২৫, ইতিমধ্যেই আবারও পুনরায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিল। এরই মধ্যে হয়েও গাছে তিন তিনটি ম্যাচ। আইপিএলের ৬০তম ম্যাচটিও সম্পন্ন হয়েছে, আসুন একনজরে দেখে নেওয়া যাক, কোন টিম পয়েন্টস টেবিলের কত নম্বরে রয়েছে।

গতকাল ছিল আইপিএলের দুটি ম্যাচ, দুপুরবেলায় ছিল পাঞ্জাব কিংস (PBKS) বনাম রাজস্থান রয়েলস্ (RR), যা পাঞ্জাব কিংস জিতে নেয়। এছাড়াও সন্ধেবেলায় ছিল আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, দিল্লি ক্যাপিটালস (DC) বনাম গুজরাট টাইটানসের (GT), যেই ম্যাচটি গুজরাট টাইটানস ১০ উইকেটে জয়লাভ করে।

প্লে-অফের দৌড়ে রয়েছে বেশ কটি দল, তাদের মধ্যে অন্যতম হলো – গুজরাট টাইটানস (GT), রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS), মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং দিল্লি ক্যাপিটালস (DC)। ইতিমধ্যেই কলকাতা নাইট্ রাইডার্স (KKR) প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছেন, কেনোনা তাদের পয়েন্টস মাত্র ১২ আর তাদের বাকি রয়েছে আর মাত্র একটি ম্যাচ, যা জিতলেও তাদের পয়েন্টস গিয়ে দাঁড়াবে ১৪ পয়েন্টে। এই পয়েন্ট দিয়ে কখনোই কোনো দল প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে পারে না, তার জন্য কমপক্ষে ১৬ পয়েন্টের প্রয়োজন।

যাই হোক, এখনো প্রতিটি দলের কাছে ২টি করে ম্যাচ বাকি রয়েছে। তাদের পরবর্তী দুটি ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দেবে কোন টিম পয়েন্টস টেবিলের কত নম্বরে থাকবে। তবুও গত তিনটি ম্যাচের পয়েন্টসের হিসেবে একটি তালিকা নিম্নে দেওয়া হলো –

IPL 2025 Points Table in Bengali (Updated)

নংটিমের নামপয়েন্টস
GT১৮
RCB১৭
PBKS১৭
MI১৬
DC১৫
LSG১২
KKR১২
SRH১১
RR
১০CSK

সুতরাং, এই তালিকা দেখে বোঝাই যাচ্ছে, প্রথম তিনটি দল অর্থাৎ গুজরাট টাইটানস (GT), রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS), প্লে-অফে কোয়ালিফাই করার জন্য অনেক ধাপ এগিয়ে রয়েছে। বাকি দুটি দল অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে কে কোয়ালিফাই করবে তা নিয়ে রয়েছে সংশয়।

আগামী বুধবার, ২১মে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) বনাম দিল্লি ক্যাপিটালস (DC) -এর ম্যাচ, সুতরাং বলাই বাহুল্য, যেই টিম এই ম্যাচটি জয়লাভ করবে, তারাই কোয়ালিফাই করবে প্লে-অফে। ইতিমধ্যেই দুটি দলের সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়ে গেছে।

তবে যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স এর মত টিম, যারা ৫ বার IPL ট্রফি নিজেদের ঘরে নিয়ে গেছে, তারা কি পারবে আরোও একবার IPL ২০২৫ এর ট্রফি জিততে? অন্যদিকে GT তাদের প্রথম মরশুমেই জিতে নিয়েছিল IPL ট্রফি। অন্যদিকে বাকি তিনটি দল অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS) ও দিল্লি ক্যাপিটালস (DC) এখনো তাদের প্রথম আইপিএলের ট্রফির জন্য স্বপ্ন দেখছেন।

কোন চারটি দিল এবারের আইপিএলের প্লে-অফ খেলতে চলেছে? তা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিকে ফলো করুন।

Leave a Comment