LSG vs RCB Scorecard: ৬ উইকেটে বিশাল রান তাড়া করে কোয়ালিফাইয়ার ১-এ ব্যাঙ্গালুরু!

LSG vs RCB Scorecard: আজ অর্থাৎ ২৭ শে মে সন্ধ্যে ৭:৩০ থেকে উত্তরপ্রদেশের একনা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্ট বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর আইপিএলের শেষ লিগ ম্যাচটি অনুষ্টিত হয়েছিল। এই ম্যাচটি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কেনোনা এই ম্যাচটি নির্ধারণ করবে ব্যাঙ্গালুরু কোয়ালিফাইয়ার ১ খেলবে নাকি এলিমিনেটর ম্যাচ খেলবে।

অপরদিকে গতকাল পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সসের ম্যাচটিতে পাঞ্জাব জিতে যাওয়ায়, তারা পৌঁছে যায় পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষ স্থানে এবং নিজেদের দলের কোয়ালিফাইয়ার ১ খেলাটা নিশ্চিত করে। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স সেই ম্যাচটি হেরে যাওয়ায়, তারা ১৬ পয়েন্টস নিয়ে থেকে যায় পয়েন্টস টেবিলের একেবারে চতুর্থ স্থানে

সুতরাং বাকি রইলো আর দুটি দল, একটি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং অন্যটি গুজরান টাইটানস। গুজরাট টাইটানসদের ইতিমধ্যেই ১৪টি লিগ ম্যাচ সম্পন্ন হয়েছে এবং তাদের বর্তমান পয়েন্টস ১৮, সুতরাং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর আজকের ম্যাচে হারা কিংবা জেতাটা ঠিক করে দিত ব্যাঙ্গালুরুর ভবিষ্যতের ম্যাচটি, অর্থাৎ তারা পাঞ্জাব কংসের সাথে কোয়ালিফাইয়ার ১ খেলবে নাকি এলিমিনেটর ম্যাচ খেলবে মুম্বইয়ের সাথে।

আমরা আগেই জানি যে পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে কোয়ালিফায়ার ১ ম্যাচ খেলা হয় এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানের দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ খেলা হয়। ইতিমধ্যেই আইপিএল কর্তপক্ষ প্লে-অফের সময়সূচি এবং ভেন্যু ঘোষণা করেছে। এখন শুধু অপেক্ষা ছিল কোন দল কোন ম্যাচ খেলবে, সেটা দেখার। কাজেই চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচের স্কোরকার্ড এবং হাইলাইটস।

LSG vs RCB আজকের ম্যাচ সংক্ষিপ্ত বিবরণ

ম্যাচ ভেন্যু: একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ

টস: ব্যাঙ্গালুরু জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়

LSG ইনিংস: ২০ ওভারে ২২৭/৩

RCB ইনিংস: ১৮.৪ ওভারে ২৩০/৪

ফলাফল: RCB জিতেছে ৬ উইকেটে

ম্যান অফ দ্য ম্যাচ: জিতেশ শর্মা (৮৫ রান)

LSG vs RCB Scorecard In Bengali

LSG২২৭/৩২০
RCB২৩০/৪১৮.৪

LSG vs RCB ম্যাচের সেরা পারফরমার

লখনউ সুপার জায়েন্টস (LSG)

ঋষভ পান্থ: ৬১ বলে ১১৮* রান (১১টি চার, ৮টি ছক্কা)

মিচেল মার্শ: ৩৭ বলে ৬৭ রান (৪ চার, ৫ ছক্কা)

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)

জিতেশ শর্মা: ৩৩ বলে ৮৫ রান (৮ চার, ৬ ছক্কা)

বিরাট কোহলি: ৩০ বলে ৫৪ রান (১০ চার)

ময়াঙ্ক আগরওয়াল: ২৩ বলে ৪১ রান (৫ চার)

জিতেশ শর্মা ও ময়াঙ্ক আগরওয়াল গড়েন একটি ১০০ রানের পার্টনারশিপ, যা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। এটি জিতেশ শর্মার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ রান এবং এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। 

LSG vs RCB ম্যাচের ফলাফল

লখনউ -এর দেওয়া ২২৮ রানের টার্গেট রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ১৮.৪ ওভারেই সফলভাবে তাড়া করেন এবং ৬ উইকেটে নিজেদের জয় নিশ্চিৎ করেন। এছাড়া আজকের এই ম্যাচটি বিজয়ী হয়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আইপিএলের কোয়ালিফাইয়ার ১ ম্যাচে নিজেদের জায়গা করে নেয়।

LSG vs RCB ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ

লখনউ সুপার জায়েন্টের দেওয়া ২২৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮৫ রানের একটি গুরুত্বপূর্ণ ও ঝড়ো ইনিংস খেলার জন্য আজকের ম্যাচের ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন জিতেশ শর্মা

তাছাড়া আজকের ম্যাচে ব্যাঙ্গালুরুর জিতেশ শর্মা ও ময়াঙ্ক আগরওয়াল মিলে ১০০ রানের পার্টনারশিপ করেছেন। তাদের দুজনের ঝড়ো ব্যাটিংয়ের কাছেই পরাস্ত হলেন ঋষভ পান্থের লখনউ সুপার জায়েন্ট। এই ম্যাচেই টার্নিং পয়েন্ট কোন মুহূর্তকে বলা চলে? তা নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। তাছাড়া এধরনের ক্রিকেট সম্পর্কটিত সমস্ত খবর, তথ্য, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে চোখ রাখুন।

Leave a Comment