তবে কি শ্রেয়স আইয়ের হতে চলেছেন ভারতের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক? শুরু হয়েছে জোর জল্পনা!

আরমাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই আমরা সাক্ষী হতে পারি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় এর। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা, বিরাট কোহলির টেস্ট রিটায়ারমেন্ট এর পর নতুন অধিনায়ক শুভমান গিল ও তার দল ইংল্যান্ড পারি দিয়েছেন। এখন নতুন খবর শোনা যাচ্ছে, লাল বলের ক্রিকেটের মতন সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক ও হয়তো বদলানো হতে পারে। এবং সাদা বলের ক্রিকেটের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে শ্রেয়স আইয়ের কে। এই খবর যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের হতে পারে। কারণ এই খবর সত্যি হলে রোহিত শর্মাকে যে আমরা ৫০ ওভার ক্রিকেটে দেখতে পাবো বলে মনে হয় না।

সামনেই রয়েছে এশিয়া কাপ, আইপিএল এবং তারপর ওয়ার্ল্ড টি২০। তার দু বছর পর ওডিআই বিশ্বকাপ ২০২৭, যদিও ততদিন অবধি চাইলে রোহিত শর্মা খেলতে পারবেন বলে মনে হয় না। কারণ তখন তার বয়স গিয়ে দাঁড়াবে ৪০। অন্যদিকে আর এক সিনিয়র সদস্য বিরাট কোহলি এখন যথেষ্ঠ ফিট থাকলেও, ২০২৭ বিশ্বকাপ এর সময় তাঁরও বয়স গিয়ে দাঁড়াবে ৩৯.

সম্প্রতি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমান গিল কে। অন্যদিকে ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এবং বর্তমানে ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শৰ্মাই আছে। যিনি সম্প্রতি ভারতকে টি২০ বিশ্বকাপ এবং ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। এছাড়াও শেষ বিশ্বকাপের নেতৃত্বেও ছিলো রোহিত শর্মা, এবং আমাদের দেশ রানার্স আপ দল হয়। তাই অতি সহজে রোহিত শর্মাকে সরিয়েও দেওয়া যায় না।

বর্তমান পরিস্থিতি এমন যে ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে বেশ জটিল সমস্যা তৈরি হয়েছে। টেস্টে অধিনায়ক শুভমান গিল, ওয়ানডে দলের রোহিত শর্মা এবং টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব। তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক। তবে এটা সবাই জানে যে, এই ব্যবস্থা দীর্ঘদিন টেকসই নয়। সম্ভাব্য ভবিষ্যতে ভারতীয় দলে একজন সাদা বলের অধিনায়ক এবং একজন লাল বলের অধিনায়ক দেখা যেতে পারে। এবং সাদা বলের আগামী অধিনায়ক হিসেবেই অনেকেই শ্রেয়স আইয়েরকে এগিয়ে রাখছেন।

প্রতিবেদনে একজন উচ্চপদস্থ বোর্ড কর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “এই মুহূর্তে ও শুধু ওডিআই খেলছে, কিন্তু এবারের আইপিএলের পর আমরা ওকে টি-টোয়েন্টি এবং এমনকি টেস্ট দল থেকেও বাদ দিতে পারি না। তার উপর ও এখন অফিসিয়ালি সাদা বলের অধিনায়কত্বের দৌড়ে নাম লিখিয়েছে।”

কিন্তু ভারতীয় বোর্ড চান একজন অধিনায়কই ভারতের টি২০ এবং ওয়ান ডে দলের নেতৃত্ব দিক। সূর্যকুমার যাদব ভারতের টি২০ দলের অধিনায়ক ঠিকই, কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে ঠিক মতন মেলে ধরতে পারেননি। তাই তিনি এই দৌড়ে আগেই বাদ। কিছু মাস আগে ধরা হচ্ছিলো, শুভমান গিলকেই ওডিআই দলের নেতৃত্ব দেওয়া হবে। কিন্তু সদ্য সমাপ্ত হওয়া আইপিএল-এ দুর্দান্ত নেতৃত্ব দিয়ে নিজের দল পাঞ্জাব কিংসকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন শ্রেয়স আইয়ের। তাই এই দৌড়ে তিনিও এসে গেছেন। গত বছর যখন শ্রেয়াস আইয়ের কলকাতা নাইট রাইডার্স কে চ্যাম্পিয়ন করলো, তখন তাকে অনেকেই “রিমোট অধিনায়ক” বলছিলো, এবং জয়ের পুরো কৃতিত্ব দেওয়া হচ্ছিলো দলের মেন্টর গৌতম গম্ভীরকে। কিন্তু এবারের আইপিএল ফাইনাল -এ নিজের দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়ে শ্রেয়স অধিনায়ক হিসেবে কতটা যোগ্য সেটা প্রমান করে দিয়েছেন।

শুধু এও নয়, সম্প্রতি উঠে আশা খবর অনুযায়ী, আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করার কারণে, শ্রেয়াস আইয়ের কে এবার ওডিআই ক্রিকেট ছাড়াও টি২০ এবং টেস্ট দলেও রাখার পরিকল্পনা করছে ভারতীয় বোর্ড। এখন দেখার আদৌ শ্রেয়স আইয়ের ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়, নাকি এই খবর পুরোটাই ভুয়ো।

Leave a Comment