অবশেষে হলো অপেক্ষার অবসান। দীর্ঘ ১৮ বছরের পর আইপিএল ফাইনাল জিতলো RCB. যদিও IPL Final 2025 এ খেলা দুই দল এর আগে একটিবারের জন্যেও আইপিএল জেতেনি। দুটি দলই জেতার মতনই খেলাটা খেললো, কিন্তু মাত্র ৬ রানের ব্যবধানে এইদিন খেলাটা জিতলো RCB, যদিও হৃদয় জিতলো PBKS.
শুরুতেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন PBKS অধিনায়ক শ্রেয়াস আইয়ের। প্রথমে ব্যাট করতে নেমে RCB এদিন করে ১৯০ রান ৯ উইকেট শেষে, ২০ ওভারে। আরসিবির হয়ে এদিন সব থেকে বেশি রান আসে বিরাট কোহলির ব্যাট থেকেই। বিরাট এদিন করেন ৪৩ রান ৩৫ বলে। যার মধ্যে ছিল ৩টি চার। বিরাট ছাড়া বাকিরা যে যার মতন দলের হয়ে রান করতে দলকে সাহায্য করেন। পাঞ্জাব কিংস এর হয়ে এদিন সব থেকে বেশি উইকেট তুলে নেন অর্শদীপ সিংহ এবং কাইল জেমিসন, দুজনেই নেন ৩টি করে উইকেট। বাকি বোলাররাও তুলে নেন একটি করে উইকেট।
আইপিএল ফাইনাল ২০২৫ দেখে মনে হচ্ছিলো ম্যাচটা দু দলের জন্যই হতে পারে। এক এক সময় মনে হচ্ছিলো, ম্যাচ জিতবে রয়েল চ্যালেঙ্গার ব্যাঙ্গালুরু আবার কিছুক্ষন পরেই মনে হচ্ছিলো ম্যাচটা পাঞ্জাব কিংস এর। কিন্তু অবশেষে ম্যাচ জিতে যাই রয়াল চ্যালেঙ্গার ব্যাঙ্গালুরু, এবং বিরাট কোহলির হাতে ওঠে দীর্ঘ প্রতীক্ষার পর সেই ঐতিহাসিক আইপিএল ট্রফি।

পাঞ্জাব কিংস এর হয়ে এই ম্যাচে রান চেস করে এসে ওপেনিং জুটি প্রভিসিমরান সিংহ এবং প্রিয়াংশ আরিয়া দুর্দান্ত ব্যাটিং করছিলেন। এই জুটি মাত্র ৫ ওভারে করে তোলেন ৪৩ রান। মনে হচ্ছিলো ম্যাচ পাঞ্জাব কিংস জিতছে। কিন্তু তারপর আসে হ্যাজেলউড এর এক ওভার এবং সেই ওভারেই আউট হন প্রিয়াংশ আরিয়া। জশ হ্যাজলউডের বলে ফিল সল্টের দারুণ ক্যাচে ফিরতে হয় বাঁ-হাতি প্রিয়াংশকে। এরপর একে একে PBKS এর দক্ষ ব্যাটসম্যানরা আউট হতে থাকেন খুব রান করেই। ক্রুনাল পান্ড্যার বলে প্রভিসিমরান সিংহ এবং জস ইংলিশ আউট হন তো অন্যদিকে রোমারিও শেফার্ড তুলে নেন PBKS অধিনায়ক শ্রেয়াস আইয়ের কে।
পাঞ্জাব কিংস এর হয়ে এদিন সব থেকে বেশি রান আসে শশাঙ্ক সিংহ এর ব্যাট থেকেই। তিনি করেন ৩০ বলে অপরাজিত ৬১ রান, ৩টি চার ও ৪টি ছয় এর সাহায্যে। শশাঙ্ক সিংহ কে যদি আর কোনো ব্যাটসম্যান একটু সঙ্গ দিতো তবে এই ম্যাচ PBKS অনায়সে জিতে যেতে পারতো। এই ম্যাচ PBKS হারে মাত্র ৬ রানের ব্যবধানে। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান, আর শশাঙ্ক করতে সক্ষম হন মাত্র ২২। বোঝায় যায় ম্যাচ RCB জিতলেও, মন জিতেছে PBKS. অন্তত চেষ্টা করেছে ম্যাচ জেতার।
RCBর হয়ে এদিন সব থেকে বেশি উইকেট তোলেন ভুবনেশ্বর কুমার এবং ক্রুনাল পাণ্ড্য। দুজনেই নেন দুটি করে উইকেট। ভুবনেশ্বর কুমারের ওভার টি ম্যাচ ঘুরিয়ে দেয়। কারণ সেই ওভারে ভুবি তুলে নেন নেহাল ওয়াধেরা এবং মার্কাস স্টোইনিস্ কে। এই ম্যাচের সেরা নির্বাচিত হন ক্রুনাল পাণ্ড্য, যিনি RCBর প্রথম ম্যাচেও ম্যাচের সেরা নির্বাচিত হয়ে ছিলেন।
আইপিএল ফাইনাল ২০২৫ এর শেষ মুহূর্তে যখন ম্যাচ প্রায় RCB জিতে গেছে তখন বিরাট কোহলিকে কাঁদতে দেখা যায়। আর কাঁদবে নাই বা কেন, এই মানুষটা যে একটি দলের হয়ে ১৮টি বছর খেলে গেছেন, অপেক্ষা করে ছিলেন এই দিনটির। ফাইনাল জিতে ট্রফি নিয়ে বিরাট কোহলিকে অনেক খুশি দেখা যাচ্ছিলো।
বিরাট কোহলির সাথে তাঁর পুরোনো সতীর্থ খেলোয়াড় এবং সঙ্গী ক্রিস গেল ও এ বি ডেভিলিয়ার্স কেও আনন্দ করতে দেখা যায়। এই জয় যতটা বিরাটের, ততটাই তাদেরও।
আইপিএল ফাইনালের দিন শুধু যে ফাইনাল ম্যাচের সেরা নির্বাচিত করা হয় তেমনই নয়। বরং এদিন টুর্নামেন্ট জুড়ে যে বা যারা ভালো প্রদর্শন করে থাকেন তাদের কেও পুরস্কৃত করানো হয়।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই নাম গুলি।
| IPL 2025 | Player Name |
|---|---|
| প্লেয়ার অফ দা ম্যাচ | ক্রুনাল পাণ্ড্য |
| প্লেয়ার অফ দা টুর্নামেন্ট | সূর্যকুমার যাদব |
| মোস্ট ভ্যালুএবেল প্লেয়ার অফ দা সিসন | সূর্যকুমার যাদব |
| অরেঞ্জ ক্যাপ | সাই সুদর্শন (৭৫৯ রান) |
| পার্পল ক্যাপ | প্রসিদ্ধ কৃষ্ণা (২৫ উইকেট) |
| ক্যাচ অফ দা সিসন | কামিন্দু মেন্ডিস |
| এমারজিং প্লেয়ার অফ দা সিসন | সাই সুদর্শন |
| ফেয়ার প্লে অ্যাওয়ার্ড | চেন্নাই সুপার কিংস |
| আইপিএল ২০২৫ বিজেতা | রয়েল চ্যালেঙ্গার ব্যাঙ্গালুরু |
| আইপিএল ২০২৫ রানার্স আপ | পাঞ্জাব কিংস |
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।