SRH VS KKR IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ গতবছর আইপিএলের ইতিহাসে সব চেয়ে বেশি রান করে রেকর্ড গড়েন, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদ ২৮৭/৩ রান করে তাক লাগিয়ে দেয় বিশ্বকে। শুধু তাই নয়, গতবছরের বেশ কয়েকটি ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদ মোট স্কোর গিয়ে দাড়ায় ২৫০ এর উপরে। ভক্তদের মধ্যে উল্লাস দেখা যায় এবং তারা পরবর্তী ম্যাচে ৩০০ রান করার জন্য রীতিমতো হায়দ্রাবাদকে উৎসাহ দিতে থাকে।
যদিও গতবছর এত ভালো খেলেও সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল জেতা হয়নি, তারা থেকে যায় রানার আপস হয়ে। যদিও এবারের আইপিএলে শুরু থেকে সেভাবে প্রদর্শন করতে পারে নি সানরাইজার্স হায়দ্রাবাদের। তারা মোট ১৪টি ম্যাচে ৬টি ম্যাচ জিতেছে ও বাকি ৭টি ম্যাচ হেরেছেন এবং বাকি একটি ম্যাচ বৃষ্টির জন্য নিষিদ্ধ হয়েছিল। সুতরাং পয়েন্টস টেবিলে তাদের বর্তমান পয়েন্ট হলো ১৩, যা কখনোই প্লে-অফে কোয়ালিফাইয়ের যোগ্য নয়। অর্থাৎ বহু আগেই তারা এলিমিনেট হয়ে গেছেন, তাই শুধু তাদের লিগ ম্যাচগুলি বাকি ছিল।
তাছাড়া তারা আগের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে জয় লাভ করেছেন। গতবছর কি দাপটের সঙ্গে ব্যাটিং করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু এবছর যেনো তারা কিছুটা নিশ্চুপ ছিলেন, সুতরাং ভক্তদের সেই ৩০০ রানের স্বপ্নটি যেনো ধীরে ধীরে ক্ষীর্ণ হতে শুরু হয়েছিল। কিন্তু আজকে তাদের আইপিএল ২০২৫ মরশুমের শেষ ম্যাচে আবারো জ্বলে উঠলেন তারা। আইপিএল ২০২৫ এর সব চেয়ে বেশি রান ২৭৮ রান করলো সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
৩০০ রানের গণ্ডি ছুঁতে না পারলেও ভক্তরা এই রান নিয়েই খুশি, তারা আবার আগামী আইপিএলের জন্য মুখীয়ে থাকবে এই সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে। আজ কলকাতার বোলারদের প্রায় নাজেহাল অবস্থা করে ছেড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। ২০ ওভারে ২৭৮ রান এ বছরের আইপিএলে কোনো দলের সর্বাধিক রান। কাজেই চলুন আজকের এই সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের (SRH VS KKR) এর ম্যাচের হাইলাইটস এবং স্কোরকার্ড নিয়ে একটু আলোচনা করা যাক।
আরো পড়ুন : আবারো লজ্জাজনক ভাবে হারল গুজরাট টাইটানস, কোয়ালিফাইয়ার ১ এর সুযোগও প্রায় শেষ?
দুটি দলই ইতিমধ্যে প্লে-অফ থেকে এলিমিনেট হয়ে গেছে, তাছাড়া দুটি দলেরই আজ শেষ ম্যাচ লিগ ম্যাচ ছিল। এরপরই তারা বিদায় জানাবে IPL 2025 কে এবং পরবর্তী আইপিএলের জন্য আবার প্রস্তুতি শুরু করবে। আজকের ম্যাচটি সন্ধ্যে ৭:৩০ থেকে শুরু হয়েছিল, দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কাজেই হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা নামেন ব্যাট করতে। বরাবরের মতোই বাউন্ডারি মেরে খেলতে শুরু করে দুজনেই। ফলে খুব শীঘ্রই দুজনের পার্টনারশিপ হয় যায় ৫০ রানের।
এরপরই ৬.৫ ওভারে সুনীল নারায়ণের বলে ছয় মারতে গিয়ে রিংকু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অভিষেক শর্মা। তিনি ১৬ বলে ৩২ রানের একটি ইনিংস খেলেন, যেখানে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এরপর হায়দ্রাবাদের হয়ে মাঠে নামেন হেনড্রি ক্লাসন। আবারো সেই আগের গতটিতেই শুরু হয় ব্যাটিং। হাফ সেঞ্চুরি পূর্ণ হয় ট্রাভিস হেডের, এবং তিনি ৪০ বলে ৭৬ রান করে আউট হয়ে ফিরে যান। অপরদিকে হেনড্রি ক্লাসন সেঞ্চুরি করেন, তিনি ৩৯ বলে ১০৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যেখানে তিনি মোট ৯টি ছক্কা ও ৭টি চার মারেন।
এরপর মিডল অর্ডারে নেমে ইশান কিষান ও অনিকেত ভার্মা মিলে আরো কিছু রান তুলে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে। যার দরুন ২০ ওভারের শেষে সানরাইজার্স হায়দ্রাবাদের রান গিয়ে পৌঁছায় ২৭৮ রানে এবং ৩ উইকেটের পতনে। কাজেই কলকাতা নাইট রাইডার্সের কাছে একটি পাহাড়ের সমান টার্গেট অর্থাৎ ২৭৯ রানের টার্গেট রাখেন হায়দ্রাবাদরা। যেই রানটি এই বছর আইপিএলের সর্বাধিক রান।
আরো পড়ুন : ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ থেকে অকারণে বাদ পড়লো শ্রেয়স আয়ের এর মতন বড় নাম, কিন্তু কেনো?
তারপর সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া এই বিশাল রান তারা করতে নামেন কলকাতার দুই ওপেনার কুইটার ডি কক এবং সুনীল নারায়ণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কুইটার ডি ককের উইকেটের পতন ঘটে ইশান মালেঙ্গার বলে। এরপর কলকাতার অধিনায়ক ওচিংকার রাহানে ব্যাটিং করতে আসে, যদিও তিনি মাত্র ৮ বলে ১৫ রান করে আউট হয়ে যান। এরপর একে একে উইকেট তুলে নিতে থাকে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা, এমনকি আন্দ্রে রাসেলকেও ফিরে যেতে হয় শূন্য রানে। যদিও মণীশ পান্ডে এবং হর্ষিদ রানা শেষের দিকে এসে চেষ্টা করেছিলেন কিছুটা রান করার, কিন্তু তাদেরও উইকেট খুঁইয়ে ফিরে যেতে হয়।
অবশেষে ১৮.৪ ওভারে মাত্র ১৬৮ রানে কলকাতা নাইট রাইডার্স তাদের সমস্ত উইকেট হারিয়ে ফেলেন। যার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটি খুব সহজ ভাবেই ১১০ রানের ব্যবধানে জিতে নেয়। এক্ষেত্রে হায়দ্রাবাদের বোলারদের বেশি কৃতিত্ব দিতেই হয়, তারা আজ খুব সুন্দর প্রদর্শন করেছেন। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়দেব উনাদকাট, হর্ষ দুবে এবং ইশান মালিঙ্গা, তারা প্রত্যেককেই আজকে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স (SRH VS KKR) স্কোরকার্ড
| টিমের নাম | রান / উইকেট | ওভার |
| SRH | ২৭৮/৩ | ২০ |
| KKR | ১৬৮/১০ | ১৮.৪ |
আইপিএল ২০২৫ এ সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাছাড়া আইপিএলে এতগুলি দল থাকতে বারংবার হায়দ্রাবাদি কেনো সর্বোচ্চ রানের রেকর্ড গড়ছেন? তাছাড়া আজকের আর্টিকেটটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন। এছাড়াও এমন ধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবরের জন্য আমাদের আজকের আলোচনা ওয়েবসাইটটিতে লক্ষ্য রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।