INDIA vs ENGLAND T20I: দেখে নিন ভারত বনাম ইংল্যান্ড এর ভারতীয় দল এবং সময়সূচি

আর কিছুদিনের অপেক্ষা। এরপরেই শুরু হতে যাচ্ছে India vs England T20I এর ৫ ম্যাচের টি২০ ঘরোয়া সিরিজ। শুধু এই নয়। এরপর হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং এসব শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল। সুতরাং বলাই যায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এখন উৎসবের মরসুম। আসন্ন ভারত বনাম ইংল্যান্ড এর বিরুদ্ধে ঘরোয়া টি২০ সিরিজ জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। চমকপ্রদভাবে এই সিরিজে জসপ্রীত বুমরাহ কে না দেখা গেলেও প্রায় দুবছর পর ভারতীয় দলে ফিরছেন মোহাম্মদ শামি। তাকে শেষবার দেখা গেছিলো ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকেই মোহাম্মদ শামি ভারতীয় আন্তর্জাতিক দল থেকে বাদ পরে যায় চোটের কারণে। বাংলার হয়ে ঘরোয়া ম্যাচ চলাকালীন শামিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলানোর জন্য বিশেষজ্ঞ মহল থেকে জোরালো দাবি উঠছিলো তবে সেইসময়তেও তিনি আন্তর্জাতিক দলের সাথে যুক্ত হবার জন্য পুরোপুরি ফিট ছিলেন না। অবশেষে আসন্ন ভারত বনাম ইংল্যান্ড এর টি-টোয়েন্টি সিরিজ এর জন্য তিনি দলে জায়গা করে নিয়েছেন।

সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফি দলে থাকা ৪ জন টেস্ট ক্রিকেটার জায়গা পেয়েছে ভারত বনাম ইংল্যান্ড টি২০ দলে। সূর্যকুমার যাদব এই দলের অধিনায়ক এবং মোট ১৫ জনের এই দল শুধুই ২০ ওভার ম্যাচের জন্য। ওয়ান ডে ইন্টারন্যাশনাল বা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল এখনও ঘোষণা হয়নি। এই দলে সূর্যকুমার যাদব এর সাথে এর আগে সহ-অধিনায়ক রূপে শুভমান গিল কে দেখা গেলেও এই সিরিজ এ সহ-অধিনায়ক এর দায়িত্ব দেওয়া হয়েছে আক্সার প্যাটেল এর হাতে। বলে রাখা ভালো এই দলে জায়গা পায়নি শুভমান গিল, যশাসভি যাইসবল এবং আরও কিছু বড় নাম। ঋষভ পন্ট এই দলে জায়গা পাইনি বা তাকে রেস্ট দেওয়া হয়েছে এবং অন্যদিকে রিয়ান পরাগ চোটের কারণে (shoulder injury) এই দলে জায়গা পায়নি।

India vs England T20I ম্যাচগুলি শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ম্যাচগুলি হবে ভারতের স্টেডিয়াম যথাক্রমে কলকাতা, চেন্নাই, রাজকোট, পুনে এবং মুম্বাইয়ে। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে ইন্টারন্যাশনাল। যা শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নাগপুর, কটক এবং আহমেদাবাদে এই তিনটি ওডিআই ম্যাচ খেলা হবে।

জসপ্রিত বুমরাহ কে এই দলে না রাখার থেকে বেশি চিন্তা সে কি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি তে খেলতে পারবে? যদিও এক নামি পত্রিকার তরফে প্রকাশিত হয়েছে যে জসপ্রিত বুমরাহর কোনো ফ্র্যাকচার নেয় তবে যেটুকু ছোট রয়েছে তা সারানোর জন্য তাকে NCA যেতে হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয়ভাগে তিনি ভারতীয় দলে যোগদান করতে পারবেন, তার আগে হয়তো নয়। অন্যদিকে আর এক ফাস্ট বোলার মোহাম্মদ শামি ভারতীয় ফলে ফিরেছেন প্রায় দু বছর পর। ঘরোয়া ক্রিকেটে বাংলার জন্য খেলতে গিয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলে জায়গা পেয়েছেন ভারতীয় দলে।

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: সুর্যকুমার যাদব (অধিনায়ক), সুর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট-কিপার), ধ্রুব জুরেল (উইকেট-কিপার), মোহাম্মদ শামি, আরশদীপ সিং, হর্ষিত রানা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রবি বিষ্ণোই, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আবিষেক শর্মা, তিলক ভার্মা, বরুণ চক্রবর্তী।

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল সময়সূচি:

স্টেডিয়ামসময়সূচি
কোলকাতা২২শে জানুয়ারী, বুধবার
চেন্নাই২৫শে জানুয়ারী, শনিবার
রাজকোট২৮শে জানুয়ারী, মঙ্গলবার
পুনে৩১শে জানুয়ারী, শুক্রবার
মুম্বাই২রা, ফেব্রুয়ারী, রবিবার

Leave a Comment