Virat Kohli Test Retirement: টেস্ট ক্রিকেট খেলতে নারাজ বিরাট কোহলি, BCCI কি মেনে নেবে এই সিদ্ধান্ত?

Virat Kohli Test Retirement: মাত্র ৩৬ বছর বয়স বিরাট কোহলির। বিরাট কোহলি BCCI কে জানিয়েছেন তিনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে চান। যদিও BCCI বিরাট এর এই সিদ্ধান্তে একমত নাও হতে পারেন কারণ আসন্ন ইংল্যান্ড সিরিজ এর ক্ষেত্রে বিরাট কোহলির অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়াও যেহেতু রোহিত শর্মা, যিনি এতদিন টেস্ট ক্রিকেটের অধিনায়ক ছিলেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, নতুন অধিনায়ক যেই হবে, তার পাশে বিরাট এর মতন একজন সিনিয়র ক্রিকেটার এর অভিজ্ঞতা থাকা অন্তত পক্ষে এই ইংল্যান্ড সিরিজ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

আগামী ২০শে জুন থেকে শুরু হতে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৫ ম্যাচের এই টেস্ট সিরিজের আগেই রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়ে নিয়েছেন। অভিজ্ঞ খেলোয়াড় বলতে পরে রয়েছেন শুধু বিরাট এবং জাদেজা। এখন দেখার বিষয় সিলেক্টররা এই সিরিজ এর জন্য ঠিক কি দল ঘোষণা করেন।

শোনা যাচ্ছে কোহলি তার এই সিদ্ধান্তের ব্যাপারে বেশ কিছু সময় বা মাস থেকেই BCCI এর সাথে কথা বলছেন। যদিও BCCI বিরাট এর এই সিদ্ধান্তে একমত নয়। এবং এই কারণেই বিশেষ কোনো ক্রিকেটের মহান খেলোয়াড় বিরাট কোহলির সাথে এই বিষয়ে কথা বলবেন এবং বিরাট কে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ করবেন।

বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের রান ১০০০০ এর কাছাকাছি। ১৪ বছরের টেস্ট কেরিয়ারে বিরাট খেলেছে ১২৩টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ৬৮টি ম্যাচ একজন ভারতীয় টেস্ট অধিনায়ক রূপে। কোহলির রয়েছে টেস্ট ক্রিকেটে ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান। বিরাট কোহলির শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিলো নভেম্বর ২০২৪ এ, পার্থ স্টেডিয়ামে। সেই ম্যাচে কোহলির রান ছিল ১০০ নট আউট। বিরাট কোহলির সর্বশ্রেষ্ঠ টেস্ট ইনিংস এসেছিলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৪ নট আউট, পুনের স্টেডিয়ামে ২০১৯ সালে। জুলাই ২০২৩ এর পর নভেম্বর ২০২৪ এই বিরাট এর প্রথম টেস্ট সেঞ্চুরি আসে এবং বিরাট এর টেস্ট গড় রান ৫০ ধীরে ধীরে কমতে থাকে।

কোহলির সিদ্ধান্ত যায় থাকুক না কেন, একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বা ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট এর রেকর্ড ধরা ছোয়ার বাইরে। আমরা আশা করবো বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসবেন এবং আরও কিছু বছর টেস্ট ক্রিকেট এ নিজের খেলা চালিয়ে যাবেন।

Leave a Comment