MS Dhoni Retirement: আরও কিছু বছর IPL খেলা চালিয়ে যাবেন, জানিয়ে দিলেন নিজেই!!

MS Dhoni Retirement in IPL: ধোনি কতদিন আইপিএল খেলবে? এইবারই কি ধোনির শেষ আইপিএল? আর কি দেখতে পাবো না আমরা আমাদের ছোটবেলার প্রিয় খেলোয়াড়কে? খেলুক না। বেশ তো খেলছে। এই আইপিএল টুকু খেলছে বলেই তো অন্তত বছরের এই দুটি মাস আমরা আমাদের প্রিয় খেলোয়াড়কে ৫-১০টা বলের জন্যে হলেও ৪-৫টা ছক্কা মারতে দেখতে পাই। ২০ ওভার সেই আগের মতনই উইকেটকিপিং করতে দেখতে পাই। অসুবিধে কি? খেলুক না ধোনি।

এইসব প্রশ্ন, এইসব দুশ্চিন্তা শুধু যে আমার তা নয়। আমার মতনই আরও ধোনি প্রেমী বা ভারতীয় ক্রিকেটপ্রেমীর। আমরা প্রতিবারই আইপিএল দেখি আর ভাবি, এইবার তো MS Dhoni কে দেখছি। আগামী বার দেখতে পাবো তো? আগে যখন অধিনায়ক ছিল, তখন তাও তো ম্যাচ শুরুর আগে টসের সময় কিংবা ম্যাচ জেতার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বা প্রেস কনফারেন্সে দেখতে পেতাম। সেখানেই আমরা বিভিন্ন রকম মজার ছলে, মজার উত্তরের সাহায্যে MS Dhoni জানিয়ে দিতেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনা। এই যেমন ‘definitely not’, ‘hopefully yes’ ইত্যাদি।

আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচ শুরুর আগে Jio Hotstar-এর এক ইন্টারভিউতে ধোনি জানান কয়েকটা কথা। যা আমার বিশ্বাস, আমার, আপনার দুশ্চিন্তা এক নিমেষের মধ্যে দূর করে দেবে। এদিন ধোনি জানান, ”আমি যতদিন চাইবো, ততদিন CSK-এর হয়ে খেলবো। এইটা আমার দল। এমনকি যদি আমি একটা হুইলচেয়ারেও থাকি, তবুও তারা আমাকে খেলাবে।” অর্থাৎ আইপিএল ২০২৫ শেষ নয়। এর পরেও আমরা আমাদের প্রিয় ধোনিকে আইপিএল খেলতে দেখতে পারবো।

শুধু এই নয়। বলে না, আইপিএল হোক আর দেশের খেলা। নিজে চাইলাম আর খেললাম, তা তো আর সম্ভব নয়। দল, কোচ এবং অধিনায়কের ইচ্ছেটাও দরকার। যদিও CSK সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তবুও, CSK-এর বর্তমান অধিনায়ক, রুতুরাজ গায়কওয়াড জানিয়েছেন, ”অনেক নতুন খেলোয়াড় দলে আসে, কিন্তু তারাও তত ভালো ব্যাটিং করতে পারেন না যতটা ধোনি করেন। এবং এই ব্যাপারটা অনেকের মতন আমাকেও অনুপ্রাণিত করে তোলে।”

শুধু এই নয়, CSK-এর বর্তমান অধিনায়ক Ruturaj Gaikwad জানিয়েছেন, ”ধোনি নিজের ট্রেনিং ঠিকই চালিয়ে যাচ্ছেন। তিনি জানেন আইপিএলে ওনার দায়িত্ব ঠিক কতটা। তিনি চেষ্টা করছেন শেষ দিকে ব্যাটিং করতে যতগুলো সম্ভব ছক্কা লাগিয়ে যাওয়া। এবং ধোনি নিজের কাজ ঠিকই করে যাচ্ছে। যদি শচিন টেন্ডুলকার এই বয়সে লিজেন্ডস লিগ খেলে রান করতে পারে, তবে ধোনি কেন পারবে না? ধোনিও আরও কয়েক বছর আইপিএল খেলে যেতে পারবে, নিঃসন্দেহে।”

আমরা বরাবরই আশা করি, Mahendra Singh Dhoni আরও খেলুক, অন্তত আর একটা বছর খেলুক। কিন্তু ধোনির যে এই আইপিএল শেষ আইপিএল নয়, সেটা আইপিএল ২০২৫ শুরুর প্রথম দিকেই আমরা জানতে পারবো, এর থেকে ভালো সুখবর আর কি বা হতে পারে?

আচ্ছা, আপনি আইপিএল ২০২৫-এ কোন দলকে সমর্থন করছেন? জানাতে ভুলবেন না কমেন্টে। ভালো থাকবেন, কথা হবে অন্য একদিন, আবার ক্রিকেট নিয়েই।

Leave a Comment