India vs England Test Series : আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত বনাম ইংল্যান্ডের ৫টি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। আইপিএল শেষ হতে না হতেই ভারতের সামনে রয়েছে এক কঠিন চ্যালেঞ্জ। ইতিমধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত অভিজ্ঞ প্লেয়াররা তাদের টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন। যেহেতু রোহিত শর্মাই ছিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন, সেহেতু BCCI এর কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে যায় ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন নির্বাচন করাটা।
তার পাশাপাশি ইংল্যান্ডে টেস্ট সফরের জন্য পুরো স্কোয়াড তৈরি করা ও ছিল তাদের কাজ। যদিও ইতিমধ্যেই BCCI ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচের জন্য পুরো স্কোয়াড ঘোষণা করেছে কিছুদিন আগেই এবং ভারতের টেস্ট ফরম্যাটে নতুন ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল কে নির্বাচিত করেছেন। এমন অবস্থায় সেই স্কোয়াডে লক্ষ্য করলে দেখা যাবে, বেশ কিছু প্লেয়ারকে স্কোয়াডে যুক্তই করা হয় নি। তাদের মধ্যে অন্যতম হলেন – শ্রেয়াশ আইয়ার, মহম্মদ সামী, সরফরাজ খান প্রমুখ।
শ্রেয়াস আইয়াররের টেস্ট দল থেকে বাদ পড়ার কারণ কী?
কিন্তু কেনো BCCI এমনটা করলো? আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেই প্রশ্নরই উত্তর খোজার চেষ্টা করবো। আসলে এর আগে BCCI স্পষ্ট করে সমস্ত প্লেয়ারদের জানিয়ে দেয়, ভারতের হয়ে টেস্ট টিমে খেলতে হলে, প্রত্যেককে অবশ্যই ঘরোয়া ম্যাচ খেলতে হবে। তাদের দেওয়া এই নির্দেশনা না মানায় আগেই ইশান কিষান, শ্রেয়াশ আইয়ার টেস্ট টিম থেকে বাদ পড়েছিল।
এমনকি ২০২৫ এর জানুয়ারি মাসে প্রথমে দিকে অস্ট্রেলিয়ার সাথে ভারতের টেস্ট ম্যাচের সিরিজে দলে জায়গা পান নি শ্রেয়াশ আইয়ার। পাশাপাশি সেপ্টেম্বর – অক্টোবর মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের ম্যাচের ও দেখা মেলেনি শ্রেয়াশ আইয়ারের। সুতরাং BCCI এর দেওয়া শর্ত না মানলে যে তাদের কোনো সিরিজেই দলে যুক্ত করবে না, সে কথা হারে হারে টের পাচ্ছিল প্লেয়াররা।
শ্রেয়াশ আইয়ার গতবছর অর্থাৎ ২০২৪ এর নভেম্বর মাসে শেষ রঞ্জি ট্রফি খেলেছিলেন, যেখানে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার আগের ম্যাচ কোনো কারণে খেলতে পারেননি তিনি, যদিও তার আগের ম্যাচে মহারাষ্ট্রের বিপক্ষে একটু অসাধারণ সেঞ্চুরি করেন। গোটা রঞ্জি ট্রফিতে তার ব্যাটিং এভারেজ হলো ৬৮.৫৭। সুতরাং তিনি যে দলে আসার জন্য একেবারে তৈরি ছিলেন, তা বোঝাই যায়। কিন্তু তারপরও একটার পর একটা সিরিজে দলের অংশ না হওয়ায়, শ্রেয়াশ আইয়ার কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেছিলেন।
আরো পড়ুন : India A vs England Lions 2025: ইংল্যান্ডে কোথায় হচ্ছে টেস্ট ম্যাচ? ভেন্যু ও সময়সূচি এক নজরে
যদিও মনে করা হয়েছিল সামনের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রেয়াশ আইয়ার নিশ্চই তার জায়গা করে নেবেন। কিন্তু না, তাকে ছেড়েই ভারত উড়ে যাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার উদ্যেশ্যে। তাছাড়া শ্রেয়াশ আইয়ার ও ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হওয়ার দাবিদার ছিলেন। কিন্তু তাকে বাদ দিয়ে টেস্ট দলের ঘোষণা করাটা কেনো হলো? তা নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার বলেন –
আমার মনে হয় ও খুব ভালো খেলোয়াড়, কিন্তু সিমিং এবং সুইং কন্ডিশনের কারণে আমার মনে হয় ও দুর্বল; আমার মনে হয় না ওর কাছে সেই কৌশল আছে। আর আমার মনে হয় এটাই একটা কারণ যে বিসিসিআই ভেবেছিল যে, টেকনিক্যালি, তাকে খুব সহজেই আউট করা যাবে। তার রান হয়তো অনেক রয়েছে, কিন্তু কোন কন্ডিশনে খেলে এই রান? সমতল, ঘূর্ণায়মান অবস্থায়।
অর্থাৎ মন্টি পানেসারের মতে ইংল্যান্ডের পিচ সুইং কন্ডিশনের হয়ে থাকে, যেই পিচে খেলার কৌশল সেভাবে শ্রেয়াশ আইয়ারের নেই। তবে তার রান অনেক কিন্তু সেই রান শ্রেয়াশ আইয়ার সমতল, ঘূর্ণায়মান পিচে বানিয়েছেন। সুতরাং এই কারণেই তাকে বিসিসিআই দলে যুক্ত করেনি বলে তিনি মনে করেন।
শ্রেয়াশ আইয়ারকে কেনো ইংল্যান্ডের টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো এবং তার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত বিচার-বিশ্লেষণ, খবর, তথ্য পেতে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে চোখ রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।