India A vs England Lions 2025: ইংল্যান্ডে কোথায় হচ্ছে টেস্ট ম্যাচ? ভেন্যু ও সময়সূচি এক নজরে

India A vs England Lions 2025: সিরিজ শুরু হচ্ছে আগামী ৩০ মে থেকে। আইপিএল শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ইংল্যান্ডের সাথে ভারতের টেস্ট ম্যাচ। শুধু তাই নয় অফিসিয়াল টেস্ট ম্যাচের আগে India A টিমের ২টি ফার্স্ট ক্লাস ও ১টি ইন্ট্রা টেস্ট ম্যাচের ও ঘোষণা করেছে BCCI। 

ইতিমধ্যেই BCCI তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে India A Test Squad ঘোষণা করেছেন। সেই স্কোয়াডে রয়েছে বেশি কয়েকটি নতুন মুখ, এছাড়াও India A টেস্ট টিমের নতুন অধিনায়ক হিসেবে অভিমন্যু ঈশ্বরণকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া রোহিত শর্মার হঠাৎ টেস্ট ফরম্যাট থেকে বিদায় নেওয়ায়, BCCI সিনিয়র টেস্ট টিমের অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বেছে নিয়েছে।

যদিও সিনিয়র টিমের টেস্ট ম্যাচের আগে রয়েছে India A এর আনঅফিসিয়াল ৩টি ম্যাচ। যেখানে খেলতে দেখা যাবে কিছু যুব প্লেয়ারদের। আপনারা কি জানেন ইংল্যান্ডের কোথায় এবং কখন অনুষ্টিত হবে এই টেস্ট ম্যাচগুলি? আজকের এই আর্টিকেলের মাধ্যমে সেই বিষয় নিয়ে আলোচনা করবো।

India A Test Squad 2025 In Bengali 

  1. অভিমন্যু ঈশ্বরণ (C)
  2. যশস্বী জয়সওয়াল
  3. করুণ নায়ার
  4. ধ্রুব জুরেল (VC + WK)
  5. নীতীশ কুমার রেড্ডি
  6. শার্দুল ঠাকুর
  7. ইশান কিষাণ (WK)
  8. মানব সুথার
  9. তানুশ কোটিয়ান
  10. মুখেশ কুমার
  11. আকাশ দ্বীপ
  12. হর্ষিত রানা
  13. অনুশুল কম্বুজ
  14. খলিল আহমেদ
  15. ঋতুরাজ গায়কোয়াড়
  16. সরফরাজ খান
  17. তুষার দেশপাণ্ডে
  18. হর্ষ দুবে

এই ১৮ জনের স্কোয়াড নিয়েই ভারত পাড়ি দেবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। এবং সেখানে ২টি ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে এবং ১টি টেস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়া সিনিয়র টিমের সাথে। আগামী ৩০ শে মে থেকে শুরু হবে তাদের প্রথম টেস্ট ম্যাচ, কাজেই এই টেস্ট ম্যাচের আর বেশি দিন নেই।

India A টিম এবং England Lions এর মধ্যে আসন্ন ফার্স্ট ক্লাস টেস্ট সিরিজ২০২৫ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। এখানে ম্যাচের সম্পূর্ণ সময়সূচি ও ভেন্যু জেনে নিন – বাংলায়।

India A vs England Lions 2025: সম্পূর্ণ ম্যাচের ভেন্যু এবং সময়সূচি

প্রথম ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচ

  • ম্যাচ: India A vs England Lions
  • তারিখ: ৩০ মে থেকে ২ জুন ২০২৫
  • সময়: সকাল ১০টা (ভারতীয় স্থানীয় সময় অনুযায়ী)
  • ভেন্যু: দা স্পিটফায়ার গ্রাউন্ড, ক্যান্টারবেরি, ইংল্যান্ড

দ্বিতীয় ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচ

  • ম্যাচ: India A vs England Lions
  • তারিখ: ৬ জুন থেকে ৯ জুন ২০২৫
  • সময়: সকাল ১০টা (ভারতীয় স্থানীয় সময় অনুযায়ী)
  • ভেন্যু: দা কান্ট্রি গ্রাউন্ড, নর্দাম্পটন, ইংল্যান্ড

তৃতীয় ইন্ট্রা-স্কোয়াড টেস্ট ম্যাচ

  • ম্যাচ: India A vs Indian Senior Test Team
  • তারিখ: ১৩ জুন থেকে ১৬ জুন ২০২৫
  • সময়: সকাল ১০টা (ভারতীয় স্থানীয় সময় অনুযায়ী)
  • ভেন্যু: কান্ট্রি ক্রিকেট গ্রাউন্ড, বেকেনহাম, ইংল্যান্ড

এই হলো আগামী ইংল্যান্ড সফরের India A টিমের টেস্ট ম্যাচের ভেন্যু ও সময়সীমা। যদিও এই তিনটি ম্যাচই আনঅফিসিয়াল ম্যাচ, এইরকম ম্যাচ প্রায়ই প্রতেকটি দেশের টেস্ট ক্রিকেটে দেখা যায়। আসলে বিদেশের মাটিতে প্লেয়ারদের খেলার অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই ধরনের ম্যাচ অনুষ্ঠিত করা হয়। তাছাড়াও কোন প্লেয়ার কেমন প্রদর্শন করছে, অনেকাংশেই তা পর্যবেক্ষণের জন্য এই ধরনের ম্যাচে তাদের যুক্ত করা হয়।

আরো পড়ুন : ইংল্যান্ডের বিপক্ষে সব চেয়ে বেশি রান করেছেন যেসকল ভারতীয় ব্যাটসম্যান

গতবছরই অস্ট্রেলিয়ার মাটিতে এইধরনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলেছে ভারত। যেখানে তারা ২-০ তে সিরিজ বিজয়ী ও হয়েছিল। যদিও এবারের India A টেস্ট স্কোয়াডের মধ্যে বেশ কিছু নতুন প্লেয়ারকে নেওয়া হয়েছে। সুতরাং তারা ইংল্যান্ডের মাটিতে সামনের টেস্ট ম্যাচগুলি কেমন খেলেন, তার উপরে নজর থাকবে সকলেরই।

India A vs England Lions এর টেস্ট ম্যাচে ভারতের হয়ে কোন প্লেয়ার ভালো প্রদর্শন করবে, তা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।

Leave a Comment