Gatidhara Scheme in Bengali 2025 | গতিধারা প্রকল্পের সম্পূর্ণ তথ্য

পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা ইনকাম করে নিজেদের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য আজকের এই প্রকল্প সত্যি সুখবর। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা খুঁজে পাবে উপার্জন করার রাস্তা। চলুন দেখে নেয়া যাক এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা উপকার পাবেন কি এই প্রকল্প কখন আবেদন করা যাবে সমস্ত কিছু।

Also Read: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সম্পূর্ণ তথ্য

Table of Contents

Gatidhara Scheme in Bengali

গতিধারা প্রকল্প (Gatidhara Scheme) হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি উন্নয়ন কর্মসূচি। এই স্কিমটি পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়। এই গতিধারা প্রকল্পের আওতায় রাজ্য সরকার বেকার যুবকদের বাণিজ্যিক গাড়ি কেনার জন্য নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি (Subsidy) দেয়।

গতিধারা প্রকল্পের সুবিধা /Benefits of the Gatidhara Scheme:

১। বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের অধীনে বাণিজ্যিকভাবে যানবাহন কিনতে পারবেন এতে করে তাদের উপার্জনের রাস্তা খুলে যাবে।

২। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার বাণিজ্যিক গাড়ি ক্রয়ের উপর ৩০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করবে, যার মানে হল যে রাজ্য সরকার বাণিজ্যিক যানবাহন কেনার মোট খরচের ৩০ শতাংশ প্রদান করবেন।

৩। এই প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে পুরুষেরা সর্বোচ্চ এক লাখ (১০,০০,০০০) টাকা এবং মহিলারা দেড় (১.৫) লাখ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন।

৪। এই প্রকল্পের আওতায় বাণিজ্যিক গাড়ি কিনলে ব্যাংক থেকে সহজে লোন নেওয়া যাবে।

৫। ব্যাংকের লোন বা ঋণ পরিশোধ করার কোন সর্বোচ্চ সময়সীমা থাকবে না।

৬। এই প্রকল্পের আওতায় বাণিজ্যিক গাড়ি কিনলে খুব সহজে গাড়ির পারমিট পাওয়া যাবে।

কারা পাবেন গতিধারা প্রকল্পের সুবিধা/ Who will get the benefits of Gatidhara scheme?

১। যুবক এবং যুবতী উভয়েই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

২। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। OBC শ্রেণীর আবেদনকারীরা ৪৮ বছর পর্যন্ত এবং ST/SC শ্রেণীর আবেদনকারীরা ৫০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

৪। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ২৫ হাজার বা তার কম হতে হবে।

৫। একটি পরিবারের একজন সদস্য শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

৬। এই প্রকল্পে আবেদনকারী যুবক-যুবতীকে নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত করা থাকতে হবে।

Also Read: সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্পূর্ণ তথ্য

গতিধারা প্রকল্পে কোন কোন যানবাহন কিনতে পারবেন / What vehicles can be purchased under the Gatidhara scheme?

গতিধারা প্রকল্পে আপনি বাস, ট্যাক্সি, অটোরিকশা অথবা যেকোনো যানবাহন বাণিজ্যিক কারণের জন্য কিনতে পারবেন।

গতিধারা প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস /Documents Required For Gatidhara Prakalpa:

গতিধারা প্রকল্প (Gatidhara Scheme) এর আবেদন করার জন্য প্রয়োজনীয় Documents গুলি হল-

  • ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি (Xerox of Driving license)
  • বয়সের প্রমাণপত্র: বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড এর ফটোকপি (Xerox of Birth certificate/ Madhyamick admit card)
  • জাতির শংসাপত্র এর ফটোকপি (Xerox of Caste certificate)
  • পাসপোর্ট মাপের ফটো (Passport size photo)
  • বসবাসের প্রমাণপত্র (Residence proof)
  • আয়ের শংসাপত্র এর ফটোকপি (Xerox of Income certificate)
  • ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার ফটোকপি (Xerox of 1st page of bank pass book)
  • পারমিট এর জন্য আবেদন পত্রের ফটোকপি (Application proof for parmit)
  • যেখান থেকে গাড়ি কিনবেন সেখানকার ডিলারের দেওয়া কোটেশন নাম্বার লেখা প্রমাণ পত্রের জেরক্স (Xerox of the quotation number given by the dealer from where you bought the car)
  • বেকারত্ব প্রমাণপত্র (Unemployment certificate)
  • ভোটার কার্ড এর ফটোকপি (Xerox of Voter Card)
  • আধার কার্ড এর ফটোকপি (Xerox of Aadhar card)
    উপরে উল্লেখিত সমস্ত নথিপত্র ২ কপি করে জেরক্স লাগবে।

Also Read: যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য

গতিধারা প্রকল্পের আবেদন পদ্ধতি/ Application Procedure for Gatidhara Scheme:

গতিধারা প্রকল্পের জন্য আবেদন কতগুলি ধাপে হয়ে থাকে। চলুন একে একে সেগুলিকে দেখে নেয়া যাক।

১। সবার আগে আপনাকে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

২। আপনি যে জায়গা থেকে গাড়ি কিনবেন সেটা সুনিশ্চিত করতে হবে।

৩। এরপর গতিধারা প্রকল্পের (Gatidhara Scheme) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তিনটি আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট বের করতে হবে।

গতিধারা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটঃ

৪। ডাউনলোড করা ফর্ম গুলি তথা উপযুক্ত তথ্য দিয়ে পূর্ণ করে নিতে হবে এবং উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলির জেরক্স করে নিতে হবে।

৫। সবশেষে এই সব কিছু একসাথে খামে ভরে নিকটবর্তী পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগমের দপ্তরে গিয়ে জমা দিতে হবে।

Also Read: আন্তঃবর্ণ বিবাহ প্রকল্পের সম্পূর্ণ তথ্য

গাড়ির পারমিট কিভাবে পাবেন/ How to Get Vehicle Permit:

গতিধারা প্রকল্পে (Gatidhara Scheme) আবেদনের পর আপনাকে একটি তারিখ এবং সময় দেওয়া হবে। সেই সময় এবং তারিখে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে সেখানে ভেরিফিকেশন এর পরেই আপনি গাড়ির পারমিট পাবেন।

এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর নাম নথিভুক্ত করবো কিভাবে/ How to register the name of Employment Bank?

এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে।

ওয়েবসাইটঃ www.employmentbankwb.gov.in

  1. Website খুললে ফ্রন্ট পেজের ডানদিকে “New Enrollment Job Seeker” একটি অপশন দেখতে পাওয়া যাবে। ওই বোতামে এ ক্লিক করলে কম্পিউটার স্ক্রিনে কিছু শর্তাবলী দেখতে পাওয়া যাবে। সেগুলি ভালোভাবে পড়ে নিচের টিক মার্ক করতে হবে।
  2. পরবর্তী পর্যায়ে প্রার্থীকে “Accept and Continue” অপশনে ক্লিক করতে হবে, তবেই আপনি রেজিস্টার ফর্ম দেখতে পাবেন।
  3. রেজিস্ট্রেশন ফর্মে যে তথ্যগুলি চাওয়া হয়ে থাকে সেগুলি সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং পরিশেষে সেভ অপশনে ক্লিক করতে হবে।
  4. এই সমস্ত পর্যায়ে গুলি পূর্ণ করার পর আবেদনকারী নিজের স্বীকৃতি হিসেবে একটি Registration Number পাবেন।

Also Read: কী ভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্পে

FAQs: Gatidhara Scheme in Bengali

1.গতিধারা প্রকল্পে কত টাকা পাওয়া যাবে?

গতিধারা প্রকল্পে বাণিজ্যিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গাড়ির ক্রয় মূল্যের উপর তিরিশ শতাংশ সরকারি ভর্তুকি পাওয়া যায় সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১.৫ লাখ পর্যন্ত টাকা পাওয়া যায়।

2.গতিধারা প্রকল্পে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য কি গতিধারা প্রকল্পের সুবিধা পাওয়া যায়?

সরকারি ওয়েবসাইটে সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যাপারে কোন কিছু উল্লেখ নেই বিশুদ্ধ জানতে আপনাকে সরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে।।

3.গতিধারা প্রকল্পে টোটো গাড়ির ক্ষেত্রে কি গতিধারা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?

ব্যবসা কার্যে ব্যবহৃত সমস্ত গারজি ক্ষেত্রে গতিধারা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

4.গতিধারা প্রকল্পের জন্য কখন আবেদন করা যাবে?

বছরে যে কোন সময় গতিধারা প্রকল্পের জন্য আবেদন করা যায় আপনার কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকলে আপনি আবেদন করতে পারেন।

Leave a Comment