Sukanya Samriddhi Yojana In Bengali 2025 | সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্পূর্ণ তথ্য

সঞ্চয় হল ভবিষ্যতের সম্বল। সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) হল ভারতে একটি সরকার-সমর্থিত সঞ্চয় প্রকল্প যার লক্ষ্য হল পিতামাতাদের তাদের মেয়ে সন্তানের ভবিষ্যতের শিক্ষা এবং বিয়ের খরচের জন্য সঞ্চয় করতে উৎসাহিত করা। এই স্কিমটি “বেটি বাঁচাও, বেটি পড়াও” অভিযানের অংশ হিসাবে চালু করা হয়েছিল, যা মেয়ে শিশুর কল্যাণ এবং তার শিক্ষার উপর বিশেষ দৃষ্টি প্রদান করে। চলুন এই যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Also Read: যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য

Table of Contents

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি/ What is Sukanya Samriddhi Yojana?

ভারতের কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা এক বিশেষ লক্ষ্য হলো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এটি হল কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও পরিকল্পনার একটি অংশ। এই যোজনার মাধ্যমে কন্যা সন্তান দের নামে বাঙ্কে অর্থ সঞ্চয় করে রাখা যায়। শুধু অর্থ সঞ্চয় নয় এখানেও রয়েছে চমক। সুকন্যা সমৃদ্ধি যোজনার বাৎসরিক সুদের হার হল অন্য যে কোন সঞ্চয়ের থেকে আলাদা।

সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য/Objectives of Sukanya Samriddhi Yojana

কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা মা এর চিন্তা কন্যা সন্তানের জন্মের পর থেকেই। বাবা মা এর প্রধান চিন্তা থাকে কন্যা সন্তানের বিয়ে নিয়ে। বিয়ের জন্য হয় অনেক খরচা। বর্তমানে উচ্চ শিক্ষার জন্য ও খরচা হয় অনেক। কিন্তু কন্যা সন্তানের জন্মের পর থেকে নিয়মিত অল্প অল্প করে টাকা জমালে জমালে তা কন্যা সন্তানের বিবাহ বা উচ্চ শিক্ষার কাজে সঠিক সময়ে ব্যবহার করা যাবে।

এই চিন্তা কে মাথায় রেখে কিন্তু সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করেন। যেহেতু এই টাকা পিতা-মাতা কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য জমা করছেন তাই এই সঞ্চিত টাকার ওপর সরকারের তরফ থেকে দেওয়া হয় বিশেষ সুদের হার যা অন্যান্য সুদের হারের থেকে অনেক গুণ বেশি। সুতরাং প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল কন্যা সন্তানের ভবিষ্যৎ কে সুনিশ্চিত করা এবং পিতা মাতার চিন্তা কমানো।

Also Read: কী ভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্পে

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা/ Benefits of Sukanya Samriddhi Yojana

  1. এক বছরে সুকন্যা সমৃদ্ধি একাউন্টে সর্বনিম্ন ২৫০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৫০,০০০/- টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। টাকা ম্যাচিওর বা পরিপক্ক হওয়ার জন্য সময় লাগবে ২১ বছর।
  2. যদি বছরের শেষ পর্যন্ত সর্বনিম্ন মোট ২৫০ টাকা একাউন্টে জমা না করা হয় তাহলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বলে বিবেচিত হবে। আর এই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য ৫০ টাকা জরিমানা আরোপ করা হবে।
  3. এই স্কিমে বিনিয়োগকারীকে জমা অর্থে ৮.০% হারে সুদ প্রদান করে যা সম্পূর্ণ করমুক্ত।
  4. সুকন্যা সমৃদ্ধি যোজনায় অধীনে ইনকাম ট্যাক্স আইনের ধারায় 80 C এর অধীনে জমাকৃত অর্থের মূল পরিমাণ, পুরো মেয়াদে অর্জিত সুদ এবং ম্যাচিওর হওয়া অর্থ কর-মুক্ত।
  5. অ্যাকাউন্টটি ভারতের যেকোনো জায়গায় এক পোস্ট অফিস/ ব্যাঙ্ক থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যেতে পারে।
  6. যদি অ্যাকাউন্টটি বন্ধ না করা হয় তাহলে মেয়াদপূর্তির পরেও একই হারে সুদ পাওয়া যাবে।
  7. সন্তানের বয়স 18 বছর হওয়ার পরে বিনিয়োগের 50% পর্যন্ত টাকা আপনি ম্যাচিওর হওয়ার আগে তুলে নিতে পারেন।
  8. সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.০% হারে সুদ প্রদান করে যা সম্পূর্ণ করমুক্ত।

Also Read: আন্তঃবর্ণ বিবাহ প্রকল্পের সম্পূর্ণ তথ্য

সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য আবেদনের যোগ্যতা/ Eligibility for Sukanya Samriddhi Yojana

  1. পিতা মাতা বা কন্যার আইনি অভিভাবক এই সুকান্যা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করতে পারবেন।
  2. একজন কন্যা সন্তানের জন্য একটি মাত্র একাউন্ট খোলা যাবে।
  3. এই যোজনা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য: এই স্কিমের সুবিধা শুধুমাত্র সেই মেয়েরাই পাবে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং যারা সবসময়ের জন্য ভারতবর্ষে থাকে। যারা ভারতের বাইরে থাকে বা এন আর আই তারা কিন্তু এই যোজনার আওতায় আসতে পারবে না।
  4. মেয়ের বয়স ১০ বছরের কম হতে হবে আবেদন করার জন্য।
  5. একটি পরিবারের দুইজন কন্যার জন্য দুটি অ্যাকাউন্ট খোলা যাবে তবে জমজ সন্তানদের ক্ষেত্রে যমজ/ তিন সন্তানের জন্ম শংসাপত্র সহ অভিভাবক দ্বারা একটি হলফনামা জমা দিতে হবে।
    সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
  6. কন্যা সন্তানের জন্মের শংসাপত্র/ Birth certificate of the girl child।
  7. আবেদনকারী পিতামাতা বা আইনী অভিভাবকের ফটো আইডি/ Photo ID of applicant parent or legal guardian
  8. আবেদনকারী পিতামাতা বা আইনি অভিভাবকের স্থায়ী ঠিকানার প্রমাণ/ Address proof of applicant parent or legal guardian
  9. অন্যান্য পরিচয় পত্রের প্রমাণ যেমন PAN, এবং ভোটার আইডি/ Other KYC proofs such as PAN, and Voter ID.
  10. সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার ফর্ম/ SSY account opening form.
  11. জন্মের সময় একাধিক শিশুর জন্ম হলে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে/ A medical certificate has to be submitted in case multiple children are born under one order of birth.
  12. অন্য যে কোনো নথি ব্যাঙ্ক বা পোস্ট অফিস দ্বারা চাওয়া হবে/ Any other documents that are requested by the bank or post office.

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন পদ্ধতি/ Application process of Sukanya Samriddhi Yojana

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফ লাইন। আবেদন করার জন্য আপনাকে নীচের কাজ গুলো করতে হবে।

১। যে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেখানে যেতে হবে এবং আবেদন পত্র নিতে হবে।
২। প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করুন এবং যেকোনো সহায়ক কাগজপত্র যোগ করুন৷
৩। নগদ, চেক বা ডিমান্ড ড্রাফটে প্রথম টাকা জমা দিন৷
৪। এগুলো করার পরে, আপনার SSY অ্যাকাউন্ট সক্রিয় হবে৷ অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুযায়ী এই অ্যাকাউন্টের জন্য একটি পাসবুক দেওয়া হবে।

Also Read: অনলাইনে SIP কিভাবে শুরু করা যায়?

সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন করার জায়গা

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট পোস্ট অফিসের মাধ্যমে বা সরকারী সেক্টরের ব্যাঙ্ক এবং তিনটি বেসরকারি ব্যাঙ্কের শাখার মাধ্যমে খোলা যেতে পারে। বেসরকারি ব্যাঙ্কের শাখার নাম গুলি হল এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।

অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.myscheme.gov.in/schemes/ssy এখান থেকে আপনি এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

FAQs: সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

1. একজন অনাবাসী ভারতীয় (NRI) কি সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুবিধা পেতে পারে?

এখন পর্যন্ত, এই বিষয়ে কোনও অফিসিয়াল নির্দেশ নেই এবং এই রকম NRI রা আপাতত সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের আওতায় নেই।

2. সুবিধাভোগী মেয়ে শিশুর যদি অপ্রত্যাশিত মৃত্যু হলে, সে ক্ষেত্রে কী ঘটে?

মেয়ে শিশুর মৃত্যুর ক্ষেত্রে, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং ওই সময় পর্যন্ত সঞ্চিত আয় মেয়ে শিশুর অভিভাবক বা পিতামাতার কাছে স্থানান্তরিত করা হয়।

3. আমানতকারীর (মেয়ে সন্তানের অভিভাবক বা পিতামাতা) মৃত্যুর ক্ষেত্রে কী ঘটে?

আইনি অভিভাবক বা মেয়ে শিশুর পিতামাতার মৃত্যুর ক্ষেত্রে, স্কিমটি বন্ধ হয়ে যায় এবং আয় পরিবার বা মেয়ে শিশুকে দেওয়া হয়। অথবা, স্কিমটি আমানতকৃত অর্থের সাথে মেয়াদপূর্তির সময় পর্যন্ত অব্যাহত থাকে এবং মেয়ে শিশুর বয়স 21 বছর না হওয়া পর্যন্ত জমাকৃত পরিমাণ সুদ পেতে থাকে।

4. পিতা মাতা ছাড়া অন্য কেউ কি এই যোজনার জন্য আবেদন করতে পারন?

কন্যা সন্তানের পিতা মাতা জীবিত না থাকলে ওই কন্যার আইনি অভিভাবক এই সুকান্যা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করতে পারবেন।

5. সুকন্যা সমৃদ্ধি স্কিম কি সারা ভারতে উপলব্ধ?

হ্যাঁ। এই প্রকল্প সারা ভারতবর্ষ ব্যাপী শুরু করা হয়েছে।

Leave a Comment