GTvsLSG IPL 2025: আজকের ম্যাচে দুটি দলের সম্ভাব্য একাদশ কি হতে চলেছে?

GT vs LSG IPL 2025: আজ অর্থাৎ ২২ মে সন্ধ্যে ৭:৩০ রয়েছে গুজরাট টাইটানস (GT) বনাম লখনউ সুপার জায়ান্টের (LSG) ম্যাচ। ইতিমধ্যেই লখনউ সুপার জায়েন্ট এবছরের আইপিএল মরশুম থেকে এলিমিনেট হয়েছে। এছাড়াও প্রথম ৪টি দলকেও পাওয়া হয়ে গেছে, যারা প্লে-অফ খেলার জন্য কোয়ালিফাই করেছে।

সুতরাং, আজকের এই ম্যাচটি গুজরাট টাইটানসের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও তারা ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানে রয়েছেন। কিন্তু তারা চাইবেন আরো ২টি মূলবান পয়েন্টস নিয়ে নিজস্ব স্থানেই অটুট থাকার। আসলে প্রথম ২টি দলের কাছে একটি বিশেষ সুবিধা থাকে। যার ফলে প্লে-অফের প্রথম ম্যাচটি হারলেও তারা পরবর্তী আরেকটি ম্যাচ খেলার সুযোগ পায়। অন্যদিকে প্রথম ম্যাচটি যেই দল যেতে, তারা একেবারে পৌঁছে যায় আইপিএলের ফাইনালে

কাজেই, গুজরাট টাইটানসরা আজকের ম্যাচে সেই চেষ্টাটাই করবে। তাছাড়া গুজরাট টাইটানস এবছর আইপিএলের প্রথম থেকেই ভালো ছন্দে আছে। এবছর আইপিএলে ক্যাপ্টেন শুভমান গিল গুজরাটকে পৌঁছে দিয়েছেন প্লে-অফে। গুজরাটের তরুণ প্লেয়ার সাই সুদর্শন আপাতত অরেঞ্জ ক্যাপের লিডারবোর্ডের একেবারে শীর্ষ স্থানে। পাশাপাশি রয়েছেন গুজরাট টাইটানসের অধিনায়কও। এছাড়াও গুজরাটের বোলার প্রশিদ কৃষ্ণাও রয়েছেন দুর্দান্ত ফর্মে, তিনি ও রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে

সুতরাং বলাই বাহুল্য, এবছরের আইপিএলে গুজরাট টাইটানস একটি ভালো দল নিয়েই মাঠে নেমেছেন। অন্যদিকে লখনউ সুপার জায়েন্টের কাছে প্লে-অফে যাবার কোনো সুযোগ নেই। তারা ইতিমধ্যেই ১২টি ম্যাচ খেলেছে, যেখানে তারা শুধুমাত্র ৫টি ম্যাচে জয়লাভ করতে পেরেছে। অন্যদিকে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের (MI vs DC) ম্যাচে দিল্লি হেরে যাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে যায়। কর্যতই লখনউ সুপার জায়েন্টের কাছে পড়ে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।

আজকের ম্যাচে এই দুটি দলের সম্ভাব্য একাদশ কি হতে পারে, সেই নিয়ে আলোচনা করব আজকের এই পোস্টের মাধ্যমে। নিম্নে দুটি দলেরই সম্ভাব্য একাদশের তালিকা দেওয়া হলো –

গুজরাট টাইটানস (GT) – এর সম্ভাব্য একাদশ

নংপ্লেয়ারের নাম
সাই সুদর্শন (ইম্প্যাক্ট প্লেয়ার)
শুভমান গিল (c)
যশ বাটলার (wk)
শেরফেন রাদারফোর্ড
সারুখ খান
রাহুল তেওয়াতিয়া
রাশীদ খান
আরশাদ খান
কাগিসো রাবাদা
১০সাই কিশোর
১১মহম্মদ সিরাজ
১২প্রসিধ কৃষ্ণা

মনে করা হচ্ছে, গুজরাট টাইটানস আজকের ম্যাচের জন্য তারা দলের কোনো পরিবর্তনই করবে না। গত ম্যাচে যে সকল প্লেয়ারদের খেলতে দেখা গিয়েছিল, তাদের নিয়ে ২২ গজে নামবে শুভমান গিল। আসুন এবারে দেখা নেওয়া যাক লখনউ সুপার জায়েন্টের সম্ভাব্য একাদশের তালিকা –

লখনউ সুপার জায়েন্ট (LSG) – এর সম্ভাব্য একাদশ

নংপ্লেয়ারের নাম
মিচেল মার্শ
এইডেন মার্করাম
ঋষভ পান্থ (c+wk)
নিকোলাস পুরাণ
আয়ুষ বাদনি
আব্দুল সামাদ
ডেভিড মিলার
রবি বিষ্ণোই
আকাশ দ্বীপ
১০আভেশ খান
১১উইল ও’রুর্ক
১২মায়াঙ্ক যাদব (ইমপ্যাক্ট প্লেয়ার)

এই হতে পারে লখনউ সুপার জায়েন্টের প্রথম একাদশ। যদিও দিগ্বেশ রাঠি আজকের এই ম্যাচটি খেলতে পারবেন না, কেনোনা গত ম্যাচে অভিষেক শর্মার সাথে দ্বন্দ্বের কারণে তাকে আজকের ম্যাচে নিষিদ্ধ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

আজকের এই ম্যাচে দুটি দলের একাদশ কি হতে পারে, তা নিয়ে আপনাদের কি মতামত? তা আমাদের কমেন্টে করে জানান, এছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর ও তথ্যের জন্য আজ থেকেই আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।

Leave a Comment