ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ শুরু হওয়া আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এর আগেই ভারতীয় ব্যাটসম্যান এবং বোলাররা যাতে ইংল্যান্ড এর পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে তার জন্য অধিকাংশ খেলোয়াড়দের আগেই ইংল্যান্ড পাঠানো হয়েছে ইন্ডিয়া-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্স এর বিপক্ষে খেলতে। ওই দুই ম্যাচ এর টেস্ট সিরিজের ফলাফল হয় ড্র। কারণ দুটি ম্যাচের ফল ছিল ড্র। যদিও ভারতীয় ব্যাটসম্যান এবং বোলাররা যথেষ্ট ভালো খেলেই দেখিয়েছে। কিছু খেলোয়াড় যারা ইন্ডিয়া-এ দলের সাথে যুক্ত ছিল না, যেমন ঋষভ পন্ট, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ইত্যাদি দের জন্য আজ অর্থাৎ ১৩ই জুন ২০২৫ থেকে শুরু হচ্ছে আর একটি প্রাকটিস ম্যাচ ভারত বনাম ভারত-এ দলের মধ্যেই। আজকের আর্টিকেল এই বিষয়েই।
শুক্রবার ১৩ই জুন ২০২৫, ইংল্যান্ড এর বেকেনহাম এ ভারতীয় সময় দুপুর ৩তে ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। পাঁচ ম্যাচের ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের আগে প্রতিটি খেলোয়াড়ের কাছে রয়েছে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। হেডইংলি তে প্রথম টেস্ট শুরুর আগে আজ থেকে চলা এই চারদিনের প্রাকটিস টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুভমান গিল, সাই সুদর্শন এবং ঋষভ পন্ট এর মতন প্লেয়ারদের নিজেদের পরখ করে নেবার রয়েছে দারুন এক সুযোগ। অন্যদিকে ভারতীয় টেস্ট মূল দলে থাকা যাসাসভি যাইস্বল, নীতিশ কুমার রেড্ডি, কে এল রাহুল, শার্দুল ঠাকুর, করুন নায়ের, অভিমন্যু ঈস্বরণ দের জন্য রয়েছে আরও একবার নিজেদের প্রমান করার সুযোগ। যদিও এই সকল খেলোয়াড় ইতিমধ্যেই হওয়া ইংল্যান্ড লায়ন্স এর বিপক্ষে দুই ম্যাচে নিজেদের দক্ষতার প্রমান দিয়েছে। অনসুল কাম্বোজ যথেষ্ঠ ভালো খেলে থাকলেও, মূল দলে তার নাম নেই। ইন্ডিয়া বনাম ইন্ডিয়া-এ ম্যাচে, অনসুল কাম্বোজ এর বলের সামনে ভারতীয় মূল দলের ব্যাটাররা কেমন খেলে, সেটাই দেখার।
ইংল্যান্ড এর সময় সকাল ১১টা এবং ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে এই ম্যাচ। এই আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটি চলবে ১৩ই থেকে ১৬ই জুন ২০২৫ অবধি ইংল্যান্ড এর স্টেডিয়ামে। মনে রাখার বিষয় এই ম্যাচ আপনারা ভারতে বসে কোনো টিভি চ্যানেল বা মোবাইল এইপ দিয়ে দেখতে পারবেন না। কারণ এই ইন্ডিয়া বনাম ইন্ডিয়া-এ টেস্ট ম্যাচ লাইভ স্ট্রিমিং বা টেলিকাস্ট হবে না। দুঃখের হলেও, এটাই সত্যি।
এক ঝলকে দেখে নেওয়া যাক ইংল্যান্ড বনাম ভারত এর টেস্ট স্কোয়াড:
India Squad: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নিতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।
India-A Squad: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), নিতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিশন (উইকেটকিপার), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কাম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কওয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে এবং হর্ষ দুবে।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।