IPL 2025 Update: বিদেশী খেলোয়াড়রা ফিরছে না? কোন আইপিএল দল বিপদে?

অবশেষে ১৭ই মে থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫. মধ্যিখানে এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছিল আইপিএল। নতুন এই আইপিএল ২০২৫ সময়সূচি তে মাত্র ৬টি স্টেডিয়ামেই খেলা হবে। প্রথমবারের জন্য আইপিএল ফাইনাল হবে মঙ্গলবার। পুনরায় আইপিএল শুরুর কথা শুনে যেসকল বিদেশী খেলোয়াড় নিজেদের দেশ ফিরে গিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই আবার ভারতে চলে আসছেন। এর মধ্যেই রয়েছেন কিছু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এর খেলোয়াড়-ও।

প্রায় সমস্ত আইপিএল টীম আবার অনুশীলন শুরু করে দিয়েছেন নিজেদের দলের ভারতীয় খেলোয়াড়দের নিয়েই এবং অপেক্ষা করছেন বিদেশী খেলোয়াড়দের দেশে ফেরার। প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জস বাটলার ছাড়াও আরও অনেকে ভারতে ফিরে আসছেন আইপিএল এর বাকি ম্যাচ গুলি খেলার জন্য। যদিও যশ হেজেলউড এবং আরও কিছু খেলোয়াড় চোট এর কারণে বাকি ম্যাচ খেলতে পারবেন না।

অস্ট্রেলিয়ার দুই প্রমুখ খেলোয়াড় আইপিএল খেলতে রাজি হয়েছেন ঠিকই তবে ১১ই জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এও তাদের খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার হয়ে। এই দুই নাম হলো প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড। যদিও SRH বা সানরাইসার্স হায়দ্রাবাদ ইতিমধ্যেই আইপিএল এর প্লেঅফ থেকে ছিটকে গেছেন, তবুও এই দুই খেলোয়াড়ের ভারত ফিরে আসা সত্যি প্রশংসনীয়।

মুম্বাই, গুজরাট এবং কলকাতার সমস্ত খেলোয়াড় দেশে ফিরে আসছেন এবং নিজেদের ১০০% দল নিয়েই তারা মাঠে নামতে সক্ষম হবেন। RR, RCB এবং PBKS এর বেশ কিছু খেলোয়াড় এই দলে যোগ দিতে পারবেন না। এতে তাদের যে খুব বড় সমস্যার মুখে পড়তে হবে, এ কথা আর বলার বাকি রাখে না।

আইপিএল ২০২৫ এর নতুন সময়সূচি চলে এসেছে এবং মোট ছয়টি স্টেডিয়ামে বাকি লীগ ম্যাচ গুলি হবে। যদিও প্লেঅফ, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ কোথায় হবে এখনো জানা নেই। ধরে নেওয়া হচ্ছে প্লেঅফ ম্যাচ গুলি দিল্লী এবং আহমেদাবাদ এ হতে পারে এবং ফাইনাল ম্যাচটি হবে মুম্বাই এর ওয়ানখেরে স্টেডিয়ামে।

Leave a Comment