IPL 2025 Suspended: আগামী এক সপ্তাহের মধ্যেই ইংল্যান্ডে শুরু হবে আইপিএল?

আইপিএল ২০২৫ শুরু হয়েছে প্রায় দেড় মাসের বেশি হতে চললো। এখনো পরে রয়েছে ১৬টি ম্যাচ। কিন্তু ভারত এবং পাকিস্তান এর যুদ্ধকালীন পরিস্থিতির জন্য হঠাৎ বন্ধ করে দেওয়া হয় আইপিএল। পুরোপুরি ভাবে যে বন্ধ তেমন কিছু নিশ্চয়তা না থাকলেও, আবার যে কবে শুরু হবে সেটারও কোনো ঠিক নেই। যদিও বিভিন্ন দেশ আইপিএল এর বাদবাকি ম্যাচ আয়োজিত করতে আগ্রহী প্রকাশ করেছে। এরই মধ্যে একটি দেশ হলো ইংল্যান্ড।

এখনো অবধি নিশ্চিতভাবে কিছু জানা না গিয়ে থাকলেও, যদি সমস্ত বাধা বিপত্তি কেটে যায় তবে, এটুকু ধারণা করা যেতে পারে BCCI চেষ্টা করবে ভারতেই বাকি আইপিএল টুকু সেরে নেওয়ার। যদিও ইংল্যান্ড আগ্রহ প্রকাশ করেছে আইপিএল এর বাকি ম্যাচ গুলি তাদের দেশে করানোর জন্য।

এছাড়াও ইংল্যান্ড এর প্রাক্তন অধিনায়ক মাইকেল ভয়ঘান জানিয়েছেন ইংল্যান্ড এবং ভারত এর টেস্ট সিরিজ শুরুর আগে আইপিএল সেখানে অনুষ্ঠিত হলে আইপিএল শেষে ভারতীয় খেলোয়াড়রা সেখানেই থেকে গিয়ে টেস্ট সিরিজ যা ২০শে জুন থেকে শুরু হচ্ছে, তা শেষ করে দেশে ফিরতে পারবে। তিনি ওনার X হ্যান্ডলে এমনটাই লিখেছেন।

এছাড়াও এশিয়া কাপ যা সেপ্টেম্বর মাস নাগাদ হবার কথা, সে সময় বা তার কিছু পূর্বেও আইপিএল আয়োজন করা যেতে পারে বলে খবর শোনা যাচ্ছে। যদিও কোনো কিছু সঠিক নয়। আগামী এক সপ্তাহে জানা যাবে কি হবে আইপিএল ২০২৫ এর ভবিষ্যৎ।

ধর্মশালা যে ম্যাচটি ম্যাচ চলাকালীন বন্ধ করে দেওয়া হয়, সেটিকে নিয়ে এখনো অবধি মোট ৫৮টি ম্যাচ হয়েছে। এর পর ১২টি লীগ ম্যাচ এবং ৪টি প্লেঅফ ম্যাচ বাকি রয়েছে। ইতিমধ্যে CSK, RR এবং SRH প্লেঅফ এর দৌড় থেকে বাদ পড়ে গেছে। আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচটি হবে কলকাতার মাঠে। কলকাতা নাইট রাইডার্স গত বারের চ্যাম্পিয়ন। এবারের কলকাতার অধিনায়ক আজিঙ্ক্য রাহানে এবং গতবারের KKR অধিনায়ক এখন PBKS এর ক্যাপ্টেন

এটি দ্বিতীয়বার যখন আইপিএল মধ্য অবস্থায় বন্ধ করে দেওয়া হয়। এর আগে ২০২১ সালেও COVID এর কারণে আইপিএল মধ্যিখানে বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয়বার আইপিএল আবার শুরু হয় ও তখন CSK চ্যাম্পিয়ন হয়ে ওঠে। যে সময় আইপিএল এর দ্বিতীয় ধাপ আয়োজিত হয়েছিল UAE তে।

আমরা ক্রিকেট হোক বা সিনেমা দেখি মনোরঞ্জনের জন্যই। কিন্তু যেখানে দেশে যুদ্ধকালীন পরিস্থিতি সেখানে মনোরঞ্জন এর কোনো মানেই হয় না। তাই আইপিএল এবং খেলোয়াড় দেড় সুরক্ষার কথা মাথায় রেখে IPL সাময়িক কিছুদিনের জন্য বন্ধ করা হয়।

Leave a Comment