পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana) শুরু করেন। এটি মূলত একটি ঋণ প্রদানের কর্মসূচি যেখানে নির্দিষ্ট হারে ঋণ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের সুবিধা নিয়ে মহিলারা নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে ঋণ নিলে কি কি সুবিধা পাওয়া যায়? কারা কারা এই সুবিধা পেতে পারবেন এবং কিভাবে পাবেন?
মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana in Bengali)
মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা/ Benefits of Mahila Samriddhi Yojana:
মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে ঋণ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল সাবসিডি অর্থাৎ ভর্তুকিযুক্ত ঋণের ব্যবস্থা। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে কম সুদের হারে ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা গুলি হল।
১। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা সর্বাধিক ৩০,০০০/- টাকা লোন পাবেন।
২। ভর্তুকি হিসাবে প্রকল্প ব্যয়ের ৫০% বা ১০,০০০/- টাকা, যেটি তুলনামূলক কম হবে সেটি পাওয়া যাবে।
৩। ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকি টাকার জন্য মেয়াদী ঋণ দিতে হবে।
৪। সুদের হার: ৩%।
৫। ১২ টি সমান ত্রৈমাসিক (তিন মাস অন্তর) কিস্তি (মূল + সুদ) ঋণের টাকা জমা দিতে হবে।
৬। আবেদন একক বা গোষ্ঠী উভয়েই করতে পারবেন।
মহিলা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য/ Objectives of Mahila Samriddhi Yojana:
এই যোজনার মাধ্যমে মহিলারা নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন। নিজেরা ইনকাম করে স্বনির্ভর হতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল মহিলাদের স্বনির্ভর করা। এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত ঋণের টাকা দিয়ে মহিলারা পশু পাখি কিনে অর্থাৎ হাঁস মুরগি ছাগল কিনে ব্যবসা শুরু করতে পারেন অথবা কোন ছোটখাট দোকান বা রিটেল এর ব্যবসা ও করতে পারেন। মহিলারা নিজেদের প্রতিভাকে শুধুমাত্র ঘরের কাজের সীমাবদ্ধ না রেখে আয়ের জন্য ব্যবহার করতে পারবেন।
Also Read: PM Kisan Village Dashboard দেখার সহজ পদ্ধতি
মহিলা সমৃদ্ধি যোজনার যোগ্যতা/ Qualification for Mahila Samriddhi Yojana:
মহিলা সমৃদ্ধি যোজনা সুবিধা পাওয়ার জন্য কতগুলি নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। সেগুলি হল।
১। আবেদনকারী মহিলাকে তপশিলি জাতিভুক্ত হতে হবে।
২। আবেদনকারী তপশিলি জাতিভুক্ত মহিলার পারিবারিক বাৎসরিক আয় ১,৫০,০০০ টাকার নিচে হতে হবে।
৩। আবেদনকারী মহিলার বয়স ১৮ থেকে ৫০ এর মধ্যে হতে হবে।
Also Read: PM Kisan Beneficiary Status চেক করার নতুন পদ্ধতি
প্রয়োজনীয় নথিপত্র/ Required Documents:
মহিলা সমৃদ্ধি যোজনা আবেদন করার জন্য যেসব নথিপত্রগুলি প্রয়োজন সেগুলি হল।
১। IFSC কোড থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (Bank Account No. having IFSC Code.)
২। আধার কার্ড (Aadhaar No।
৩। গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান, পৌরসভা/প্রধানের কাছ থেকে ইস্যুকৃত আয়ের শংসাপত্র (Income Certificate issued from Chairman, Municipality/ Pradhan of Gram Panchayat।
৪। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জাত শংসাপত্র (বাধ্যতামূলক নয়) (Caste Certificate issued by competent authority (not compulsory))
চেয়ারম্যান, পৌরসভা/সভাপতি, পঞ্চায়েত সমিতি দ্বারা জারি করা জাত শংসাপত্রও গ্রহণযোগ্য (Caste Certificate issued by Chairman, Municipality/ Sabhapati, Panchayat Samity are also acceptable.)।
৫। 10/- টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার (A non-judicial stamp paper of Rs.10/-)।
সুবিধাভোগী/ Beneficiary:
মহিলা সমৃদ্ধি যোজনা সুবিধা পাবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী মহিলারা এবং উপরে উল্লেখিত যোগ্যতা যারা পূরণ করতে পারবেন।
Also Read: মুক্তিধারা প্রকল্পের সম্পূর্ণ তথ্য
আবেদন পদ্ধতি/ Application Procedure:
মহিলা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করতে হলে আপনাকে নিজস্ব ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং পরবর্তী পদ্ধতিগুলোও জেনে নিতে হবে।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।