গতকাল সন্ধ্যা ৭:৩০ তে রাজস্থানের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি। এই ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের এবারের আইপিএল মরশুমের একেবারে শেষ ম্যাচ ছিল। অর্থাৎ এই ম্যাচের পরেই দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৫ কে বিদায় জানাবে। ইতিমধ্যেই পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা প্রথম ৪টি দল কোয়ালিফাই করে গেছে প্লে-অফে খেলবার জন্যে।
কাজেই এই শেষ মুহূর্তে এসে কোন দল পয়েন্টস টেবিলের কত নম্বরে এসে শেষ করে, সেটাই দেখবার বিষয়। কেনোনা পয়েন্টস টেবিলের প্রথম দুই দলের মধ্যে কোয়ালিফায়ার ১ ম্যাচ হবে এবং যারা সেই ম্যাচটিতে জয়ী হবে, তারা একেবারে IPL 2025 এর ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে কোয়ালিফায়ার ১ ম্যাচে যারা হেরে যাবে, তারা আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে যা হলো কোয়ালিফায়ার ১।
আরো পড়ুন : ইংল্যান্ডের বিপক্ষে সব চেয়ে বেশি রান করেছেন যেসকল ভারতীয় ব্যাটসম্যান।
এছাড়া পয়েন্টস টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল গুলোর মধ্যে এলিমিনেটর ম্যাচ খেলা হবে, যেই দলটি হেরে যাবে তাদের বিদায় বলতে হবে আইপিএল ২০২৫ কে। অপরদিকে যারা এলিমিনেটর ম্যাচে বিজয়ী হবে, তারা পৌঁছে যাবে কোয়ালিফায়ার ২ -এ অর্থাৎ কোয়ালিফায়ার ১ থেকে যেই দল হেরে গিয়েছিল তাদের বিপক্ষে খেলতে। কাজেই কোয়ালিফায়ার ২ -এ যেই দলটি জিতে যাবে, তারা পৌঁছে যাবে আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে।
সুতরাং কোয়ালিফাই করা প্রতিটি দলই এখন পয়েন্টস টেবিলের প্রথম কিংবা দ্বিতীয় স্থানের কথা ভাবছে। ইতিমধ্যেই গত ২ দিনে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটানসের ম্যাচ হয়ে গেছে। যেখানে এই দুটি দলই প্রতিপক্ষের কাছে হেরেছে। ফলে পয়েন্টস টেবিলেও অনেকটাই পরিবর্তন ঘটেছে। গুজরাট টাইটানস যদিও এখনো প্রথম স্থানেই আছে কিন্তু পাঞ্জাব কিংস তৃতীয় নম্বর থেকে দ্বিতীয় নম্বরে উঠে আসে ব্যাঙ্গালুরুর হারবার পর।
আরো পড়ুন : ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ থেকে অকারণে বাদ পড়লো শ্রেয়স আয়ের এর মতন বড় নাম
গতকালের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে দিল্লি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। লক্ষণীয় বিষয় হলো এই ম্যাচে দিল্লির হয়ে অক্ষর প্যাটেলের পরিবর্তে ফ্যাপ ডু প্লেসিস কে অধিনায়কত্ব করতে দেখা যায়। দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজ রহমান তার প্রথম ওভারেই প্রিয়াংস অরোরার উইকেটটি তুলে নেন। তারপর যশ হিগ্লিশ ১২ বলে ৩২ রানের একটি ঝড়ো ইনিংস খেলে যান। এরপরে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৩৪ বলে একটি সুন্দর হাফ সেঞ্চুরি করে, যদিও কিছুক্ষণের মধ্যেই উইকেট দিয়ে ফিরে যান তিনি।
পাঞ্জাব কিংসের হয়ে এরপরের কোনো প্লেয়ারই সেভাবে খেলতে পারেননি, ধীরে ধীরে সকলে দিল্লির বোলারদের কাছে উইকেট দিয়ে ফিরে যান ড্রেসিং রুমের দিকে। যদিও এটি মাঝে অস্ট্রেলিয়ান অল রাউন্ডার মারকার্স স্টয়নিস ১৬ বলে ৪৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলে যান। যার ফলে পাঞ্জাব কিংসের স্কোর গিয়ে পৌঁছায় ২০ ওভারে ২০৬ রান, ৮ উইকেট হারিয়ে।
দিল্লি ক্যাপিটালসের জন্য টার্গেট হয় ২০৭ রানের। ম্যাচের বিরতির পর দিল্লির দুই ওপেনার মাঠে নামেন, যেখানে দিল্লি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কে. এল. রাহুলকে। দুজন ওপেনার মিলে দিল্লি ক্যাপিটালসকে একটি সুন্দর শুরু করে দেন। তারা দুজনে মিলে একটি সুন্দর ৫০ রানের পার্টনারশিপ করেন। ফ্যাপ ডু প্লেসিস আউট হওয়ার পর মাঠে নামেন করুন নাইয়ার। তিনি ২৭ বলে ৪৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হয়ে যান। শেষের দিকে সমীর রিজভী মাত্র ২৫ বলে ৫৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন। অবশেষে ১৯.৩ ওভারে দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়।
পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (PBKS Vs DC) স্কোরকার্ড
| PBKS | ২০৬/৮ ২০ |
| DC | ২০৮/৪ ১৯.৩ |
আরো পড়ুন : জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এবং সম্পূর্ণ সময়সূচি
পাঞ্জাব কিংসের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষে অর্থাৎ প্রথম স্থানে যাবার একটা সুবর্ণ সুযোগ ছিল গতকাল। গতকালের ম্যাচে যদি পাঞ্জাব কিংস জিতে যেতো থাকলে তাদের পয়েন্টস গিয়ে দাড়াতো ১৯ এ, যা গুজরাট টাইটানসের চেয়ে ১ বেশি। সুতরাং টেবিল টপার হতো পাঞ্জাব কিংস। কিন্তু ম্যাচটি হেরে যাওয়ায় তারা বর্তমানে ১৭ পয়েন্টস নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে।
পাঞ্জাব কিংসের এই হারের পিছনে কি কারণ হতে পারে, তা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া এরকম ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবরের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে সর্বদা চোখ রাখুন। আর্টিকেলটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।