SWP Meaning in Bengali: মিউচুয়াল ফান্ডে SWP কি?

SWP Meaning in Bengali: SWP মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এর একটি খুব ভালো মাধ্যম। আমরা এর আগে মিউচুয়াল ফান্ডে এসআইপি (SIP) বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করবো মিউচুয়াল ফান্ডে SWP কিংবা (SWP Meaning in Bengali) এর ব্যাপারে।

আমাদের প্রত্যেকের বিভিন্ন রকম আর্থিক প্রয়োজন থাকে। প্রত্যেকের অর্থ নিয়ে চিন্তাভাবনা ভিন্ন। আপনার যদি পরিকল্পনা থাকে ৩০ বছর শুধু বিনিয়োগ করে যাবেন তার মানে বাকি সবার তাই থাকবেন তেমন নয়। কেও বিনিয়োগ বলতে অল্প বয়সে একটু ঝুঁকি আর বয়সের সাথে ঝুঁকি কম করাকে বোঝে। অন্যদিকে কিছু মানুষ প্রথম থেকেই ঝুঁকিহীন বিনিয়োগকেই বোঝে।

ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি হলো কিছু বহুল প্রচলিত বিনিয়োগের মাধ্যম। এসআইপি এমন একটি মাধ্যম যার ফলে আমরা একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারি ভবিষ্যতের জন্যে। উল্টোদিকে SWP কিন্তু SIP এর থেকে অনেক আলাদা। এর পুরো কথা সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। SWP টাকা জমানোর জন্য নয়। সহজভাবে বললে মিউচুয়াল ফান্ডে SWP এর সাহায্যে আমরা আমাদের জমা টাকার একটা পরিমাণ নির্দিষ্ট দিনে তুলি আর বাকি টাকা কে জমতে দি।

আরও পড়ুন: শেয়ার মার্কেট বলতে কি বোঝায়

SWP বলতে কি বোঝায়

SWP এর পুরো কথা বা ফুল ফর্ম হলো Systematic Withdrawal Plan (সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান). যার বাংলা মানে পদ্ধতিগত প্রত্যাহার পরিকল্পনা। সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান আমাদের সাহায্য করে মিউচুয়াল ফান্ড স্কিম থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট দিনে তুলে নিতে। আপনি নিজে ঠিক করে নিতে পারবেন প্রতি মাসে আপনি কত টাকা তুলবেন এবং মাসের কত তারিখে টাকা তুলবেন। এছাড়াও আপনি ঠিক করে নিতে পারবেন আপনি শুধু লাভের অংশের কিছু অংশ তুলবেন নাকি আপনার আসল টাকা থেকেই একটা মোটা এমাউন্ট প্রতি মাসে তুলে নেবেন।

SWP কাদের করা উচিৎ?

বিভিন্ন ফিনান্সিয়াল এক্সপার্ট এর মতে আপনার বয়স যদি ৪০ এর কম হয় তাহলে আপনার SWP ব্যবহার করা উচিত নয়। আপনার এই সময় শুধু বিনিয়োগ করা উচিৎ এবং রিটায়ারমেন্ট এর সময়ে SWP কাজে লাগাতে পারেন, যদিও প্রয়োজন না থাকলে জমা টাকাকে আরও বাড়তে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

আপনার বয়স যদি ৪০ এর বেশি হয় কিন্তু আপনার রোজগার ঠিকঠাক থাকে তাহলেও আপনার SWP কে ব্যবহার করা উচিৎ নয়। পরিবর্তে আপনার SIP মন দিয়ে করা উচিৎ।

কিভাবে SWP এর জন্য টাকা জড়ো করবো?

SWP অর্থাৎ সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান তে টাকা রেখে মাসিক টাকা তোলার পরেও মূলধন জড়ো করতে গেলে আগে আপনাকে অনেক টাকা একসাথে জড়ো করতে হবে। তাই আপনার কাছে যদি অনেক পরিমান টাকা একসাথে না থেকে থাকে তাহলে হয়তো আপনি SWP করতে পারবেন না। এইজন্য প্রত্যেক অল্পবয়সী ছেলে মেয়েদের উচিৎ অনেক আগে থেকে নিজের রিটায়ারমেন্ট প্লানিং করে রাখা।

আপনার বয়স যেমনি হোক নিজের রোজগার থেকে যতটা সম্ভব বাঁচিয়ে একটু একটু করে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড তে SIP শুরু করুন। এরফলে ৫-১০ বছর পর আপনার টাকা কম্পাউন্ড হয়ে ভালো রকম মূলধন জড়ো হবে। যে সময় আপনি রিটায়ারমেন্ট নেবেন ঠিক করেছেন সেই সময় সেইটাকা SWP তে বিনিয়োগ করে মাসিক উপার্জন পেতে পারবেন।

আপনি হয়তো ভাববেন রিটায়ারমেন্ট এর জন্য কত টাকা দরকার যাতে পুরো জীবন ভালোভাবে কেটে যাবে কিভাবে বুঝবো? এই নিয়ে একটা ফর্মুলা বা সূত্র আছে যেখানে বলা হয় আপনার বার্ষিক খরচ কে ২৫ কিংবা ৩০ দিয়ে গুন্ করলে যা আসবে সেটাই আপনার রিটায়ারমেন্ট মূল্য। যেমন আমার পরিবারের মাসিক খরচ ২০০০০ টাকা। অর্থাৎ বছরে আমার লাগে ২,৪০,০০০ টাকা। তাই আমার রিটায়ারমেন্ট মূল্য হলো ৬০ লক্ষ টাকা।

আরও পড়ুন: অনলাইনে SIP কিভাবে শুরু করা যায়?

SWP কি উপায়ে ব্যবহার করলে জমা টাকা কোনোদিন শেষ হবে না?

যেমন উপরে উদহারণ দিয়ে দেখালাম আমার রিটায়ারমেন্ট মূল্য হলো ৬০ লক্ষ টাকা। এই টাকাটি জোগাড় করে নিয়ে কোনো একটি SWP ফান্ডে বিনিয়োগ করলে আমি মাসিক রোজগার পেতে থাকবো এবং বাকি টাকা বাড়তে থাকবে। কিন্তু প্রশ্ন হলো ঠিক কি অনুপাতে টাকা তুললে আমার জমা টাকা কোনোদিনও শেষ হবে না। তাহলে এর উত্তরে বলা হচ্ছে আপনি আপনার জমা টাকার ৪% থেকে ৫% তুলে নিলে আপনার জমা টাকা কোনোদিনও কমবে না বরং সেটিতে যদি ১০% CAGR পাওয়া যায় তাহলে সেটি আরও বাড়তে থাকবে।

আমার রিটায়ারমেন্ট মূল্য ৬০ লক্ষ টাকা তাই আমি বছরে ৪% অর্থাৎ ২,৪০,০০০ টাকা তুলতে পারবো। এর মানে প্রতি মাসে আমি ২০,০০০ টাকা তুলতে পারবো। যদিও মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এর কারণে আমরা একটু বেশি টাকা তুলতে পারি। সেক্ষেত্রেও আমাদের মূলধন কমবে না। তবে বার্ষিক ৪% এর জায়গায় ৮% কিংবা ৯% তুলল আমাদের রিটায়ারমেন্ট মূল্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।

SWP Meaning in Bengali

FAQs: SWP Meaning in Bengali

1. SWP বলতে কি বোঝায়?

SWP এর পুরো কথা বা ফুল ফর্ম হলো Systematic Withdrawal Plan (সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান). যার বাংলা মানে পদ্ধতিগত প্রত্যাহার পরিকল্পনা।

2. FD এবং SWP মধ্যে কোনটি ভালো?

FD একটি ইনভেস্টমেন্ট এর মাধ্যম কিন্তু মনে রাখতে হবে SWP কোনো ইনভেস্টমেন্ট এর মাধ্যম নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এর জন্যে SIP রয়েছে। তাই এই দুটির কোনো তুলনা হয় না। তবে FD এবং SIP এর মধ্যে SIP অবশ্যই ভালো।

Leave a Comment