What is Demat Account in Bengali: ডিম্যাট অ্যাকাউন্ট কি

আপনার যদি শেয়ার মার্কেটে আগ্রহ থাকে তাহলে আপনি নিশ্চয় ডিম্যাট অ্যাকাউন্ট (What is Demat Account in Bengali) এর ব্যাপারে জানেন। আর না জেনে থাকলে আপনি নিশ্চয় ডিম্যাট অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে আগ্রহি।

স্টক মার্কেটে নিজের প্রভাব বিস্তার করার আগে আপনার দুটি প্রধান অস্ত্র হল ডিম্যাট অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট সম্বন্ধে জানার পাশাপাশি অনলাইনে ডিম্যাট অ্যাকাউন্টখোলা ও একটি বিশেষ বিষয়। চলুন এখন তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডিম্যাট অ্যাকাউন্ট কি/ What is demat account?

বর্তমানে শেয়ার ও এক্সচেঞ্জ নথিভুক্ত বিভিন্ন বিনিয়োগ দ্রব্যের ক্রয় বিক্রয়, হস্তান্তরের জন্য এই DEMAT অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

খুব সহজ ভাবে বলতে গেলে, সাধারন ব্যাংক অ্যাকাউন্টে যেমন টাকা সঞ্চিত রাখা হয় ঠিক একইভাবে উপভোক্তারা ডিম্যাট একাউন্টটিতে নিজের কেনা শেয়ারগুলোকে সঞ্চিত রাখতে পারে। এছাড়া ডিম্যাট অ্যাকাউন্টে সঞ্চিত শেয়ার গুলি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার করার মত অন্য জনের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ও করা যায়।

ভারতে ডিম্যাট একাউন্টগুলো প্রধানত দুইটি সংস্থা CSDL এবং NSDL এর দ্বারা পরিচালিত করা হয়ে থাকে।
আগেকার দিনে কোন বাক্তি কোন শেয়ার কিনলে সেই শেয়ারএর প্রমান পত্র হিসাবে একটি শেয়ার সার্টিফিকেট দেওয়া হত। কিন্তু এই পার্থিব শেয়ার সার্টিফিকেট নিয়ে তৈরি হত অনেক সমস্যা যেমন এটির হারিয়ে যাওয়া, ক্ষতি গ্রস্থ হওয়া বা নকল হওয়া।

আর এই সব সমসসার সমাধানের জন্য ১৯৯৬ এর পর থেকে শেয়ার সার্টিফিকেটকে ডিজিটাল ফরম্যাটে করে দেওয়া হয়। এই ভাবে কাগজের শেয়ার সার্টিফিকেট কে ডিজিটাল ফর্মে নিয়ে আসাকে বলা হয় ডি-ম্যাটেরালাইযেসন। সংক্ষেপে যাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট।

ডিম্যাট একাউন্ট এর সুবিধাগুলো কী কী/ Benefits of demat account?

• ডিম্যাট একাউন্টে শেয়ার কেনার পরে শেয়ার চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যেটি শেয়ার সার্টিফিকেটের সময় সবথেকে বেসি হত।
• ডিম্যাট একাউন্ট এর মাধ্যমে আপনি অল্প সময়ে সহজেই শেয়ারগুলি এক একাউন্ট থেকে অন্য ব্যক্তির একাউন্ট এ ত্রান্সফার করতে পারবেন।
• ডিম্যাট একাউন্ট এর দ্বারা কয়েক মিনিটের মধ্যে শেয়ার বেচাকেনা করার সুবিধা পাওয়া যায়।পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে একজন বিনিয়োগকারী তার DEMAT অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন
• শেয়ার সার্টিফিকেট হারিয়ে যাওয়া বা ক্ষতি গ্রস্থ হওয়ার যে সম্ভাবনা ছিল তা ডিম্যাট অ্যাকাউন্টে একদমই হয় না।
• ডিপোজিটরি পার্টিসিপেন্ট এর মাধ্যমে শেয়ার হস্তান্তর হওয়ার কারণে কোম্পানিকে অগ্রিম খবর দেওয়ার প্রয়োজন নেই।

Also Read: কী ভাবে আবেদন করবেন কিষাণ ক্রেডিট কার্ড এর জন্য?

ডিম্যাট একাউন্ট এর অসুবিধাগুলো কী কী/ Problems of demat account?

ডিম্যাট একাউন্ট এর নানান সুবিধার সাথে বেশকিছু অসুবিধাও আছে, সেগুলো হলো –

• শেয়ার মার্কেটের মূল্য দ্রুত কমতে থাকলে আপনার ডিম্যাট একাউন্ট এর শেয়ারের মূল্যও কমতে থাকে।
• ডিম্যাট একাউন্ট খোলার পরে কোম্পনিগুলিকে একাউন্ট চালু রাখার জন্য প্রতি বছর কিছু পরিমান টাকা প্রদান করতে হয়।

Also Read: গতিধারা প্রকল্পের সম্পূর্ণ তথ্য

ডিম্যাট অ্যাকাউন্ট কার সাথে খোলা উচিৎ?

  • ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য একটি ভালো ব্রোকার পাওয়া খুবি জরুরি। ভালো ব্রোকার নির্বাচন করার জন্য কত গুলি গুরুত্ব পূর্ণ কথা মাথায় রাখা উচিৎ।
  • সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় টি হল ব্রকারের খ্যাতি এবং ট্র্যাক রেকর্ড। আপনাকে এটি নিশ্চিত করতে হবে যে ওই ব্রোকার SEBI (সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) দ্বারা রেজিস্টার্ড। আপনাকে এটিও যাচাই করতে হবে যে সে বিশ্বাসযোগ্য, নির্ভরশীল, এবং সুরক্ষিত।
  • দ্বিতীয় বিষয় হল ব্রকেরেজ ফি, আনুয়াল মেনটেনেন্স ফি এবং অন্যান্য চার্জ। এগুলো আপনার যে ব্রকারের কাছে ঠিক মনে হবে তার সাথে যোগাযোগ করতে পারেন।
  • তৃতীয় বিষয় হল ব্রোকার প্লাটফর্ম ব্যাবহারের সুবিধা। যে প্লাটফর্ম আপনার নিজের ব্যবহার করে সহজ এবং বোধগম্য মনে হবে আপনি সেই ব্রোকার প্লাটফর্ম পছন্দ করবেন। এ বিষয়ে অনলাইন রিসার্চ আপনার কাজে আসবে।
  • আরও একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল ব্রকারের গ্রাহক সেবা ভালো হওয়া উচিৎ যাতে কোন রকম সমস্যাই আপনি সাহায্য পান।

Also Read: যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য

বিভিন্ন ধরনের ডিম্যাট অ্যাকাউন্ট/Different types of demat account

একজন বিনিয়োগকারীর চাহিদার উপর নির্ভর করে ডিম্যাট অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের হতে পারে।

1. নিয়মিত ডিম্যাট অ্যাকাউন্ট/Regular Demat Account:

নিয়মিত অ্যাকাউন্টটি ভারতের মধ্যে সিকিউরিটিজে ট্রেড করার জন্য একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক যে কোনও ভারতীয় বাসিন্দার জন্য।

ভারতের বাসিন্দা নাগরিকরা নিয়মিত ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করেন। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল) এবং সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড (সিডিএসএল) স্টক ব্রোকার এবং ডিপোজিটরি অংশগ্রহণকারীদের (ডিপি) মতো মধ্যস্থতাকারীদের সাহায্যে পৃথক বিনিয়োগকারীদের নিয়মিত ডিম্যাট অ্যাকাউন্ট সরবরাহ করে।

Also Read: সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্পূর্ণ তথ্য

2. প্রত্যাবর্তনযোগ্য ডিম্যাট অ্যাকাউন্ট/Repatriable Demat Account:

এটি অনাবাসী ভারতীয়দের জন্য যারা ভারতীয় সিকিউরিটিজে ট্রেড করার জন্য একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান। প্রত্যাবর্তনযোগ্য সংস্করণ একজন ব্যবসায়ীকে অন্য দেশে তহবিল স্থানান্তর করতে দেয়। একটি প্রত্যাবর্তনযোগ্য ডিম্যাট অ্যাকাউন্ট এনআরআইদের তাদের সম্পদ বিদেশে স্থানান্তর করার সুবিধা প্রদান করে।

3. অ-প্রত্যাবর্তনযোগ্য ডিম্যাট অ্যাকাউন্ট/Non-Repatriable Demat Account:

অ-প্রত্যাবর্তনযোগ্য ডিম্যাট অ্যাকাউন্টটি বিশেষভাবে অনাবাসী ভারতীয়দের (অনাবাসী ভারতীয়) জন্য। এই অ্যাকাউন্টের তহবিল অন্য দেশে স্থানান্তর করা যাবে না যেভাবে প্রত্যাবর্তনযোগ্য অ্যাকাউন্টে করা যেতে পারে। এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য, আবেদনকারীর একটি NRO (অনাবাসী সাধারণ) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটি অ্যাসোসিয়েশন প্রয়োজন।

একটি অ-প্রত্যাবর্তনযোগ্য ডিম্যাট অ্যাকাউন্ট একটি প্রত্যাবর্তনযোগ্য ডিম্যাট অ্যাকাউন্টের মতো, যেমন এটি অনাবাসী ভারতীয়দেরও পরিষেবা দেয়। যাইহোক, এই অ্যাকাউন্টে, এনআরআই তার তহবিল বিদেশে স্থানান্তর করার অধিকার রাখে না।

Also Read: কী ভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্পে

কীভাবে ডিম্যাট একাউন্ট খুলবেন/ How to open demat account?

ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে একটি ব্রোকার নির্বাচন করতে হবে আপনার পছন্দ মত। সমস্ত পদ্ধতি টি হল অনলাইন। এখানে আমি আপনাকে কীভাবে Upstox এর মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায় তার ধাপ গুলি উল্লেখ করছি। আমি নিজে personally upstox এর দ্বারা বিনিয়োগ করি। কেননা Upstox এ আপনাকে কোনোরকম Account Opening চার্জেস বা AMC চার্জেস দিতে হয়না।

এই পদ্ধতি অনুসরণ করে আপনি নিজে নিজেই বিনামূল্যে ডিম্যাট একাউন্ট খুলতে পারবেন। চলুন সেটা দেখে নেওয়া যাক।

ধাপ ১: আপনি সবার প্রথমে Upstox এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং Open An Account বিকল্পে ক্লিক করুন।

ধাপ ২: এটি করার পরে একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনি আধার কার্ডের সাথে লিংক মোবাইল নম্বর লিখে Sign Up অপশনে ক্লিক করুন এবং এখন একটি OTP আসবে সেটি দিন।

ধাপ ৩: এরপরে আপনার Email ID লিখুন এবং সেখানে একটি OTP পাঠানো হবে, যা দিয়ে আপনি Email ID Verification করুন।

ধাপ ৪: এর পরে, আপনাকে একটি 6-সংখ্যার পিন তৈরি করতে হবে। আপনাকে এই পিনটি মনে রাখতে হবে ভবিষ্যতে আপনার আপস্টক্স অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এটির প্রয়োজন হবে।

ধাপ ৫: আপনাকে ওটিপি ব্যবহার করে ইমেল ঠিকানা যাচাই করতে হবে। এর জন্য, আপনি একটি Google অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন বা অন্য ইমেল বেছে নিতে পারেন।

ধাপ ৬: এখন আপনাকে নিজের সম্পর্কে কিছু প্রাথমিক বিবরণ নির্বাচন করতে হবে।

ধাপ ৭: এর পরে, আপনাকে আপনার স্বাক্ষর করতে হবে। আপনি এটির একটি ফটো আপলোড করতে পারেন বা আপনি এটি আঁকতে পারেন।

ধাপ ৮: এখন আপনার PAN কার্ড নম্বর এবং DOB লিখুন।

ধাপ ৯: এখন আপনাকে আপনার ঠিকানা যাচাই করতে হবে এবং তারপর ডিজিলকার ব্যবহার করে আপনার প্যান এবং আধার কার্ড যাচাই করতে হবে। এছাড়াও আপনি আপনার নথি আপলোড করতে পারেন.

ধাপ ১০: পরবর্তী স্ক্রিনে আপনাকে একটি লাইভ ছবি তুলতে হবে।

ধাপ ১১: এখন আপনি ম্যানুয়ালি ব্যবহার করে বা UPI ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করেছেন। তবে আপনি যদি ‘UPI দিয়ে যাচাই করুন’ নির্বাচন করেন তাহলে ব্যাঙ্কের বিবরণ যাচাই করতে ₹1 ডেবিট হবে। একবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই হয়ে গেলে, ₹1 ফেরত দেওয়া হবে।

এখন আপনি যদি F&O, কারেন্সি এবং কমোডিটি ট্রেডিং সক্রিয় করতে চান তাহলে আয়ের প্রমাণ প্রয়োজন।

ধাপ ১২: অবশেষে আপনাকে আধার দিয়ে আপনার আবেদন যাচাই করতে হবে। এটি করার জন্য, আপনি আপনার আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে একটি OTP পাবেন

ডিম্যাট একাউন্ট খোলার প্রয়োজনীয় নথিপত্র/ Required documents for demat account

আপনারা যদি অনলাইনে বাড়িতে বসে একটি ডিম্যাট একাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে একাউন্ট খোলার আগে নীচে দেওয়া জরুরি নথিপত্রগুলি সামনে রাখতে হবে। সেগুলো –

  • মোবাইল নম্বর।
  • ইমেইল আইডি।
  • আধার কার্ড।
  • প্যান কার্ড।
  • ব্যাংকের cancelled Cheque.

DEMAT অ্যাকাউন্ট এবং TRADING অ্যাকাউন্ট এর পার্থক্য/ Difference between demat account and treading account:

মার্কেটে শেয়ার কেনাবেচার জন্য DEMAT অ্যাকাউন্ট এবং TRADING অ্যাকাউন্ট দুটোই খুবি প্রয়োজনীয়। আগেই বলা হয়েছে DEMAT অ্যাকাউন্ট এ আপনার কেনা শেয়ার গুলো সঞ্চিত থাকে। TRADING অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি আপনার শেয়ার গুলি যখন ইচ্ছে বিক্রি করতে পারবেন বা নতুন শেয়ার কিনতে ও পারবেন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন/FAQ:

১। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য ব্রোকার গুলি কি?

বর্তমান বাজারে অনেক ব্রোকার উপলব্ধ। ব্রোকার SEBI (সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) দ্বারা রেজিস্টার্ড হয়। কয়েকটি ব্রোকারের উধাহারন হল Groww, Upstox, Angelone, Paytm money, Zerodha. Zerodha তে কি ভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় তার বিস্তারিত বিবরণ প্রবন্ধে দেওয়া আছে।

২। ট্রেডিং অ্যাকাউন্ট কি ভাবে খোলা যায়?

আপনি কোন ব্রোকারের সাথে ডিম্যাট অ্যাকাউন্ট খুললে তাদের ট্রেডিং অ্যাকাউন্ট টি ও আপনি ব্যবহার করতে পারবেন।

উপসংহার/ Conclusion:

ডিম্যাট অ্যাকাউন্টের সমস্ত তথ্য এখন আপনার হাতে। আপনি নিজের ইচ্ছে মত শেয়ার কেনা বেচা করুন। আপনার শেয়ার এর হিসাব রাখবে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধা অসুবিধা কিভাবে খুলবেন, কি ভাবে ব্রোকার নির্বাচন করবেন সমস্ত টাই এই আর্টিকেলে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হল। একবার পরে বুজতে না পারলে পুনরায় পরে দেখুন। স্টক মার্কেটে অনেক ঝুঁকি আছে কিন্তু আপনার দক্ষতা ও সঠিক সিধান্ত আপনাকে এই রাস্তাই আলো দেখাবে।

Leave a Comment