IPL 2025: ইতিমধ্যেই পয়েন্টস টেবিলের প্রথম ৪টি দল প্লে-অফের জন্য কোয়ালিফাই করে গেছে, অর্থাৎ গুজরাট টাইটানস (GT), পাঞ্জাব কিংস (PBKS), রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। বাকি দল গুলি আইপিএলের প্লে-অফের থেকে এলিমিনেট হয়ে গেছে, এমনকি বেশ কিছু দলের লিগ ম্যাচ ও শেষ হতে গেছে।
আগামী ২৯ মে সন্ধ্যে ৭:৩০ থেকে অনুষ্ঠিত হবে কোয়ালিফাইয়ার ১ ম্যাচ। সুতরাং এখন দেখার বিষয় যে কোন কোন দল এই কোয়ালিফাইয়ার ১ ম্যাচ খেলেন। আসলে পয়েন্টস টেবিলের দল গুলির অবস্থানের ভিত্তিতেই কোয়ালিফাইয়ার ১ এবং এলিমিনেটর ম্যাচ কোন কোন দল খেলবে তা নির্বাচন করা হয়। যেহেতু আইপিএল ২০২৫ এর লিগ ম্যাচগুলো একেবারে শেষের দিকে সেহেতু এখনো সব দলের সমস্ত ম্যাচ সম্পূর্ণ হয়নি।
সুতরাং কোন দুটি দল পৌঁছে যাবে কোয়ালিফাইয়ার ১ ম্যাচে এবং কোন দুটি দল পৌঁছে যাবে এলিমিনেটর ম্যাচে তা এখন সঠিকভাবে বলা সম্ভব নয়। কিছু দলের এখনো পর্যন্ত ১টি করে লিগ ম্যাচ বাকি রয়েছে। যদিও তাদের পরবর্তী ম্যাচের উপর ভিত্তি করে, সম্ভাব্য দলগুলি নির্বাচন করাই যেতে পারে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেই সমীকরণ নিয়ে আলোচনা করবো।
বর্তমানে আইপিএলের পয়েন্টস টেবিলের দিকে নজর দিলে দেখা যায় গুজরাট টাইটানসরা ১৮ পয়েন্টস নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছেন। যদিও গুজরাট টাইটানসের কাছে ২২ পয়েন্ট করার একটি সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু গত দুই ম্যাচে খারাপ ভাবে হেরে যাওয়ার ফলে তাদের পয়েন্টস ১৮ তেই রয়ে যায়। অপরদিকে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, তারা বর্তমানে ১৭ পয়েন্টসে রয়েছে।
আসলে পাঞ্জাব কিংসের একটি ম্যাচ নিষিদ্ধ হওয়ার ফলে তারা ১ পয়েন্ট পায়, যার দরুণই আজ তারা ১৭ পয়েন্টসে দাঁড়িয়ে আছে। সেই ম্যাচটি যদি পাঞ্জাব কিংস জিততে পারতো, তাহলে হয়তো আজ গুজরাটের মত তারাও ১৮ পয়েন্টসেই রইতো। অপরদিকে গুজরাটের ইতিমধ্যেই ১৪টি ম্যাচ সম্পন্ন হয়ে গেছে, কিন্তু পাঞ্জাব কিংয়ের সামনে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে।
আরো পড়ুন : আগামী মরসুমের জন্য কী হতে পারে চেন্নাই সুপার কিংস এর প্রথম একাদশ, যা দলকে এনে দিতে পারে ষষ্ঠ ট্রফি!
সুতরাং সেই ম্যাচটিতে যদি পাঞ্জাব কিংস বিজয়ী হতে পারে, তাহলে তাদের পয়েন্টস গিয়ে দাঁড়াবে ১৯ এ। কার্যতই তা গুজরাট টাইটানস চেয়ে বেশি হবে, ফলে পাঞ্জাব কিংস চলে যাবে পয়েন্টস টেবিলের শীর্ষে এবং নিজেদের কোয়ালিফাইয়ার ১ ম্যাচে খেলার সুযোগ নিশ্চিত করবেন। অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রয়েছে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে, তাদের পয়েন্টস ও পাঞ্জাবের সমান অর্থাৎ ১৭।
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর সামনেও রয়েছে আরও একটি ম্যাচ, যেই ম্যাচটিতে তারা বিজয়ী হতে পারলেই তারা পয়েন্টস টেবিলে গুজরাটকে পিছনে ফেলে এগিয়ে যাবে সামনের দিকে। আর শুধু মাত্র তাই নয় যদি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর নেট রান রেট পাঞ্জাব কিংসের চেয়ে বেশি হয় তাহলে ব্যাঙ্গালুরু চলে যাবে পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষ স্থানে। সুতরাং তারাও কোয়ালিফাইয়ার ১ ম্যাচ খেলা নিশ্চিত করবে।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে, তাদের পয়েন্ট রয়েছে ১৬, তাছাড়া মুম্বাইয়েরও শেষ একটি লিগ ম্যাচ বাকি রয়েছে। কাজেই সেই ম্যাচটি যদি মুম্বাই জিতে নেয়, তাহলে তাদের পয়েন্টস গিয়ে দাঁড়াবে ১৮ তে। অপরদিকে যদি পাঞ্জাব কিংস কিংবা রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাদের মধ্যে কেউ শেষ ম্যাচে হেরে যায়, বা দুটি দলই তাদের শেষ ম্যাচ হেরে যায়।
আরো পড়ুন : অবশেষে বিসিসিআই প্রকাশ করলো ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড এবং পরবর্তী টেস্ট ক্যাপ্টেন!
তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স একেবারে পৌঁছে যাবে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে। এমনকি গুজরাটের চেয়ে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের নেট রান রেট বেশি থাকে, তাহলে একেবারে পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে পৌঁছে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটানসরা পৌঁছে যাবে কোয়ালিফাইয়ার ১ ম্যাচে। অপরদিকে যদি পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাদের শেষ ম্যাচে জিততে পারে, তাহলে এই দুটি দল পৌঁছে যাবে কোয়ালিফাইয়ার ১ এ।
সুতরাং এই ৪টি দলের কাছেই সুযোগ রয়েছে কোয়ালিফাইয়ার ১ ম্যাচে খেলার। এখন কোন দুটি দল কোয়ালিফাইয়ার ১ ম্যাচে এবং কোন দুটি দল এলিমিনেট ম্যাচে যায়, তা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদের মতে কোন দুটি দল যেতে চলেছে কোয়ালিফাইয়ার ১ ম্যাচে, কমেন্ট করে অবশ্যই জানান।
আজকের বিষয়টি নিয়ে এই লেখাটি ভালো লাগলে, সকলের সাথে শেয়ার করে দেবেন। এছাড়াও এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে সর্বদা চোখ রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।