আর মাত্র দুটি মাস। তারপরেই শুরু হতে যাচ্ছে আইপিএল ২০২৫. সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যান এর পাশাপাশি বিশ্বক্রিকেট জুড়ে প্রচুর দর্শক এই দুমাস মুখিয়ে থাকে আইপিএল দেখার জন্য। প্রতিটি দেশের নামিদামি খোলোয়াড় এই আইপিএল এ খেলার জন্য মুখিয়ে থাকে তবে খেলতে সুযোগ পে হাতে গোনা কয়েকজন। দিনের পর দিন এই আইপিএল জনপ্রিয়তার শীর্ষে উঠছে এবং তার কারণেই প্রতিদিন প্রতি মুহূর্তে আইপিএল এর খবর পাবার আশাই দর্শক উচ্ছসিত থাকছে।
আগামী আইপিএল ২০২৫ শুরু হতে যাচ্ছে ২১শে মার্চ থেকে। গতবারের চ্যাম্পিয়ন KKR এর ঘরের মাঠে হবে আইপিএল এর প্রথম ম্যাচ। এবারের আইপিএল অকশন এর আগে বহু খেলোয়াড় তার পুরোনো দল থেকে বাদ হয়ে নতুন দলে নাম লিখিয়েছে। মজার বিষয় হলো এই যে এবারের আইপিএল শুরুর দিন জানা গেলেও বহু দল এরকম আছে যাদের দলের অধিনায়ক কে সেটা এখনও জানা যায়নি। আমরা এখনও জানি না KKR, DC, LSG কিংবা RCB দলের অধিনায়ক কে হবে। যদিও আন্দাজ করে নেওয়া যায়। এই দলগুলি ছাড়াও PBKS অর্থাৎ পাঞ্জাব কিংস দলের অধিনায়ক কে হবে সে খবরও আমরা জানতাম না। কিন্তু গতকাল বিগবস এর অনুষ্ঠানে স্বয়ং দলের মালিক সেখানে জানান তাদের দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছে শ্রেয়স আয়ের। হ্যাঁ, সেই শ্রেয়স আয়ের যে গতবারের চ্যাম্পিয়ন দল KKR এর অধিনায়ক ছিল এবং KKR কে আইপিএল বিজেতা বানিয়েছিল।
বিগবসের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল ইউজি চাহাল এবং শশাঙ্ক সিংহ। কোচ রিকি পন্টিং জানান তিনি এর আগেও দিল্লী ক্যাপিটালস এর কোচ থাকাকালীন শ্রেয়াস আয়ের এর সাথে কাজ করেছেন এবং সেই সময়কে তিনি খুবই উপভোগ করেন। তিনি এবং শ্রেয়স উভয়েই আশাবাদী আগামী আইপিএল এ তারা তাদের সেরাটা উজাড় করে দেবে পাঞ্জাব কিংসকে আইপিএল বিজেতা করে তোলার জন্য।
২০১৫ সালে আইপিএল এ অভিষেক হয় শ্রেয়াস আয়ের এর। তারপর থেকে দিল্লী ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল খেলেছেন শ্রেয়স। অধিনায়কত্ব করেছিলেন দিল্লী দলের হয়েও এবং সেখানে তার অধিনায়ক থাকাকালীন দল ফাইনালে ওঠে, তবে মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে হেরে যায় ২০২০ আইপিএল এ। এরপর ২০২২ সালে তাকে অধিনায়ক করে KKR এবং পরে ২০২৪ এর আইপিএল এই দলকে বিজয়ী করে তুলতে সফল হয় শ্রেয়স এবং পুরো KKR টীম।
আইপিএল এ শ্রেয়স মোট ১১৬ ম্যাচ খেলেছে এবং যারফলে তার মোট রান এখনও অবধি ৩১২৭. এইবার আইপিএল অকশন এর আগে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস নিলাম এর সময় তাকে সর্বাধিক দাম ২৬ কোটি ৭৫ লক্ষ দিয়ে দলে কিনে নেই এবং তখন থেকেই স্পষ্ট হয়ে ওঠে তিনি হতে যাচ্ছেন এই দলের নতুন অধিনায়ক। বলে রাখা ভালো এর আগে পাঞ্জাব কিংস এর বহু অধিনায়ক হয়েছে যেমন শিখর ধাওয়ান, স্যাম কারাণ, বিরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিংহ, গ্লেন ম্যাক্সওয়েল ইত্যাদি তবে কেওই আজ অবধি ১৮তম আইপিএল সিশন হতে চললো, তবু পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করে তুলতে পারেনি। দেখার বিষয় এইবার PBKS এর ভাগ্য Shreyas Iyer এর হাত ধরে বদলায় নাকি আগের মতনই থাকে।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।