গতকাল অর্থাৎ ১২ই মে, সোমবার, BCCI সিদ্ধান্ত নেন IPL পুনরায় শুরু করার। যেমনটা আপনারা সকলেই জানেন কিছুদিন ভারত পাকিস্তান এর যুদ্ধের কারণে আইপিএল ২০২৫ স্থগিত করে দেওয়া হয়। যেহেতু এখন এই যুদ্ধ শেষ, তাই BCCI আইপিএল যেখান থেকে বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএল ২০২৫ আবার শুরু হচ্ছে ১৭ই মে ২০২৫, শনিবার থেকে।
আইপিএল ২০২৫, ৮ই মে PBKS এবং DC এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। সেই ম্যাচের জন্য এই দুই টিমকে কোনো পয়েন্ট দেওয়া হয়নি। কারণ আইপিএল নতুন করে শুরু হবার পর এই ম্যাচটি প্রথম থেকে আবার খেলা হবে। নতুনভাবে আইপিএল যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকে শুরু হবে এবং প্রথম ম্যাচটি হবে ১৭ই মে, KKR এবং RCB এর মধ্যে বেঙ্গালুরুর মাঠে।
ইতিমধ্যেই জানা গেছে আইপিএল ২০২৫ এর নতুন সময়সূচি এবং স্টেডিয়াম এর নাম। সমস্ত পুরোনো স্টেডিয়ামে আইপিএল খেলা হবে না। তার কারণ সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ, এবং বর্ডার এরিয়া। টাটা আইপিএল ২০২৫ মোট ৬টি স্টেডিয়ামে খেলা হবে যেগুলি হলো, বেঙ্গালুরু, জয়পুর, দিল্লী, লখনৌ, আহমেদাবাদ এবং মুম্বাই। এই ৬টি স্টেডিয়ামে মোট ১৭টি ম্যাচ খেলা হবে যার মধ্যে দুটি রবিবারে দুটি করে ম্যাচ খেলানো হবে। প্লেঅফ এবং ফাইনাল ম্যাচ আগের মতন কলকাতায় হবে কি না তা এখনো জানা যায়নি।

যেমনটা শোনা যাচ্ছে, কোনো ম্যাচ নষ্ট হবে না। যে ম্যাচটি চলাকালীন আইপিএল বন্ধ হয়ে যায়, সেই ম্যাচটি আবার প্রথম থেকে অর্থাৎ টস করে খেলানো হবে। আগের সময়সূচি অনুযায়ী আইপিএল ২০২৫ এর ফাইনাল এর তারিখ ছিল ২৫শে মে, কিন্তু বর্তমান সময়সূচি অনুযায়ী আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচ হবে ৩রা জুন।
চন্দ্রিগর এবং ধর্মশালা, PBKS অৰ্থাৎ পাঞ্জাব কিংস এর হোম গ্রাউন্ড হওয়া সত্ত্বেও, PBKS কে আগামী ম্যাচগুলি জয়পুর স্টেডিয়ামে খেলতে হবে। প্রথম দুটি নকআউট ম্যাচ হবে ২৯শে মে এবং ৩০শে মে যথাক্রমে, এবং কোয়ালিফায়ার ২ খেলা হবে ১লা জুন। এরপর ৩রা জুন হবে টাটা আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচ।
একঝলকে দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫ এর নতুন সময়সূচি:
আইপিএল ২০২৫ এর নতুন সময়সূচি
| তারিখ | ম্যাচ | স্টেডিয়াম |
|---|---|---|
| 17 May | RCB vs KKR | বেঙ্গালুরু |
| 18 May | RR vs PBKS DC vs GT | জয়পুর দিল্লী |
| 19 May | LSG vs SRH | লখনৌ |
| 20 May | CSK vs RR | দিল্লী |
| 21 May | MI vs DC | মুম্বাই |
| 22 May | GT vs LSG | আহমেদাবাদ |
| 23 May | RCB vs SRH | বেঙ্গালুরু |
| 24 May | PBKS vs DC | জয়পুর |
| 25 May | GT vs CSK SRH vs KKR | আহমেদাবাদ দিল্লী |
| 26 May | PBKS vs MI | জয়পুর |
| 27 May | LSG vs RCB | লখনৌ |
| 29 May | Qualifier 1 | – |
| 30 May | Eliminator | – |
| June 1 | Qualifier 2 | – |
| June 3 | IPL 2025 Final | – |
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।
Very nice creaket blog and content writing and super aswoam postive thought content writing vhia suvam biswas thanks for your advice okay good morning
good morning bhai