”বিরাট কোহলি করতে চেয়েছিলেন ৩-৪টি সেঞ্চুরি ইংল্যান্ড টেস্ট সিরিজে, এমনকি তৈরী ছিলেন ইন্ডিয়া A টীমে খেলতে” – দিল্লীর রঞ্জি কোচ

সম্প্রতি বিরাট কোহলি নিজের টেস্ট ক্রিকেটের ইতি টানেন। সপ্তাহ খানেক আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট ছেড়ে দেবার পর এখন বিরাট কোহলিও একই পথে হাঁটেন। যদিও রোহিত এর এই সিদ্ধান্তে কারোর তেমন সমস্যা না হলেও, বিরাটের এই সিদ্ধান্তে অনেকেই অবাক। বিশেষ করে দিল্লীর রঞ্জি কোচ এবং প্রাক্তন স্পিনার স্মরণদীপ সিংহ। তিনি জানান, ফেব্রুয়ারি মাসে যখন বিরাট কোহলি দিল্লীর হয়ে রঞ্জি খেলতে গেছিলেন, তখন বিরাট কে ইংল্যান্ড সিরিজ এর জন্য তৈরির প্রসঙ্গে জিজ্ঞাসা করেন তিনি কাউন্টি ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত করবেন কি না। এর উত্তরে বিরাট জানান অন্য এক পরিকল্পনা।

বিরাট কোহলি জানান তিনি ইংল্যান্ড সিরিজে একজন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার হিসেবে পূর্ণ দায়িত্ব নিতে চান তবে নিজেকে প্রস্তুত করার জন্য কাউন্টি ক্রিকেট খেলবেন না। বরং ইন্ডিয়া A এর হয়ে দুটি ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করবেন ২০শে জুন থেকে হতে চলা ইংল্যান্ড সিরিজ এর জন্য। বিরাট এর লক্ষ্য ছিল ৫ ম্যাচের এই ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এর হয়ে অন্তত ৩ থেকে ৪ টি সেঞ্চুরি করার।

অস্ট্রেলিয়া সিরিজে খারাপ পারফরমেন্স এর কিছু সপ্তাহ পর বিরাট কোহলি দিল্লীর হয়ে রেলওয়ে বিরুদ্ধে একটি রঞ্জি ম্যাচ খেলেন। এই ম্যাচটি হয়েছিল দিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে। শোনা যাচ্ছে, পরবর্তী WTC Championship শুরু থেকেই এক নতুন টীম নিয়ে যাত্রা করার জন্যই জোড় করে বিরাট, রোহিত এর মতন বড় নামকে সরে যেতে বাধ্য করা হলো। যদিও এ খবরের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কিছুদিন আগে নিজের সিদ্ধান্ত BCCI কে জানানোর পর BCCI এর এক সিনিয়র সদস্য বিরাট কোহলি কে নিজের সিদ্ধান্ত বদলানোর জন্য ভেবে দেখতে বলেন। কিন্তু যা হবার তা হয়েই ছাড়লো।

JioStar এর সাথে এক কথোপকথনে দিল্লীর রঞ্জি টীম এর কোচ এবং প্রাক্তন স্পিনার স্মরণদীপ সিংহ জানান বিরাট কোহলি টেস্ট ক্রিকেট ছাড়তে চাননি। অন্তত এই ইংল্যান্ড সিরিজ এর একদম আগেই। বিরাট কোহলির ফিটনেস এবং ফর্ম নিয়েও কোনো সমস্যা নেই। অন্তত সম্প্রতি হওয়া আইপিএল দেখে তেমনটাই মনে হয়। একমাত্র বিরাট কোহলি জানেন, কেনো তিনি এই সিদ্ধান্ত নিলেন।

বিরাট কোহলি নিজের টেস্ট কেরিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং রান করেছেন ৯২৩০, যার মধ্যে রয়েছে ৭টি ২০০ এবং ৩০টি ১০০, এছাড়াও ভারতীয় টেস্ট অধিনায়ক রূপে বিরাট এর জেতার সংখ্যা, গড় এবং অন্যান্য রেকর্ড সবথেকে বেশি। ভারতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে বিরাট এর নামেই রয়েছে সব থেকে বেশি ২০০ রান এবং সর্বোচ্চ টেস্ট রান এর তালিকায় ভারতের মধ্যে কেবল সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় রয়েছেন বিরাট এর থেকে এগিয়ে।

Leave a Comment