IPL 2025 RCB vs KKR: কি হতে চলেছে দুই দলের প্রথম একাদশ?

IPL 2025 RCB vs KKR: আজ পুনরায় শুরু হতে চলেছে IPL 2025, গত ৭ ই মে লাস্ট আইপিএল ম্যাচ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে । ইতিমধ্যেই ১০ দিন কেটে গেছে, ভারত ও পাকিস্তানের সংঘর্ষের কারণে BCCI আইপিএল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ।

১৭ মে অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা IPL। আজ রয়েছে RCB বনাম KKR এর খেলা, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে । আইপিএল এখন প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে, ইতিমধ্যেই প্রতিটি দল প্লে-অফ এর জন্য লড়াই করছে । এই মুহূর্তে গুজরাট টাইটান দলটি রয়েছে আইপিএল পয়েন্টস টেবিল এ একেবারে শীর্ষ স্থানে ।

তবে আজ রয়েছে এক রোমাঞ্চকর খেলা, যেখানে ২২ গজে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু । দুই দলই চাইবে ম্যাচ জিতে মূলবান ২ পয়েন্ট নিজের দলের কাছে রাখতে। সেক্ষেত্রে আরসিবির ২ পয়েন্ট নিয়ে উপকার হলেও, কলকাতার পক্ষে এই পয়েন্টের কোনো মূল্য নেই, কেনোনা কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৫ জেতার স্বপ্ন প্রায় ভঙ্গ হয়ে গেছে।

যাই হোক, এবছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রথম থেকেই ভালো প্রদর্শন করে চলেছে, ১১ টি ম্যাচে তারা ৮ টি তে জয় লাভ করেছেন ও ৩ টি ম্যাচ হেরে, মোট ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে । আজকের খেলাটি যেমন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর কাছে গুরুত্বপূর্ণ তেমনি কলকাতার কাছেও গুরুত্বপূর্ণ ।

চলুন দেখে নেওয়া যাক, আজকের এই ম্যাচটিতে দুইটি দলের প্রথম একাদশ কি হতে পারে । ইতিমধ্যেই আমরা জেনেছি, ভারত ও পাক যুদ্ধ পরিস্থিতিতে BCCI আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন । যার ফলে বেশ কিছু বিদেশী প্লেয়াররা নিজস্ব দেশে ফিরে যান । আইপিএল পুনরায় শুরু হলেও তাদের মধ্যে বেশ কিছু প্লেয়ার এখনো পর্যন্ত তাদের দলে যোগ দিতে পারেন নি । তাদের মধ্যে আরসিবি টিমের অস্ট্রেলিয়ান প্রেশার জোশ হেজেলউড কিংবা কলকাতা নাইট রাইডার্সের মোয়েন আলী অন্যতম ।

RCB অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর যদি প্রথম একাদশ -এর ভবিষ্যদ্বাণী করা হয়, তাহলে আশা করা যায়, তাদের একাদশ হবে –

RCB VS KKR : RCB Playing 11 Today

নংপ্লেয়ারের নাম
ফিল সল্ট
বিরাট কোহলি
রজত পাতিদার (c)
মায়াংক আগরওয়াল
জিতেশ শর্মা (wk)
টিম ডেভিড
রোমারিও শেপার্ড
কুণাল পান্ডেয়া
ভুবনেশ্বর কুমার
১০লুঙ্গি নেগিদি
১১ইয়াশ দয়াল
১২সুয়েস শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)

আজকের হাইভোল্টেজ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর প্লেয়িং – ১১ হতে পারে এই এগারো জন । যদি ব্যাঙ্গালুরু দ্বিতীয় ব্যাটিং করতে নামে তাহলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ব্যাটারকে নামাতে পারে, সেক্ষেত্রে সুয়েশ শর্মার জায়গায় কোনো ব্যাটার যেমন – ময়ংক আগরওয়াল বা জেকভ ব্রাথেল কে আমরা দেখতে পারি ।

অন্যদিকে যদি আমরা KKR অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ নির্বাচনের ভবিষ্যদ্বাণী করি, তাহলে আশা করা যায়, নিচের একাদশ কে তারা আজকের ম্যাচের জন্য নির্বাচন করতে পারেন –

KKR VS RCB : KKR Playing 11 Today

নংপ্লেয়ারের নাম
রহমানউল্লা গুরবাজ (wk)
সুনীল নারায়ণ
আজিঙ্কর রাহানে (c)
অঙ্গকৃষ রঘুবংশী
ভেঙ্কটেশ আইয়ার
আন্দ্রে রাসেল
রিংকু সিং
রামনদীপ সিং
বৈবাভ অরোরা
১০বরুণ চক্রবর্তী
১১হার্ষিত রানা
১২মণীশ পান্ডে (ইমপ্যাক্ট প্লেয়ার)

KKR এই সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামতে পারে আজ, যদি কলকাতা নাইট রাইডার্স আজ দ্বিতীয় ইনিংসে বোলিং করতে নামে, সেক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তারা কোনো বোলার কে নামাতে পারে ।

এই ছিল দুই দলের সম্ভাব্য একাদশ আজকের ম্যাচের জন্য । আপনাদের কি মনে হয়, দুই দলের একাদশ কি হতে পারে? তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন । এছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্যের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিকে ফলো করুন । আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে সকলের সাথে অবশ্যই শেয়ার করুন ।

Leave a Comment