India Test Squad For England Tour: ইংল্যান্ড ট্যুরে কোন কোন ভারতীয় প্লেয়াররা যাচ্ছেন? ঘোষণা হয়ে গেল ভারতীয় টেস্ট দল!

India Test Squad For England Tour: আইপিএল প্রায় শেষের মুখে, আর কয়েকটি লিগ ম্যাচ বাকি রয়েছে, তারপরই শুরু হবে কোয়ালিফাইয়ার ১, কোয়ালিফাইয়ার ২ এবং আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচ। তার কিছুদিন পরেই জুন মাসে ভারত ইংল্যান্ডের সাথে ৩টি ফার্স্ট ক্লাস ম্যাচ৫টি টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ডের মাটিতে নামবেন।

আইপিএল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকায় ও রোহিত শর্মাবিরাট কোহলির আচমকা টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ফলে অজিত আগরকার ও BCCI কর্তৃপক্ষ টেস্টের দল নির্বাচন কিছুটা পিছিয়ে দিয়েছেন। যদিও ফার্স্ট ক্লাস ম্যাচের জন্য ইতিমধ্যেই India A স্কোয়াডের ঘোষণা করে দিয়েছে BCCI তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ইংল্যান্ড ট্যুরের জন্য দল নির্বাচন করাটা এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা।

অন্যদিকে রোহিত শর্মার অকালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ফলে ভারতীয় দলে টেস্ট অধিনায়কেরও চাহিদা দেখা দিয়েছে। রোহিত শর্মার পরে কাকে ভারতীয় টেস্টের অধিনায়ক করা হবে? তা নিয়ে বর্তমানে বহু জল্পনা শুরুও হয়ে গেছে। তবে কিছু ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররের মোট শুভমান গিলকেই করা হতে পারে ভারতেই পরবর্তী টেস্ট ক্যাপ্টেন। তাছাড়াও যশপ্রীত বুমরাও রয়েছে আলোচনার শীর্ষে।

যদিও BCCI এখনো টেস্ট স্কোয়াডের ব্যাপারে কোনো ঘোষণা করে নি এবং জানায়ও নি কবে দল নির্বাচন করবেন। সুতরাং সকলেই সম্ভাব্য দল নিয়েই আলোচনা করছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরাও ভারতের টেস্টের সম্ভাব্য দল নিয়েই আলোচনা করবো। তাছাড়া কিছু ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের সম্ভাব্য দল নিয়ে আলোচনা করবো।

আকাশ চোপড়ার সম্ভাব্য একাদশ ইংল্যান্ডের টেস্ট সিরিজের জন্য

যসশ্রী যাইশ্বল
লোকেশ রাহুল (WK)
সাই সুদর্শন / দেবদূত পাতিকেল
শুভমান গিল (C)
ঋষভ পান্থ
নীতিশ কুমার রেড্ডি
রবীন্দ্র জাদেজা
শার্দুল ঠাকুর / দীপক চাহার
যশপ্রীত বুমরাহ্
১০মহম্মদ সামী / প্রাশিদ কৃষ্ণা
১১মহম্মদ সিরাজ

এম. এস. কে. প্রাসাদের সম্ভাব্য স্কোয়াড ইংল্যান্ডের টেস্ট সিরিজের জন্য

যসশ্রী যাইশ্বল
লোকেশ রাহুল
সাই সুদর্শন
শুভমান গিল (VC)
ঋষভ পান্থ
নীতিশ কুমার রেড্ডি
রবীন্দ্র জাদেজা
কুলদীপ যাদব
যশপ্রীত বুমরাহ্ (C)
১০মহম্মদ সামী
১১মহম্মদ সিরাজ
১২প্রাশিদ কৃষ্ণা
১৩ধূর্ভ জুড়েল (WK)
১৪ওয়াসিংটন সুন্দর
১৫আর্শদীপ সিং
১৬অভিমন্যু ঈশ্বরণ

এছাড়াও বিভিন্ন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা সম্ভাব্য ভারতীয় টেস্ট স্কোয়াড নিয়ে আলোচনা করছেন ও নিজস্ব মতামত রাখছেন। সত্যিই তো, গোটা এক দশকের টেস্ট টিম যেনো প্রায় নবীনিকরণের দিকে। ভারতীয় টেস্ট ক্রিকেটের সোনালী যুগ যেনো শেষের দিকে। আবারো নতুন টেস্ট টিম নিয়ে মাঠে লড়াই করতে নামবেন গৌতম গম্ভীররা। একে একে ভারতের টেস্ট ক্রিকেটের কিংবদন্তিরা বিদায় জানাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হলেন – ওচিঙ্কার রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, চেতনেশ্বর পূজারা, রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি

এদের প্রত্যেকেই বিশ্ব টেস্ট ক্রিকেটের কাছে ভারতবর্ষকে নিয়ে গেছিলেন এক শীর্ষে। এমনি আগামী ২০শে জুন থেকে শুরু হতে যাওয়ার ইংল্যান্ড সফরে ভারতের হয়ে সব চেয়ে বেশি রান করেছে উপরিউক্ত প্লেয়াররা। যদিও এখনো কিছু প্লেয়ার ভারতীয় টেস্ট টিমে আছেন, যারা বাকিদের তুলনায় অনেকটাই অভিজ্ঞ, যেমন – যশপ্রীত বুমরাহ্, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামী, লোকেশ রাহুল এবং ঋষভ পান্থ

সামনের ইংল্যান্ড সফরে তারা তাদের অভিজ্ঞতাকে নিশ্চই কাজে লাগাবে এবং নতুন যুব প্লেয়ারদের মনেও সাহস যোগাবে, যাতে তারা তাদের নিজস্ব ছন্দে খেলে যেতে পারেন। যদিও ভারতীয় টেস্ট ক্রিকেট কোথাও গিয়ে যেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মত প্লেয়ারদের অনুপস্থিতি অনুভব করবে, সেটা বারংবার মনে করা হচ্ছে। যাইহোক এবারে চলুন একনজরে দেখে নেওয়া যাক আমাদের আজকেরআলোচনা টিমের সম্ভাব্য India Test Squad ঠিক কি হতে চলেছে –

যসশ্রী যাইশ্বল
লোকেশ রাহুল
সাই সুদর্শন
শুভমান গিল (vc)
নীতিশ কুমার রেড্ডি
শ্রেয়াস আইয়ার
ঋষভ পান্থ
সরফরাজ খান
করুন নাইয়ার
১০ধূর্ভ জুড়েল (WK)
১১রবীন্দ্র জাদেজা
১২যশপ্রীত বুমরাহ্ (C)
১৩কুলদ্বীপ যাদব
১৪মহম্মদ শামী
১৫মহম্মদ সিরাজ
১৬প্রাশিদ কৃষ্ণা
১৭ওয়াসিংটন সুন্দর
১৮আর্শদীপ সিং
১৯অভিমন্যু ঈশ্বরণ
২০শার্দুল ঠাকুর

আর মাত্র কিছুদিন তার পরেই BCCI এর তরফ থেকে প্রকাশিত হবে ভারতের টেস্ট দল ইংল্যান্ড ট্যুরের জন্য। আপাতত একটি সম্ভাব্য টেস্ট স্কোয়াডের তালিকা রাখলাম আপনাদের সামনে। এই তালিকা থেকেই বেশ কিছু প্লেয়ার টেস্ট ম্যাচ খেলতে যেতে চলেছে ইংল্যান্ডের মাটিতে। আশা করি বরাবরের মতোই ভারতীয় টেস্ট টিম ভালো করবে এবং ইংল্যান্ডে বিজয়ী হয়েই শুরু করবে তাদের নতুন অধ্যায়।

আজকের এই লেখাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়া সামনের ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য ভারতের টেস্ট দলের স্কোয়াড কি হতে পারে? তা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর এধরনের ক্রিকেট সম্পর্কিত সকল খবর ও তথ্যের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে চোখ রাখুন।

Leave a Comment