India vs England Test 2025 : আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫টি টেস্ট ম্যাচের সিরিজ। যেই ম্যাচ শুরু হওয়ার আগেই ২টি ফার্স্ট ক্লাস এবং ১টি ইন্ট্রা স্কোয়াড ম্যাচের সিঙ্খলা রয়েছে India A টিমের। যেখানে ২টি ফার্স্ট ক্লাস ম্যাচ হবে ইন্ডিয়া এ বনাম ইংল্যান্ডের লায়ন্স এর বিরুদ্ধে ও বাকি ১টি ম্যাচ হবে ইন্ডিয়া এ টিম বনাম ইন্ডিয়া সিনিয়র টিমের মধ্যে।
আইপিএল প্রায় শেষের দিকে, আগামী ৩ জুন হতে চলেছে আইপিএলের ফাইনাল। তারপরই রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। কিছুদিন আগেই India A টিমের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে রয়েছে বেশ কয়েকজন নতুন প্লেয়াররা। এছাড়াও India A টিমের হয়ে ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে অভিমন্যু ইস্বরণকে। তাছাড়া ২টি ফার্স্ট ক্লাস এবং ১টি ইন্ট্রা স্কোয়াড ম্যাচের সময়সীমা ও ভেন্যু ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি।
কাজেই প্রথম তিনটি আনঅফিসিয়াল ম্যাচের সেভাবে কোনো গুরুত্ব নেই। আসলে যুব প্লেয়ারদের বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা এবং কোন প্লেয়ার কেমন প্রদর্শন করছে, সেসব পর্যবেক্ষণের জন্য এধরনের ম্যাচ প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন এর আগে ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে ২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা হয়েছিল। যদিও পরের ইংল্যান্ডের বিপক্ষে ৫টি টেস্ট ম্যাচ ভারতের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কিছুদিন আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে নিজের অবশরের কথা ঘোষণা করেন। তার কিছুদিন পড়ে বিরাট কোহলিও নিজের টেস্ট ফরম্যাটে থেকে অবশরের কথা নিজের ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে জানান। যার ফলে ভারতীয় টেস্ট ক্রিকেট এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রোহিত শর্মার পরবর্তীকালে কাকে ভারতের টেস্ট ক্যাপ্টেন করা হবে তা নিয়ে তৈরি হয় জল্পনা।
যদিও কিছুদিনের মধ্যেই সব জল্পনার অবসান ঘটিয়ে BCCI ইংল্যান্ড ট্যুরের জন্য ভারতীয় টেস্ট ক্যাপ্টেন এবং স্কোয়াড ঘোষণা করে দেয়। যেখানে দেখা যায় শুভমান গিল কে ভারতীয় টেস্ট ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হতে। তাছাড়া টেস্ট স্কোয়াডেও অনেক নতুন নতুন নামের দেখা মেলে, যদিও শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, মহম্মদ সামীর নাম সেই তালিকায় দেখা যায় না। শ্রেয়স আইয়ার গতবছর রঞ্জি ট্রফিতে দারুন প্রদর্শন করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে ইংল্যান্ড সফরে না দেখে, ভক্তরা BCCI কে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে।
ভারত বনাম ইংল্যান্ডের ৫টি টেস্ট ম্যাচের সিরিজ শুরু হতে এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে। কিন্তু ইংল্যান্ডের মাটিতে, পিচে কন্ডিশন অনুযায়ী ভারতের কোন কোন প্লেয়ারকে একাদশে যুক্ত করা হতে পারে, তা নিয়ে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করবো। ভারত এইবার যুব প্লেয়ার এবং নতুন ক্যাপ্টেন নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। সুতরাং এই ম্যাচগুলো শুভমান গিল ও ভারতের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের সম্ভাব্য একাদশ
- যশস্বী জয়সওয়াল
- কে. এল. রাহুল
- সাই সুদর্শন কিংবা নীতিশ কুমার রেড্ডি
- শুভমান গিল (C)
- ঋষভ পান্থ (Vc)
- করুন নাইয়ার কিংবা অভিমান্নু ঈশ্বরণ
- রবীন্দ্র জাদেজা
- ওয়াশিংটন সুন্দর কিংবা কুলদীপ যাদব
- যশপ্রীত ব্যুমরাহ
- মহম্মদ সিরাজ
- আকাশ দ্বীপ কিংবা প্রাশিদ কৃষ্ণা
এই হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ। সুতরাং ভারতের কাছে ৭/৮ নম্বর পর্যন্ত ভালো ব্যাটিং এর ক্ষমতা থাকবে, যদিও টেস্ট ম্যাচে পরবর্তী প্লেয়াররাও ভালো খেলতে পারেন। তাছাড়া ভারতের কাছে পেশ বোলিং এর জন্য অভিজ্ঞ যশপ্রীত ব্যুমরাহ রয়েছে, পাশাপাশি মহম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, প্রাশিদ কৃষ্ণা তো রয়েছেই। অপরদিকে স্পিন অ্যাটাকের জন্য রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর রয়েছে। সুতরাং এক কথায় বলা চলে এই সম্ভাব্য একাদশ একটি শক্তিশালী দল।
এবার দেখার বিষয় ইংল্যান্ডের মাটিতে গিয়ে ভারতের প্লেয়াররা কেমন প্রদর্শন করেন এবং কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যদিও মনে করা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ প্লেয়ারদের ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে কোথাও না কোথাও মিস করা হবে। অন্যদিকে ভারতের অধিনায়ক হিসেবে শুভমান গিলের এটি প্রথম সিরিজ। সুতরাং তিনি কেমন প্রদর্শন করেন এবং ভারতকে কিভাবে নেতৃত্ব দিয়ে বিজয়ী করেন, সেদিকেই নজর থাকবে সকলের।
ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচের একাদশ কি হতে পারে? তাই নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে সর্বদা চোখ রাখুন। আজকের লেখাটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।