MI vs PBKS আজকের ম্যাচের স্কোরকার্ড | IPL 2025 লাইভ আপডেট

MI vs PBKS আজকের ম্যাচের স্কোরকার্ড : আজ অর্থাৎ ২৬ শে মে সন্ধ্যে ৭:৩০ থেকে রাজস্থানের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে মুম্বাই বনাম পাঞ্জাব কিংস (MI VS PBKS) এর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই ম্যাচটি ছিল দুই দলের শেষ লিগ ম্যাচ, সুতরাং এরপরই তারা পৌঁছে যাবে প্লে-অফে। তাছাড়া এখনো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, কোন কোন দল কোয়ালিফাইয়ার ১ খেলবে। তা আগামীকালের রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়েন্টের ম্যাচই ঠিক করে দেবে। 

তাছাড়া বর্তমানের আইপিএল পয়েন্টস টেবিলের দিকে লক্ষ করলে দেখা যাবে, পাঞ্জাব কিংস দ্বিতীয় নম্বরে এবং মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থ নম্বরে রয়েছে। সুতরাং আজকের ম্যাচটি দুটি দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কেনোনা যেই এই ম্যাচটি জিতে যাবে তারা সরাসরি পৌঁছে যাবে পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে এবং নিজেদের কোয়ালিফাইয়ার ১ খেলাটা নিশ্চিত করবে। যদিও এর আগের ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লির কাছে হেরেছে, তা নাহলে আগেই তারা পৌঁছে যেতো পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে।

অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের প্রথম দিকে পর পর বেশ কয়েকটি ম্যাচ হেরে গেলেও, শেষের কয়েকটি ম্যাচে তারা ঘুরে দাড়িয়েছে। সুন্দর প্রদর্শন করে নিজেদের প্লে-অফ নিশ্চিত করেছে। চলুন দেখে নেওয়া যাক MI vs PBKS আজকের ম্যাচের স্কোরকার্ড, তাছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা।

MI vs PBKS আজকের ম্যাচ সংক্ষিপ্ত বিবরণ

আজকের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি সন্ধ্যে ৭:৩০ থেকে শুরু হয়েছিল। রাজস্থানের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। পাঞ্জাব কিংস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। মুম্বাই প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে এবং পাঞ্জাবকে ১৮৫ রানের টার্গেট দেয়। যা পাঞ্জাব কিংস ১৮.৩ ওভারেই তারা করতে সফল হয় এবং ৭ উইকেটে ম্যাচটি জিতে নেয়

MI vs PBKS স্কোরকার্ড

MI১৮৪/৭২০
PBKS১৮৭/৩১৮.৩

আরো পড়ুন : এক ঝলকে আইপিএল ইতিহাসে পাঞ্জাব কিংস দলের সমস্ত অধিনায়ক!

MI vs PBKS ম্যাচের সেরা পারফরমার

মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) সেরা পারফরমার

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এর হয়ে আজ কেউ সেভাবে ভালো প্রদর্শনী করতে পারে নি, মুম্বাইয়ের দিও ওপেনার, যথা – র‍্যায়াল রিকেল্টন ২০ বলে ২৭ রান করেন এবং রোহিত শর্মা ২১ বলে ২৪ রান করেন। যদিও মিডল অর্ডারে নেমে সুর্যকুমার যাদব ৩৯ বলে ৫৭ রানের একটি ভালো ইনিংস খেলেন এবং উইল জ্যাক ৮ বলে ১৭ রান করেন। তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডেয়া ১৫ বলে ২৬ রান বানান।

পাঞ্জাব কিংসের (PBKS) সেরা পারফরমার

পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে প্রিয়াংস অরোরা একটি দুর্দান্ত ইনিংস খেলেন, তিনি ৩৫ বলে ৬২ রান করেন, যেখানে তিনি ২টি ছক্কা ও ৯টি চার মেরেছেন। অন্যদিকে যশ হিংলিশ ও একটি অনবদ্য হাফ সেঞ্চুরি করেন, তিনি ৪২ বলে ৭৩ রানের ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি ছক্কা ও ৯টি চার মেরেছেন। তাছাড়াও পাঞ্জাব কিংসের বোলাররা আজ দারুন প্রদর্শন করেছেন, বিশেষ করে আর্শদ্বীপ সিং, মার্কো জনসন, বৈশাখ বিজয় কুমার। তারা প্রত্যেককেই আজকের ম্যাচে ২টি করে উইকেট তুলেছেন।

MI vs PBKS ম্যাচের ফলাফল ও হাইলাইটস

কাজেই পাঞ্জাব কিংস ৭ উইকেটে আজকের ম্যাচটি জিতে নেয় এবং ১৯ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষ স্থান দখল করেন। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচটি হেরে যাওয়ায়, ১৬ পয়েন্টস নিয়ে চতুর্থ স্থানেই থেকে যায়।

আজকের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের (MI vs PBKS) ম্যাচে প্রথমে ব্যাটিং করে মুম্বাই পাঞ্জাবকে ১৮৫ রানের টার্গেট দেয়। যেই টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস ৭ উইকেট হাতে রেখে ১৮.৩ ওভারে ম্যাচটি জিতে নেয়। 

MI vs PBKS ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ

পাঞ্জাব কিংসের হয়ে যশ হিংলিশ আজ ৭৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যার জন্য তাকে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচন করা হয়।

পাঞ্জাবের সাথে কোন দলের কোয়ালিফাইয়ার ১ ম্যাচটি খেলা হবে? এবিষয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আজ থেকে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে চোখ রাখুন।

Leave a Comment