ENGvsIND Test Squad: জেনে নিন ইংল্যান্ড বনাম ভারত টেস্ট স্কোয়াড এর সম্পূর্ণ তথ্য!!

আইপিএল ২০২৫ শেষ হয়েছে। এবারের আইপিএল চ্যাম্পিয়ন RCB. এখন কিছুদিনের বিরতি, তারপরেই শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ আগামী ২০শে জুন থেকে। এই সিরিজের আগেই ভারতের বাঘা বাঘা খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। যেমন বিরাট কোহলি, রবিচন্দ্রন আশ্বিন এমনকি টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। তাই বর্তমানে এক নতুন টেস্ট স্কোয়াড এবং সম্পূর্ণ নতুন টেস্ট অধিনায়ক নিয়ে ভারতীয় দল তৈরী হয়েছে। শুভমান গিল এই দলের অধিনায়ক। এই ভারতীয় টেস্ট স্কোয়াড নিয়ে একটা বিস্তারিত আর্টিকেল আমরা আগেই লিখেছি।

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এর জন্য ভারতীয় স্কোয়াড আগেই ঘোষণা হয়ে গেছে এবং ৫ই জুন ২০২৫ ঘোষণা হলো প্রথম টেস্ট এর জন্য ইংল্যান্ড দল। এই দলের অধিনায়ক বেন স্টোকস। আজ থেকে ১৮ মাস আগে ভারতের মাটিতে ইংল্যান্ড ৪-১ হারের পর, দুই দলের অনেক পরিবর্তন এসেছে। ইংল্যান্ড দল থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। বাদ পড়েছেন জনি বেয়ারস্টো, বেন ফোকস ও ওলি রবিনসন। ভারতীয় দল থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন আশ্বিন।

virat kohli test cricket retirement news in bengali

ইংল্যান্ডের দলে চমকপ্রদ ভাবে ফিরে এসেছেন জেমি ওভারটন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সরে দাঁড়াতে হলো ওভারটন এর সতীর্থ খেলোয়াড় গাস অ্যাটকিনসনকে, আর সেই সুযোগেই দলে জায়গা করে নিলেন জেমি ওভারটন। এই খেলোয়াড় একজন অল-রাউন্ডার এবং তিনি ইংল্যান্ড এর হয়ে নিউজিল্যান্ড এর বিপক্ষে হেডিংলেতে একটি টেস্ট খেলে ৯৭ রান করেছেন। সঙ্গে নিয়েছিলেন দুই ইনিংসে একটি করে উইকেট, যা ম্যাচের মোর ঘুরিয়ে দেয়। ইংল্যান্ড এর নির্বাচক লুক রাইট জানান ওভারটন হোয়াইট-বল ক্রিকেটে গতির প্রমাণ দিয়েছে। ওর বাউন্সও দারুণ এবং সে যথেষ্ট ভয়ংকর। জেমি ওভারতন দ্রুত বোলারদের বিকল্প হিসেবে দুর্দান্ত অপশন। ইংল্যান্ড এর এই দলে সুযোগ পেয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট, তবে দলের অধিনায়ক বেন স্টোকস। এছাড়াও এই দলে আছে পরিচিত নাম হ্যারি ব্ৰুক।

অ্যাটকিনসনকে প্রথমে ফিট বলে দাবি করা হলেও, এখন তিনি প্রথম ম্যাচ খেলার উপযুক্ত নয়। এর ফলে ইংল্যান্ড এর বোলিং কিছুটা দুর্বল দেখায়। এমনিতেই ইংল্যান্ড দলে চোটের কারণে বাইরে রয়েছেন মার্ক উড, ওলি স্টোন ও জোফরা আর্চার। ইংল্যান্ড এর এই দলে জায়গা হয়েছে জ্যাকব বেথেল এর। আইপিএল খেলে এসেই সরাসরি ইংল্যান্ড দলে জায়গা করে নিলেন এই খেলোয়াড়। এই টপ-অর্ডার ব্যাটসম্যান নিউজিল্যান্ড এর বিপক্ষে তিনটি হাফ সেঞ্চুরি করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। আইপিএল এর কারণে জিম্বাবোয়ে এর বিরুদ্ধে টেস্ট ম্যাচ মিস করে এই খেলোয়াড় এবং জিম্বাবুয়ের বিপক্ষে শতরান করে নিজের জায়গা কিছুটা পাকা করেছেন জ্যাক ক্রলি ও ওলি পোপ। এর আগের প্রতি সিরিজে থাকলেও, এই সিরিজ থেকে বাদ পড়েছে ম্যাথু পটস এর নাম। যদিও স্যাম কুক থাকছেন কিন্তু প্রথম একাদশে জায়গা পাবেন বলে মনে হয় না।

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২০শে জুন থেকে। এই সিরিজ শুরু হবে হেডিংলিতে, এরপর যাবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং ফাইনাল টেস্ট হবে ওভালে। আমাদের দেশ ভারত ২০০৭ এর পর ইংল্যান্ড এর মাটিতে কোনো টেস্ট সিরিজ জেতেনি, এইবার সুযোগ সেই রেকর্ড বদলানোর।

এক ঝলকে দেখে নেওয়া যাক ইংল্যান্ড বনাম ভারত এর টেস্ট স্কোয়াড:

ইংল্যান্ড দল: শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), বেন স্টোকস (অধিনায়ক), জোশ টং, ক্রিস ওকস।

ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নাইর, নিদীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Leave a Comment