ভারতীয় কোচ গৌতম গম্ভীর দেশে ফিরে এসেছেন, টীম প্রাকটিস করছে নিজেদের মতন। জানুন পুরো ঘটনা!!

আজ ১৩ই জুন ২০২৫ থেকে ১৬ই জুন ২০২৫ চলবে ভারতের ইন্টরা স্কোয়াড প্রাকটিস ম্যাচ। এই প্রাকটিস ম্যাচ খেলা হবে ইন্ডিয়া বনাম ইন্ডিয়া-এ দলের মধ্যে। আগামী ২০শে জুন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু এর আগেই উঠে এলো এক অবাক করা খবর। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর দেশে ফিরে এসেছেন। তার কারণ, তিনি BCCI কে জানান ব্যক্তিগত। ভারতের সাপোর্ট স্টাফ অর্থাৎ ব্যাটিং কোচ, বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ এই প্রাকটিস ম্যাচের দিকে লক্ষ্য রাখবেন। গৌতম গম্ভীর জানান, তিনি যত শীঘ্রই সম্ভব দলের সাথে এসে যুক্ত হবেন। ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক, বোলিং কোচ মরনি মরকেল, ফিলডিং কোচ টি দিলীপ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন দাসচেতে।

এই ইন্টরা স্কোয়াড প্রাকটিস ম্যাচের আগে গৌতম গম্ভীর জানান “এই ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ কে আমরা দুভাবে ভাবতে পারি। প্রথমত তিনজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই আমরা এই সিরিজ খেলতে এসেছি। অথবা আমরা আমাদের দেশের জন্য বিরাট কিছু করার সৌভাগ্য পেয়েছি।”

Leave a Comment